আন্তর্জাতিক 

ফের বিপর্যয় নেপালে হড়পা বানে ভেসে গেল বাড়ি ঘর রেলসেতু

ফের বিপর্যয় নেপালে। আবারও হড়পা বান। আরও একবার জলরোষ গিলে খেল বাড়িঘর। খড়কুটোর মতো ভেসে গেল একাধিক সেতু। জলস্রোতের কাছে ফের অসহায় নেপালের মানুষ! জানা যাচ্ছে, রবিবার সকালে বুড়ি গণ্ডকী নদীতে হড়পা বান নামে। আচমকা নদীর জলস্তর বাড়তে থাকে। পাথর, কাদার কালো জলস্তর এগিয়ে এসে গিলে নেয় বাড়িঘর। হঠাৎ জলস্তর বাড়তে দেখে উঁচু জায়গায় আশ্রয় নেন নদী পাড়ের বাসিন্দারা। একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রচণ্ড গতিতে এগিয়ে আসা জলরাশি মুহূর্তে ভাসিয়ে নেয় বাড়ি ঘর। শুধু বাড়িঘর নয়, ভেসে গিয়েছে একাধিক সেতুও। জানা যাচ্ছে, নেপালের গোরখা অঞ্চলে পাহাড় থেকে এই বান নেমেছে।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইউক্রেনের ড্রোন হামলায় কৃষ্ণ সাগরের তেলবাহী ট্যাঙ্কার আক্রান্ত, জাহাজে ছিলেন ২৩ জন ভারতীয় নাবিক

আবার উত্তপ্ত কৃষ্ণসাগর। পর পর দু’দিন ওই জলপথ দিয়ে যাতায়াতকারী দুই ট্যাঙ্কারের উপর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। সোমবার তুরস্কের এক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালায় রাশিয়া। পরের দিন সেই কৃষ্ণসাগরেই আক্রান্ত হল লাইবেরিয়ার জাহাজ। অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়! ওই জাহাজের সমস্ত নাবিকই ভারতীয়। রাশিয়ার পরিবহণ মন্ত্রক জানিয়েছে, কৃষ্ণসাগর উপকূলের কাছে লাইবেরিয়ার ওই জাহাজে ড্রোন হামলা হয়। জাহাজে তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন তৎক্ষণাৎ। জাহাজে থাকা ২৩ জনই ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। রাশিয়া জানিয়েছে,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভয়াবহ বিমান দুর্ঘটনা কঙ্গোতে!মৃত সামরিক কর্তা-সহ ১৪

ভয়াবহ বিমান দুর্ঘটনা কঙ্গোতে। অবতরণ করতে গিয়ে ভেঙে পড়ে একটি সামরিক বিমান। সেই ভয়াবহ ঘটনায় মারা গেলেন দুই শীর্ষস্থানীয় সেনা আধিকারিক-সহ মোট ১৪ জন। জানা গিয়েছে, কিকউইট থেকে কিনশাসা ফেরার পথে বিমানটিতে সমস্যা হওয়ায় জরুরি অবতরণের প্রয়োজন হয়। নামার সময় মাটিতে আছড়ে পড়ে বিমানটি। আগুন ধরে যায় তাতে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনায় নিহত দুই সামরিক কর্মকর্তা হলেন সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালাই তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। বিমানটি দক্ষিণ-পশ্চিম কঙ্গোর কিকউইট থেকে রাজধানী…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মক্কার অদূরে ড্রোন হামলা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথির!

ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথির সঙ্গে সৌদি আরবের সংঘর্ষ ক্রমশ ভয়ংকর রূপ ধারণ করছে। সৌদির পশ্চিম উপকূল ক্রমাগত ব্যালেস্টিক মিসাইল ছুড়ছে বিদ্রোহী গোষ্ঠী। এই পরিস্থিতিতে আশঙ্কা সত্যি করে ইসলামের পবিত্র শহর মক্কায় ড্রোন হামলা চালাল হাউথিরা। তবে সৌদির দাবি, ড্রোনটি আকাশেই ধ্বংস করা হয়েছে। মক্কায় হামলার কড়া নিন্দা করেছে ভারত। অন্যদিকে, ইয়েমেনে সৌদির একটি এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে হাউথিরা। সৌদির তরফে দাবি করা হয়েছে, মঙ্গলবার মক্কায় ড্রোন হামলা চালায় হাউথিরা। গত এক দশকে এই প্রথম মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থক্ষেত্র আক্রমণ করা হয়েছে। যদিও মক্কার আকাশসীমায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

অনুগামীদের ভিড়ে বাতিল হয়ে গেল থলপতির লন্ডনের অনুষ্ঠান

লন্ডনের দ্য শার্ড-এ ‘থলপতি’ তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল করতে হল আয়োজকদের। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রিয় নায়ককে কাছ থেকে দেখার জন্য বিপুল সংখ্যায় অনুগামীরা ভিড় জমান। ভিড় ক্রমশ বাড়তে থাকায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা করেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন আয়োজকেরা। ‘থলপতি’র দল ঘোষণা করে, অনুগামী নিরাপত্তার স্বার্থে এই অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে। প্রিয় নায়ককে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া হতেই অনুগামীরা হতাশ হয়ে পড়েন। সংবাদসংস্থা পিটিআইকে এক অনুগামী বলেন, ‘‘যে কারণে অনুষ্ঠান বাতিল করতে হল,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পরকীয়ায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! প্রকাশ্যে চুমু খাচ্ছেন অ্যাসিস্ট্যান্টকে! আসল সত্য ?

