দেশ 

বিরোধীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধান বিচারপতির!

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার দিল্লিতে সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তার আগে আইনজীবীদের মামলা শুনতে গিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত বললেন, সুপ্রিম কোর্টকে রাজনীতিতে টেনে আনা উচিত নয়। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের সময় অনেক আইনজীবীকে পুলিশ আটক করেছিল বলে অভিযোগ। সে বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। তখনই প্রধান বিচারপতি ওই মন্তব্য করেছেন। আইনজীবীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ এবং সেই সংক্রান্ত উদ্বেগ সোমবার শীর্ষ আদালতে ব্যক্ত করেন সিনিয়র…

আরও পড়ুন
দেশ 

রাহুলদের সঙ্গে দেখা করবেন না প্রধান বিচারপতি! সোমবার কী বিরোধীরা মিছিল করবেন?

দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করতে চেয়ে সোমবার সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’। রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়দের সেই অভিযানে শামিল হওয়ার কথা ছিল। কিন্তু রবিবারই তাঁদের আবেদন খারিজ করে দেন বিচারপতি কান্ত। সূত্রের খবর, বিরোধী শিবিরের আবেদনের জবাবে মূলত চারটি বিষয় উত্থাপন করেছেন তিনি। কেন দেখা করতে পারবেন না, ব্যাখ্যা করেছেন যুক্তি দিয়ে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ, জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ‘ইন্ডিয়া’র সাংসদেরা। প্রথমত, বিচারপতি কান্ত তাঁদের জানিয়েছেন,…

আরও পড়ুন
দেশ 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে এজলাসেই জুতো ছুঁড়লেন এক বয়স্ক! স্লোগান তুললেন, ‘সনাতনের অপমান ভারত সহ্য করবে না’ এরপর কী বললেন প্রধান বিচারপতি?

বাংলার জনরব ডেস্ক : বিদ্বেষ আমাদের দেশে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এখন দেশের প্রধান বিচারপতি ও নিরাপদ নন। পুজোর পর সোমবার সকালে সুপ্রিম কোর্টে নিয়মিত কাজ শুরু হলে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক বয়স্ক ব্যক্তি। যদিও বেঞ্চ অবধি পৌঁছায়নি জুতোটি। তবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। পরে প্রধান বিচারপতি বলেন, আদালত কক্ষের মধ্যে এই বিস্ময়কর ঘটনায় আমি বিচলিত নই। তাঁর কথায়, “এই ধরনের জিনিসে প্রভাবিত হওয়ার ক্ষেত্রে আমিই শেষ ব্যক্তি।” প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দিনের প্রথম মামলা শুনতে সবে শুরু করেছিলেন প্রধান বিচারপতি। সেই সময়…

আরও পড়ুন
দেশ 

Sedition Law paused: প্রধান বিচারপতির ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত, ৭৫ বছর পর দেশের নাগরিকরা আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পেল, ইতিহাসে অমর হয়ে থাকবেন বিচারপতি এনভি রামান্না

সেখ ইবাদুল ইসলাম : স্বাধীনতা ৭৫ বছরের ইতিহাসে প্রথম রাষ্ট্রদোহ আইনের উপর স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত । স্বাধীনোত্তর ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবেন আজকের দেশের প্রধান বিচারপতি এন ভি রামান্না । দেশের মানুষ যখন বিচারব্যবস্থার প্রতি হতাশ পড়ছিল ঠিক সেই সময় প্রধান বিচারপতি বার্তা দেশের মানুষের স্বাধীনতা , নাগরিক অধিকারকে সুরক্ষিত রাখতে তিনি বদ্ধপরিকর । আসলে এই রাষ্ট্রদোহ আইনটি ব্রিটিশ সরকার চালু করেছিল । এদেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে শাস্তি দেওয়ার লক্ষ্যে এই আইন চালু করেছিল উপনিবেশিক শাসকরা । কিন্ত দুঃখের হলেও সত্য ৭৫ বছর ধরে এই আইন স্বাধীন দেশে কার্যকর…

আরও পড়ুন
দেশ 

N V Ramana: ‘ সিবিআইয়ের কখনও সক্রিয়তা, কখনও নিষ্ক্রিয়তা তার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে’!: প্রধান বিচারপতি এন ভি রামান্না

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের কাজকর্ম নিয়ে বেশ কয়েক বছর আগে দেশের শীর্ষ আদালত খাঁচায় রাখা তোতা পাখি বলে মন্তব্য করেছিল। এখনো দেশের বিরোধী দলের নেতারাও সিবিআই সর্ম্পককে এই ধরনের মন্তব্য করে থাকেন। ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে দুর্বলতম দিক হলো এই সিবিআই। কেন্দ্রীয় ক্ষমতাসীন শাসকদল সবসময়ই এই সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের নানাভাবে হেনস্থা করে থাকে বলে অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে অনেক কথা শোনা যেত । আজ যারা দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত একদিন তারাই এই সিবিআইকে স্বাধীন সংস্থা করার দাবিতে সরব হয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা তাদের রুচির…

আরও পড়ুন