জেলা 

কালিয়াচকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা শিক্ষারত্ন শিক্ষিকা তানিয়া রহমতকে

এস মন্ডল: কলকাতা: সুদীর্ঘ কর্মজীবনের পর অবসর গ্রহণ করলেন কালিয়াচকের বিশিষ্ট শিক্ষিকা তানিয়া রহমত। বুধবার, ৩০ সেপ্টেম্বর ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন। কালিয়াচক-৩ ব্লকের এনটিপিসি হাই স্কুলে ৯ বছর শিক্ষকতার পর ২০০৩ সালের ২৯ অক্টোবর তিনি কালিয়াচক দক্ষিণ চক্রের অন্তর্গত বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। সেখানে একটানা ২৩ বছর নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আজ অবসর নিলেন তিনি। এই উপলক্ষে বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উদ্বোধনী সঙ্গীত, মানপত্র পাঠ, স্মৃতিচারণ, ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় গান, নৃত্য ও…

আরও পড়ুন
কলকাতা 

জটিল রক্তরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ বোন ম্যারো প্রতিস্থাপন, বিশেষ সম্মান ডা. রজত ভট্টাচার্যকে

বিশেষ প্রতিনিধি : লিউকেমিয়া-সহ বিভিন্ন জটিল রক্তরোগের চিকিৎসায় বোন ম্যারো বা অস্থিমজ্জা প্রতিস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা পদ্ধতি। বিশেষ করে যেসব রোগীর ক্ষেত্রে স্বাভাবিক রক্তকণিকা তৈরির প্রক্রিয়া গুরুতরভাবে ব্যাহত হয়, তাঁদের চিকিৎসায় স্টেম সেল বা বোন ম্যারো প্রতিস্থাপন নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তবে উপযুক্ত দাতা পাওয়া এবং রোগীর শরীরের সঙ্গে প্রতিস্থাপিত কোষের সামঞ্জস্য বজায় রাখা এই চিকিৎসার ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় হ্যাপলো-আইডেন্টিক্যাল বোন ম্যারো প্রতিস্থাপন চিকিৎসার গুরুত্ব ক্রমশ বাড়ছে। পূর্ব ভারতে হ্যাপলো-আইডেন্টিক্যাল বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে অগ্রণী ভূমিকার স্বীকৃতি পেলেন বিশিষ্ট হেমাটোলজিস্ট, হেমাটো-অঙ্কোলজিস্ট ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট…

আরও পড়ুন
দেশ 

আসুন সত্যের পক্ষে থাকি দেশবাসীকে এই আহ্বান জানিয়ে সত্যাগ্রহ ওয়েবসাইট চালু করলেন রাহুল গান্ধী!

বাংলার জনরব ডেস্ক : শনিবার রাহুল গান্ধীর নেতৃত্বে চালু হলো সত্যাগ্রহ নামের একটি ওয়েবসাইট।  দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলনের খবরা খবর এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি জানিয়েছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দাবিতে নানা সংগঠন ও সাধারণ মানুষের আন্দোলনের খবর থাকবে। সেই সঙ্গে কোনও ব্যক্তি বা সংগঠন যদি কোনও আন্দোলনের তথ্য দিতে বা আন্দোলনে সাহায্য চাইতে চান, সে ব্যবস্থাও রয়েছে নতুন ওয়েবসাইটে। ওয়েবসাইট উদ্বোধনের ভিডিয়ো-বার্তায় রাহুল বলেন, ‘‘দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নিজের অধিকারের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। কেউ…

আরও পড়ুন
দেশ 

শুক্রবারের পর শনিবারও  উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর! নেহার আহব্বানের সাড়া দিয়ে ছাত্র যুব সুশীল সমাজ দিল্লির রাজপথে পুলিশের ধরপাকড় উত্তপ্ত যন্তর মন্তর