পরকীয়ায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গলফ কোর্সে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্টের ঠোঁটে ঠোঁট ডোবাচ্ছেন ! নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্টের এই ছবি। সেই সঙ্গে প্রবল জল্পনা, তাহলে কি পরকীয়ায় মেতেছেন ট্রাম্প? স্ত্রী মেলানিয়াকে ছেড়ে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নাতালি হার্পের প্রেমে মজে রয়েছেন তিনি? অতীতে একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে ট্রাম্পের। কেউ মডেল, কেউ অভিনেত্রী, কেউ ব্যবসায়ী-একাধিক হাইপ্রোফাইল নারীর সঙ্গে ট্রাম্পের প্রেমের গুঞ্জন ছিল। তিনবার বিয়েও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম দু’টি বিয়ে ভেঙে যাওয়ার পর ২০০৫ সালে তিনি বিয়ে করেন মেলানিয়াকে। প্রেসিডেন্ট পদে থাকাকালীন মেলানিয়াকে বরাবরই ট্রাম্পের পাশে দেখা গিয়েছে। দু’জনের…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ব্রিকস সম্মেলনে হাজির থাকলেও মোদির নৈশভোজে ছিলেন না চিনের প্রেসিডেন্ট!

ব্রিক্‌স সম্মেলনের মাঝেই রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সেরে  চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকলেও। কিন্তু রাতে তাঁর আয়োজিত নৈশভোজে জিনপিংকে দেখা যায়নি। নৈশভোজে না গিয়ে হোটেলেই বিশ্রাম নেন চিনা প্রেসিডেন্ট। তবে ব্রিক্‌সে উপস্থিত অন্য রাষ্ট্রনেতারা নৈশভোজে হাজির ছিলেন। আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে শনিবার রাতে অতিথিদের জন্য নয়াদিল্লির ভারত মণ্ডপমে নৈশভোজের আয়োজন করেছিলেন মোদী। জিনপিং কেন সেখানে গেলেন না, এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, বিশ্রাম নেবেন বলেই তিনি হোটেলে ফিরে গিয়েছিলেন। শনিবার বেলা ১২টার কিছু আগে জিনপিং দিল্লিতে পৌঁছোন। ব্রিক্‌স সম্মেলনে যোগ দেন এবং মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

লোহিত সাগর দখল নিল হুথি! হুরমুজের পর দ্বিতীয় তেল রপ্তানির পথ ইরানের হাতে, বিশ্বজুড়ে তেল সংকট ?

বৃহস্পতিবার ইয়েমেনের মোখা বন্দরের দখল নিয়েছিল হুথি। শুক্রবার পেরিম দ্বীপও তাদের দখলে চলে গিয়েছে। লোহিত সাগরের এই দুই গুরুত্বপূর্ণ জায়গা ইরানের সমর্থনপুষ্ট গোষ্ঠী কব্জা করে নেওয়ায় তেল ও গ্যাস সরবরাহের সঙ্কট আরও গভীর হল। পশ্চিম এশিয়া থেকে তেল আসার গুরুত্বপূর্ণ পথ হরমুজ় প্রণালী এখন কার্যত বন্ধ। ইরানের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। সে দেশ থেকে তেলবাহী জাহাজ যাতে অন্যত্র যেতে না-পারে, সে জন্য হরমুজ় প্রণালীর মুখে অবরোধ তৈরি করেছে মার্কিন নৌবাহিনী। ইরানও পাল্টা নিষেধাজ্ঞা জারি করেছে। সৌদি আরব, কাতার বা ইরাকের মতো দেশ থেকে তেল নিয়ে যাওয়া জাহাজের উপরে…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ট্রাম্পের একতরফা শুল্কনীতির নিন্দা করল ব্রিক্‌স ঘোষণাপত্র! কোন গোষ্ঠী নয়, সকলের পাশেই ভারত বললেন নরেন্দ্র মোদি

বিশ্বব্যাপী নীতিনির্ধারণের ক্ষেত্রে আরও বেশি করে এগিয়ে আসতে হবে দক্ষিণ গোলার্ধের দেশগুলিকে। দিল্লিতে ব্রিক্‌স সম্মেলন থেকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন, ১১ দেশের এই জোট কারও বিরুদ্ধে নয়। ব্রিক্‌স গোষ্ঠী যে আগামী দিনেও একে অন্যের পাশে থাকবে, সেই বার্তাও দিলেন তিনি। বক্তৃতায় উঠে এল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে দ্রুত সংস্কারের দাবিও। শনিবার বিকেলে দিল্লি সম্মেলনের ঘোষণাপত্র প্রকাশ করে ব্রিক্‌স। সর্বসম্মতিক্রমে গৃহীত ওই ঘোষণাপত্রে একতরফা ভাবে শুল্ক চাপানোর নিন্দা জানানো হয়েছে। গত এক বছরে বিভিন্ন দেশের উপরে একতরফা ভাবে শুল্ক চাপায় আমেরিকা (পরে তা ‘অবৈধ’ বলে ঘোষণা করে আমেরিকারই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

অবশেষে জেলমুক্তি বাংলাদেশের চিন্ময় প্রভুর!

অবশেষে জেলমুক্তি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুর। তবে মাত্র পাঁচ ঘণ্টার জন্য জেল থেকে বেরনোর ছাড়পত্র পেলেন তিনি। মায়ের মৃত্যুর কারণে চিন্ময় প্রভুকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসন এই নির্দেশ দিয়েছে। এদিন সকালেই প্রয়াত হন চিন্ময় প্রভুর মা সন্ধ্যা রানি ধর। সকাল সাড়ে ৯টা নাগাদ হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মৃত্যু হয়েছে তাঁর। পারিবারিক সূত্র জানা গিয়েছে, মৃত্যুর আগে গত মঙ্গলবার নিজেই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সন্ধ্যা রানি ধর। চিন্ময় প্রভুও দীর্ঘদিন এই…

আরও পড়ুন