কলকাতা 

বাংলার অস্মিতা ও মা-বোনেদের সম্মান রক্ষার্থে আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকব: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় : ‘নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস,শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস–’ আজ শ্রীরামপুরের কোর্ট ময়দানে জনজোয়ার প্রমাণ করে দিল যে, বাংলার মানুষ সমস্ত বিভ্রান্তি ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আবারও আমাদের ওপরই পূর্ণ আস্থা রাখছেন। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি যে চরম নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে, তা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। গণতন্ত্র ধ্বংসের যে গভীর ষড়যন্ত্র এই দল করছে, তা আমরা প্রতিহত করব। আজ শ্রীরামপুরে প্রতিবাদ সভায় যোগ দেওয়ার প্রাক্কালে আমাদের বিধায়ক কুণাল ঘোষের ওপর যে কাপুরুষোচিত ও ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং…

আরও পড়ুন
কলকাতা 

গবেষণায় উৎকর্ষের স্বীকৃতি, আইইএমের সম্মাননা পেলেন দুই বিশিষ্ট গবেষক

বিশেষ প্রতিনিধি : গবেষণা ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই বিশিষ্ট গবেষককে সম্মান জানাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট । সল্টলেকের ম্যানেজমেন্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে তুলে দেওয়া হয় গবেষণাক্ষেত্রে আইইএম উৎকর্ষ সম্মাননা ২০২৬। একইসঙ্গে এদিন শুরু হয়েছে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের মধ্যেই সম্মানিত করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য এবং সিএসআইআর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী অধ্যাপক অমিত গাঙ্গুলিকে। বর্জ্য ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের ক্ষেত্রে তাঁদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে…

আরও পড়ুন
কলকাতা দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার সক্রিয় ইন্ডিয়া জোট, ৩০ শে সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক যাচ্ছেন মমতা অভিষেক

বাংলার জনরব ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার দিল্লিতে বৈঠকে বসতে ইন্ডিয়া জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। তা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে আলোচনার জন্যই ইন্ডিয়া জোটের দ্রুত বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকেই যোগ দিতে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির মত তৃণমূল নেতারা। মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার দেশের সমস্ত বিরোধী দলগুলো একসঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করার সিদ্ধান্ত নিতে চলেছে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন যে থামবে না তাই স্পষ্ট করে দিয়েছেন…

আরও পড়ুন
কলকাতা 

শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে আক্রান্ত কুনাল ঘোষ, গাড়ি ভাঙচুর ছোড়া হলো ডিম! নালিশ জানাতে ভবানী ভবনে তৃণমূল বিধায়ক!

হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক কুণাল ঘোষ। অভিযোগ, পথে উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে ভাঙচুর করা হয়েছে। পাথর, রড দিয়ে হামলার পাশাপাশি, ডিমও ছোড়া হয়েছে। কুণাল জানিয়েছেন, মমতার সভায় যাতে তিনি যেতে না পারেন, তাই এ সব করা হয়েছে। বিধায়কের হুঁশিয়ারি, এ সব করে তাঁকে থামানো যাবে না। তিনি বলেন, গাড়ি ঘুরিয়ে সটান যাবেন ভবানী ভবনে। সেখানে গিয়ে পুলিশকে দেখাবেন ‘গুন্ডারাজ কেমন চলছে’। সভার উদ্দেশে রওনা হওয়ার আগে বাড়ি থেকে বেরোনোর সময় ঘটনার নিন্দা করেছেন মমতা। তিনি দাবি করেছেন, ‘বিজেপির গুন্ডারা’ এ সব করেছে। এটা ‘গণতন্ত্রে অশনিসঙ্কেত’।…

আরও পড়ুন
কলকাতা 

পঞ্চায়েত দখলের দিনে গ্রেফতার তৃণমূল ত্যাগী পঞ্চায়েত সদস্যরা, প্রধান পদ দখলে রাখল আখরুজ্জামান গোষ্ঠী

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদের সম্মতি নগর পঞ্চায়েত এর প্রধান নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা দেখা দিল। দলবদল, গ্রেফতারি এবং তার ঠিক পরপরই ভোটাভুটিতে ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়া বিরোধীদের বাদানুবাদ— সব মিলিয়ে শুক্রবার দিনভর উত্তপ্ত রইল সম্মতিনগর। অনাস্থা ভোটে অপসারিত হওয়া প্রাক্তন প্রধান মুর্তজা শেখ ওরফে টেম্পুই আবার নিজের পুরনো আসন ফিরে পেলেন। ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। ২৪ আসনবিশিষ্ট সম্মতিনগর পঞ্চায়েতে গত কয়েক দিন ধরেই দুই গোষ্ঠী— তৃণমূলের কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থী তথা আখরুজ্জামানের অনুগামীদের মধ্যে বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জেরেই আখরুজ্জামান ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত, পঞ্চায়েত প্রধান মুর্তজার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্য ও কলকাতা পুলিশের আধিকারিক পর্যায়ে ব্যাপক রদবদল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্য পুলিশের ২৩ জন আধিকারিককে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের মধ্যে কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তাও রয়েছেন। তাঁদের অন্যত্র বদলি করা হয়েছে। আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার ওই আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি শুক্রবার প্রকাশ করেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি, আইবি করে পাঠানো হয়েছে। এ ছাড়া, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে করা হয়েছে রাজ্য পুলিশের ডিআইজি, আইবি। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গি গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি হয়েছেন। স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম।…