বাংলার জনরব ডেস্ক : শুক্রবারের পর শনিবারও  উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর।  দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের রাজধানীতে মিছিল বিক্ষোভকারীদের। মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। টেনেহিঁচড়ে বেশ কয়েক জনকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়। জ্ঞানেশের ইস্তফার দাবিতে শুক্রবার দিল্লির রাজপথে নেমেছিল আম আদমি পার্টি (আপ)। শুধু আপ নয়, একই দাবিতে কংগ্রেস এবং বামেরাও দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করে। সেই বিক্ষোভ ঠেকাতে পুলিশ দিকে দিকে ব্যারিকেড দেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, কথা কাটাকাটিতে উত্তাল হয়ে ওঠে দিল্লির…

আরও পড়ুন
জেলা 

কৃষ্ণনগরে ‘মুক্তধারা’-র ৬০তম আলোচনাসত্র

২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) ‘মুক্তধারা’-র ৬০তম আলোচনাসত্র অনুষ্ঠিত হলো কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্রমঞ্চে। প্রখ্যাত আখ্যানকার সুধীর চক্রবর্তীর ভাবনার ফসল রূপে নদিয়া জেলার কৃষ্ণনগরে ‘মুক্তধারা’ নামক সংগঠনটির পথচলা শুরু হয়েছিল। সময়টি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ। কৃষ্ণনগরে ‘মুক্তধারা’ সংস্থাটি গড়ে ওঠার পর্বে যাঁরা বিশেষ ভূমিকা নিয়েছিলেন, তাঁদের অনেকেই আজ প্রয়াত, যাঁদের মধ্যে অন্যতম হলেন নাট্যকার অশোককুমার ভাদুড়ী, সমাজকর্মী শংকর সান্যাল, চিকিৎসক রমেন সরকার, সমবায়িক শিবনাথ চৌধুরী প্রমুখ। বর্তমানে এই সংগঠনের আহ্বায়ক সম্পদনারায়ণ ধর, তপনকুমার ভট্টাচার্য ও দীপাঞ্জন দে। ২৬ সেপ্টেম্বর ছিল মুক্তধারার ৬০তম আলোচনাসত্র। এদিনের আলোচনার বিষয় ছিল ‘নদিয়ারাজের জল-প্রজ্ঞা’। আলোচক ছিলেন বারাসাত…

আরও পড়ুন
কলকাতা 

গান্ধীকে হত্যা করেছিল শুধু গডসে নয়, গডসের বিচারধারা! সেই বিচারধারা গত রাতে আবার গান্ধীকে হত্যা করেছে: হাসিবুল ইসলাম

বিশেষ প্রতিনিধি : গান্ধীকে হত্যা কোনো একক ব্যক্তির হাতে সংঘটিত একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এর পেছনে ছিল একটি ঘৃণা ও হিংসার বিচারধারা। সেই গডসে-প্রবণ বিচারধারার উত্তরাধিকার আজও দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত গান্ধীর ভারতকে ধ্বংস করার নানা ছক তৈরি হচ্ছে এবং তার বহিঃপ্রকাশ আমরা বারবার দেখতে পাচ্ছি। গত রাতে উত্তর দমদমের বিরাটি বণিক মোড়ে বামেদের সভায় হামলা, মঞ্চ ভাঙচুর এবং দীপ্সিতা ধর-সহ একাধিক বামপন্থী নেতৃত্ব ও কর্মীর উপর আক্রমণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ রয়েছে, বিজেপির পতাকা হাতে নিয়ে বিজেপি আরএসএস এর কর্মীরা মহাত্মা গান্ধীর ছবিতে…

আরও পড়ুন
জেলা 

” সেবা সংকল্প অভিযান ” কর্মসূচি পালনে বিদ্যালয়ের পড়ুয়া ওঅভিভাবিকাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ‌

অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :- ‌ সরকারি নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান,প্রশাসনিক দপ্তর,সামাজিক স্তরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলছে ” সেবা সংকল্প অভিযান ” ।‌ ‌ উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নাম্বার অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত শিক্ষকতার পাশাপাশি পরিবেশকে নির্মল রাখার বার্তা দিয়ে চলেছেন। তিনি দীর্ঘদিন ধরেই বিদ্যালয় ও সমাজের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের সমাজের প্রতি দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার কাজ করেই চলেছেন। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষার মতো বিষয়গুলি ও তিনি বিদ্যালয়ের পঠন -পাঠন কর্মকান্ডের…

