আন্তর্জাতিক 

শেখ হাসিনা ঢাকায় এলেই হাতকড়া পরানো হবে বিবৃতি দিয়ে জানালো তারেক সরকার!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শেখ হাসিনা ঢাকা আসলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করা হবে। মঙ্গলবার সকালে এটাই জানিয়েছে বাংলাদেশের তারেক রহমান সরকার। এদিন সকালেই হাসিনার পক্ষ থেকে সংবাদ সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় আগামী 16 ই ডিসেম্বর হাসিনা থাকাই যাবেন সেই মোতাবেক বাংলাদেশ সরকারের কাছ থেকে বাংলাদেশ বিমান দাবি করেছেন।

এই বিবৃতি সামনে আসার পর বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, “শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।”

হাসিনার স্বদেশে প্রত্যাবর্তনের দিনক্ষণ প্রকাশ্যে আসার দিনেই ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে বৈঠকে বসেছিল বাংলাদেশি বিদেশ মন্ত্রক। ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, সেখানে ভারত, চিন, ব্রিটেন, আমেরিকা, জাপান-সহ ৬০টি দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন জানান, সে দেশে সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতেই এই বৈঠক ডাকা হয়েছিল। আওয়ামী লীগের প্রসঙ্গে বাংলাদেশবাসীর ‘কঠোর অবস্থানের’ কথা বৈঠকে তুলে ধরা হয় বলে জানান হুমায়ুন।

হাসিনা যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চাইছেন, তা তিনি নিজেই অনেক আগে জানিয়ে দিয়েছিলেন। তবে নির্দিষ্ট ভাবে কোনও দিনক্ষণ এতদিন পর্যন্ত স্পষ্ট করেননি আওয়ামী লীগ নেত্রী। মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে হাসিনার মুখপাত্র জানান, ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ নেত্রী।

রয়টার্সের প্রতিবেদনে এ-ও বলা হয়েছে, বাংলাদেশের সরকারি উড়ান সংস্থা ‘বিমান বাংলাদেশে’ করেই স্বদেশে ফিরতে চান হাসিনা। সেই মতো তারেকের সরকারের কাছে আর্জি জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। যদিও বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানান, হাসিনাকে ফেরাতে বিমানের বন্দোবস্ত করার বিষয়ে দিল্লির সঙ্গে কোনও আলোচনা হয়নি ঢাকার।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মুখ্য সরকারি আইনজীবীও (চিফ প্রসিকিউটর) হাসিনার এই বিমানের দাবিকে ‘হাস্যকর’ বলে ব্যাখ্যা করছেন। উল্লেখ্য, এই ট্রাইবুনালেই দোষী সাব্যস্ত হয়েছেন হাসিনা। তাঁকে ফাঁসির আদেশ দিয়েছে এই ট্রাইবুনালই। মুখ্য সরকারি আইনজীবীর বক্তব্য, “একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল।” হাসিনার এমন দাবি গ্রহণযোগ্য নয় বলেই জানিয়েছেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