কলকাতা 

বাংলা মমতা মুক্ত হয়েছে এবার দিল্লিকে রাহুল মুক্ত করার আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

এবার দিল্লি থেকে রাহুল মুক্ত করার ডাক দিলেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। আজ সোমবার কলকাতা ধর্মতলায় বিজেপির গণতন্ত্র বাঁচাও ও অরাজকতা হটাও কর্মসূচিতে যোগ দিয়ে এই আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, বাংলা যেমন মমতামুক্ত হয়েছে তেমন দিল্লিকেও রাহুলমুক্ত করতে হবে। এই সভা থেকেই বিরোধীদের তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি এসআইআরের ‘আসল’ অর্থ স্পষ্ট করে দেন। তিনি জানান, “এসআইআরের অর্থ হল, অনুপ্রবেশকারী ভাগাও”। এসআইআর ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব বিরোধীরা। রবিবার দিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে সভা করেন বিজেপি বিরোধী ‘ইন্ডি’ জোট। বিরোধীদের এই ‘মিথ্যাচারের’…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমার পদত্যাগ তো করবেন , একই সঙ্গে জেলেও যাবেন রামলীলার জনস্রোত থেকে বললেন রাহুল!

বাংলার জনরব ডেস্ক : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রামলীলা ময়দান থেকে কার্যত নির্বাচন কমিশনারকে সরে যাওয়ার আহ্বান জানালেন রাহুল গান্ধী। তিনি একই সঙ্গে বলেন, যে দেশ চলবে, সংবিধানের নিয়ম মেনে সংবিধানের বাইরে কেউ থাকবে না। সংবিধানের নিয়ম দেশে প্রতিষ্ঠা করায় আমাদের প্রথম প্রধান লক্ষ্য। রাহুল গান্ধী এদিন বলেন, “আমার কথা শুনে রাখুন। আমি যা বলি, পরে তা সত্যিই হয়। নয় কি? আমি দেশের প্রতিটি মানুষকে, প্রত্যেক যুবককে বলছি, জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে। জ্ঞানেশ কুমার জেলে যাবেন।” একই সঙ্গে রাহুলের স‌ংযোজন, “জ্ঞানেশ কুমারকে ছাড়া নরেন্দ্র মোদী…

আরও পড়ুন
দেশ 

সভা শুরু হওয়ার দু’ঘণ্টা আগেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে রামলীলা ময়দানে জনস্রোত!

বাংলার জনরব ডেস্ক : রবিবার ভোট থেকেই দিল্লির গন্তব্যস্থল হয়ে যায় রামলীলা ময়দানে। নয়দিল্লী স্টেশনে যত ট্রেন থামছে সব ট্রেনেরই যাত্রীদের একটাই পথ রামলীলা ময়দান। বেলা বারোটা থেকে সভার শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০ টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পারছি  রামলীলা ময়দান ভর্তি হয়ে গেছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ রামলীলা ময়দানের সমবেত হয়েছে বলে শেষ খবরে পাওয়া গেল বেলা দশটা পর্যন্ত এই খবর। বিরোধীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। শুধু প্রতিবাদস্থলেই মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসেনা। কনট প্লেস-মিন্টো রোডের…

আরও পড়ুন
দেশ 

দলমত নির্বিশেষে দেশের সব ছাত্র সংগঠনকে রামলীলা ময়দানের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান রাহুলের! “লাঠির ভয় পাবেন না, বিজেপির আর ওইসব করার সাহস নেই”বললেন বিরোধী দলনেতা

দলমত নির্বিশেষে সব ছাত্র সংগঠনকে রবিবারের কর্মসূচিতে যোগ দেওয়ার ডাক দিলেন রাহুল গাঁধী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আগামী রবিবার ‘দিল্লি চলো’ অভিযান রয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র। রামলীলা ময়দানে সমাবেশ করবে তারা। রাহুলদের ওই কর্মসূচিকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে ককরোচেরা। এ বার দেশের সব ছাত্র সংগঠনে ‘দিল্লি চলো’ অভিযানে ডাক দিলেন লোকসভার বিরোধী দলনেতা। পুলিশের বা লাঠিচার্জের ভয় না পেয়ে সকলকে এগিয়ে আসার বার্তা দিলেন তিনি। বললেন, “বিজেপির আর ও সব করার সাহসও হবে না।” জ্ঞানেশের ইস্তফার দাবিতে দিল্লিতে ধারাবাহিক বিক্ষোভ, প্রতিবাদ চালিয়ে যাচ্ছে ‘ইন্ডিয়া’। একই দাবিতে সমান্তরাল কর্মসূচি…

আরও পড়ুন
দেশ 

রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা খারিজ করে দিল সুলতানপুরের আদালত

২০১৮ সালে বেঙ্গালুরুতে প্রচারে গিয়ে অমিত শাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। আট বছরের পুরনো সেই মামলায় রাহুল গাঁধীকে বেকসুর খালাস করল সুলতানপুরের সাংসদ/বিধায়ক কোর্ট। জানাল, শাহকে করা রাহুলের ওই মন্তব্য অবমাননাকর নয়। সোমবার রায়ঘোষণার সময়ে কোর্টে হাজির ছিলেন রাহুল। পথে তাঁর কনভয়ের কয়েকটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। যদিও কেউ গুরুতর আহত হননি। ২০১৮ সালে অমিত শাহ যখন বিজেপি সভাপতি ছিলেন, তখন তাঁকে জড়িয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে। কর্নাটকের বিধানসভা নির্বাচনের প্রচারে বেঙ্গালুরুতে গিয়ে কংগ্রেস নেতা সেই মন্তব্য করেছিল। সরকারি আইনজীবী কাশীপ্রসাদ শুক্ল এএনআই-কে বলেন,…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়! কেমন আছেন বিরোধীদল নেতা?