আরও পড়ুন
জেলা 

মিস্টার ও মিস পশ্চিমবঙ্গ ন্যাচারাল ২৬ প্রতিযোগিতা হলো বর্ধমান টাউনহলে

কবিরুল ইসলাম  : শুক্রবার সারাদিন ব্যাপি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউনহলে ভারতের বৃহত্তম এবং সবচেয়ে বিশ্বস্ত প্রাকৃতিক বডিবিল্ডিং এবং ফিটনেস চ্যাম্পিয়নশিপের উদ্যোগে মিস্টার ও মিস পশ্চিমবঙ্গ ন্যাচারাল 2026 অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী কলিতা মাজি।রাজ্যের বিভিন্ন জেলা থেকে মিস্টার ও মিস অংশগ্রহণ করেছিল এই কর্মসূচিতে। পাশাপাশি যারা এই খেলায় পুরস্কার জিতে নিলেন আগামীতে তারা অন্য রাজ্যে খেলার সুযোগ পাবেন বলে জানান আয়োজকেরা। পুরস্কার তুলে দেন রাজ্যের মন্ত্রী কলিতা মাজি।মন্ত্রী কলিতা মাজি বলেন,-‘ওষুধ ছাড়া কিভাবে শরীরকে ঠিক রাখা যায়তা এই বডিবিল্ডিং দের দেখে শিখতে হবে।আমি আশা করব যুবক সম্প্রদায় মোবাইল ছেড়ে এই…

আরও পড়ুন
জেলা 

আগরপাড়ায় অংকন প্রতিযোগিতায় শিশু সুরক্ষা আইনের বার্তা তুলে ধরলেন ডিএলএসএর সচিব 

মোল্লা জসিমউদ্দিন : শুক্রবার প্রায় ১০০ জন প্রতিযোগী নিয়ে বৈচিত্র্যপূর্ণ রঙের মেলায় আগরপাড়ায় গাঙ্গুলি পাড়ায় অনুষ্ঠিত হলো ক্যামেল অংকন প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণার জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর সচিব জনাব মহম্মদ নুরজামান খান।এদিন তিনি শিশু সুরক্ষা আইনের বার্তা তুলে ধরেন ক্ষুদে চিত্রশিল্পীদের কাছে। কেজি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। তিনটি বিভাগেই প্রখ্যাত চিত্রশিল্পী বিচারক গৌরাঙ্গ দেবশর্মা আঁকার বিষয় দিয়েছিলেন মনের কল্পনায় মনের আলপনায় ‘তুমি যেমন স্বপ্ন দেখো, তুমি তেমন ছবি আঁকো’। যেহেতু কোন বিষয় নির্ধারণ ছিল না সেই জন্য শিশুরা…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রামে সে দিন পা ভাঙেনি মমতার! এ বারে নথি দেখিয়ে শুভেন্দু বললেন, ‘মিথ্যা প্রচার করার অভিযোগে তদন্ত হবে’

পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে গিয়ে পা ভাঙা নিয়ে ‘মিথ্যা দাবি’ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! শনিবার ফের এক বার এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ঘোষণা করে দিলেন, ‘মিথ্যা প্রচারের’ জন্য তদন্তও শুরু করবে রাজ্য সরকার। ২০২১ সালের বিধানসভা ভোটের প্রচারে নন্দীগ্রামে গিয়ে আহত হন মমতা। সে বার পায়ে প্লাস্টার নিয়ে ভোটের প্রচার করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “২০২১ সালে পুরো নন্দীগ্রামকে মুখ্যমন্ত্রী (তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা) অপমান করেছিলেন— তাঁর পা নাকি ভেঙে দেওয়া হয়েছে।” এর পরেই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের রেডিয়োডায়গনোসিস বিভাগের একটি নথি উঁচিয়ে…

আরও পড়ুন