আন্তর্জাতিক 

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্পেনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্পেনে।জানা গেছে, রবিবার সন্ধ্যায় স্পেনের কর্ডোবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ২১ জনের। আহত শতাধিক। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর। ইতিমধ্যেই, উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সংবাদ সংস্থা সূত্রে খবর, লাইনচ্যুত হয়ে সোজা পাশের ট্র্যাকে চলে যায় হাই-স্পিড ট্রেনটি। উল্টোদিক থেকে আসা আরেকটি ট্রেনে জোরে ধাক্কা মারে ট্রেনটিকে!

Advertisement

রবিবার সন্ধেবেলায়, মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে আসছিল ওই হাই-স্পিড ট্রেনটি। ট্রেনে ছিলেন প্রায় ৩০০ যাত্রী। কর্ডোবা শহরের কাছে, লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায় সেটি। ওই ট্র্যাক দিয়েই মাদ্রিদের দিক থেকে আসছিল আরেকটি ট্রেন। সেইসময়ই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রেনের।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কামরা দুমড়ে-মুচড়ে গেছে। অন্যগুলো ভেঙেচুরে একাকার । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতা ছিল প্রায় ভূমিকম্পের মতো। কয়েকজন যাত্রী তবু জানালা ভেঙে বের হতে পেরেছেন। উদ্ধারকারীরা বেঁচে থাকা যাত্রীদের উদ্ধার করার সময়ও বেশ কয়েকজন আহত হন। ইউরো নিউজ সূত্রে খবর, প্রচণ্ড সংঘর্ষে আগুনও ধরে গিয়ে থাকতে পারে। বগির ভেতরে ধোঁয়া দেখা গিয়েছে।

রেড ক্রস কর্ডোবা থেকে একটি মেডিকেল অ্যাম্বুলেন্স এবং জায়েন থেকে আরও তিনটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। ইউরো নিউজ সূত্রে খবর, দুটি ট্রেনের যাত্রীদের উদ্ধারের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