বাংলার জনরব ডেস্ক : দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়। আজ সোমবার ২৬ শে অক্টোবর সুলতানপুরের এমপি এমএলএ কোটে রাহুল গান্ধীর হাজিরা দেওয়ার কথা ছিল। সেই মতো তিনি বিমানে লখনউ পৌঁছান । সেখান থেকে ১৩৫ কিলোমিটার দূর সুলতানপুর এ যাওয়ার জন্য গাড়িতে চাপেন। সেই কনভয়ের মধ্যে পাঁচটি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে। যদিও রাহুল গান্ধী সুস্থ রয়েছেন তার গাড়িতে কোন আঘাত লাগেনি। রাহুল গান্ধীর গাড়ি উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে এই খবর ছড়িয়ে পড়ার পর দেশের কংগ্রেস কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। চারিদিকে খোঁজ খোঁজ শুরু হয়। কি হয় কি হয়। এই…

আরও পড়ুন
দেশ 

প্রিয়াঙ্কার নেতৃত্বেই উত্তরপ্রদেশে লড়বে কংগ্রেস! সমাজবাদী পার্টির কাছে ১৬৫ আসন দাবি রাহুলের! কোন পথে উত্তরপ্রদেশের বিরোধীরা?

বাংলার জনরব ডেস্ক : আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে লড়তে চলেছে কংগ্রেস বলে জানা গেছে। সম্প্রতি দিল্লিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রিয়াংকা গান্ধীর বাড়িতে উত্তরপ্রদেশের কার্যকরী সভাপতি ইমরান মাসুদ সহ ওই রাজ্যের বেশ কয়েকজন প্রথম সারির কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তা নিয়েই দলের সাংগঠনিক অবস্থা কি? তা জানতে চান প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের নেতাদের কাছ থেকে। সেখানেই মূলত কংগ্রেস নেতারা প্রস্তাব দেন উত্তরপ্রদেশের এমন ১০০ টি বিধানসভা…

আরও পড়ুন
দেশ 

আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান রাহুল ভোট চুরি ইস্যুতে ফের বিরোধী দলনেতাকে নিশানা শাহের

ভারতে আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস। পরাজয়ের অজুহাত হিসেবে তাই তারা ‘ভোট চুরি’র অভিযোগ তুলছে, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নিজের ৬২তম জন্মদিনে দিল্লিতে যমুনা নদী পরিষ্কারের লক্ষ্যে ৮,৯৪১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন শাহ। সেখান থেকেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীকে কটাক্ষ করেছেন। খোঁচা দিয়েছেন রাহুলের ঘন ঘন বিদেশ সফর নিয়েও। শাহের দাবি, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান রাহুলেরা। তাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে তাঁদের এত আপত্তি। এসআইআর বাতিলের দাবিতে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী…

আরও পড়ুন
দেশ 

অশুভ শক্তি দেশের জমানা পরিবর্তনের চেষ্টা করছে দশেরায় বার্তা দিতে গিয়ে বললেন আরএসএস প্রধান

বাংলার জনরব ডেস্ক : দেশজুড়ে চলা ছাত্র যুবদের আন্দোলন এবং বিরোধীদের আন্দোলন ভোট চুরি নিয়ে এই ঘটনাকে অশুভ শক্তি বলে অভিহিত করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আজ দশেরা উপলক্ষে মহারাষ্ট্রের আরএসএসের সদর দপ্তর নাগপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান বলেন একটি অশুভ শক্তি ভারতে জমানা পরিবর্তনের চেষ্টা করছে এটা সফল হবেনা। ভাগবতের কথায়, “এটা (জমানা পরিবর্তন) আগেও হয়নি। ভবিষ্যতেও হবে না।” ভাগবত আরও বলেন, “ভারতই ওদের নিশানায় রয়েছে। কারণ ভারত উন্নতির পথে এগোচ্ছে। এই সমস্ত অশুভ শক্তি জানে, গত কয়েক দশক ধরে ভারত যে ভাবে গুরুত্বপূর্ণ নীতি নিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

চোরবাগান বিপর্যয় : গভীর শোক প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন রাহুল গান্ধী

কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গা পূজা মন্ডপে বিপর্যয়কে কেন্দ্র করে দেশ জুড়ে শোকের আবহাওয়া। দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খর্গে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। ঘটনায় দুঃখ প্রকাশ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী সমাজমাধ্যমে লেখেন, ‘‘কলকাতার চোরবাগান এলাকার পুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’’ নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাসি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। প্রশাসনের কাছে রাহুলের আবেদন, উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে দিকে বিশেষ নজর দেওয়ার। নিরপেক্ষ তদন্তের দাবিও…

আরও পড়ুন