আরও পড়ুন
কলকাতা 

দুপুরের পর ঝড় বৃষ্টির প্রভাব কমবে! জানালো আবহাওয়া দফতর

ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অংশে। সকালের দিকে তার বেগ আরও বেড়েছে। কিছু কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে শনিবার সকালে। বেলার দিকে তা থামলেও আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানাল, দুপুরের পর থেকে বৃষ্টি কমতে পারে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, সারা সপ্তাহ আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই! হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং ছত্তীসগঢ়ের উপর যে নিম্নচাপ ছিল, তা আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। শুক্রবার রাত পর্যন্ত নিম্নচাপ হিসেবে থেকে শনিবার সকালের মধ্যেই শক্তি হারিয়ে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার কথা। এর প্রভাবে উত্তর…

আরও পড়ুন
কলকাতা 

সর্বভারতীয় সভাপতির বঙ্গ সফরে আসার আগেই রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে ব্যাপক পরিবর্তন!

বাংলার জনরব ডেস্ক : বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আগামী রবিবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন। তার সফরের ঠিক দুদিন আগে পশ্চিমবঙ্গ বিজেপির বিভিন্ন স্তরে সাংগঠনিকভাবে রদবদল করা হয়েছে। এই রদবদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বদলটি হল মহিলা মোর্চার সভাপতি পদে বদল। একইসঙ্গে বদল করা হয়েছে যুব মোর্চার সভাপতিকে। শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরে দফায় দফায় নতুন কমিটি ঘোষণা শুরু হয়েছিল। প্রথমে রাজ্য সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক-সহ বিভিন্ন পদাধিকারীর তালিকা প্রকাশ করা হয়েছিল। ভোটের কয়েক মাস পরে রাজ্য কার্যকারিণী ঘোষিত হয়েছে। তার পরে ঘোষিত হয়েছে মিডিয়া বিভাগ, সমাজমাধ্যম বিভাগ, তথ্যপ্রযুক্তি বিভাগের দায়দায়িত্ব।…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অন্তর্বর্তী জামিন পেলেন না, পরবর্তী শুনানি সোমবার জামিন পাবেন?

শুক্রবারও জামিন মিলল না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। চার মামলায় জামিন চেয়ে তাঁর আবেদনের শুনানি হয়েছে। আরও দু’টি মামলাতেও তিনি জামিনের আবেদন করেছেন। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সোমবার বাকি দুই মামলায় জামিনের আবেদনের শুনানি রয়েছে। ওই দুই মামলার শুনানি শেষে আদালত অন্তর্বর্তী জামিনের বিষয়ে নির্দেশ দেবে। জামিন চেয়ে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মিলন। তাঁর আইনজীবীরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁদের মক্কেলের জামিনের আবেদন করতে চান বলে জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, মিলন উপনির্বাচনের প্রার্থী। জামিনের আবেদনের শুনানি করতে সময় লাগবে। আদালত মামলা দায়েরের অনুমতি দিক। এই মামলার…

আরও পড়ুন
কলকাতা 

প্রস্তুতি শেষ বিকাশ ভবনের সংকেত পেলে তিন মাসেই টেট, শিক্ষা দফতরকে চিঠি দিয়ে জানালো পর্ষদ!

প্রস্তুতি সেরে রেখেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সরকারি তরফে সবুজ সঙ্কেত পেলে তিন মাসের মধ্যেই টেট নিতে পারবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিকাশ ভবন সূত্রের খবর, সম্প্রতি পর্ষদের তরফে স্কুলশিক্ষা দফতরে এই বার্তা দেওয়া হয়েছে বলে খবর। গত বছর সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছিল, ২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক ও উচ্চপ্রাথমিক শিক্ষককে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) উত্তীর্ণ হতে হবে। রেহাই পাবেন শুধু প্রবীণ শিক্ষকেরা, যাঁদের অবসরের আর মাত্র পাঁচ বছর বা তার কম সময় বাকি। পরে এই সময়সীমা বাড়িয়ে ২০২৮ করে শীর্ষ আদালত। এরই মধ্যে স্কুলশিক্ষা দফতরের তরফে…

আরও পড়ুন