দেশ 

এনকাউন্টারে খতম ঝাড়খণ্ডের মাওবাদী কমান্ডার ব্রিজেশ গাঞ্জু

উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ঝাড়খণ্ডের মাওবাদী কমান্ডার ব্রিজেশ গাঞ্জু ওরফে গোপাল সিংহের। রবিবার সকালে বারাণসীর কাছে পুলিশের সন্ত্রাসদমন শাখার (এসিএস) সঙ্গে ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন ব্রিজেশ। এটিএস সূত্রে খবর, ঝাড়খণ্ডের নিষিদ্ধ সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি (টিপিসি)-র প্রধান ছিলেন ব্রিজেশ। টিপিসি হল মাওবাদী শাখা সংগঠন। এটিএস জানিয়েছে, ঝাড়খণ্ডের চাতরা জেলার লওয়াংলং থানার লুটুর বাসিন্দা ব্রিজেশ। ঝাড়খণ্ড সরকার তাঁর মাথার দাম ঘোষণা করেছিল ২৫ লক্ষ টাকা। অন্য দিকে, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-ও ব্রিজেশের খোঁজ চালাচ্ছিল। মাওবাদী এই নেতার মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করে এনআইএ। পুলিশ জানিয়েছে, বারাণসীর কাছে…

আরও পড়ুন
দেশ 

SIR গেরোতে পড়লেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও! রহস্য?

প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নোটিস পেয়েছিলেন আগেই। এবার SIR গেরোতে পড়লেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও। দিল্লির মুখ্যমন্ত্রীকেও SIR নোটিস পাঠাল নির্বাচন কমিশন। হেভিওয়েটদের মধ্যে নোটিস প্রাপ্তদের তালিকাটা বেশ দীর্ঘ। সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, তাঁর স্ত্রী সুদেশ ধনকড়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল, প্রাক্তন মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী, দিল্লির মন্ত্রী প্রবেশ সিংয়ের। শনিবার আপের তরফে জানানো হয়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, ২৫ বছর বয়সি ছেলে পুলকিত কেজরিওয়াল, তাঁর বাবা গোবিন্দ রাম কেজরিওয়াল এবং মা গীতা দেবী, সকলকে এসআইআর…

আরও পড়ুন
দেশ 

৩৭ লাখের মধ্যে কত নাম ভোটার তালিকায় উঠেছে জানতে চাইলে সুপ্রিম কোর্ট!

বঙ্গের এসআইআর নিয়ে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে এসআইআর (West Bengal SIR)-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৩৮,২০,৬৮৩টি আপিল দায়ের হয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত ১,০২,২৩১টি আপিল নিষ্পত্তি হয়েছে। ৩৭,১৮,৪৫২টি বিচারাধীন রয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন উঠেছে। কারণ নাম বাদ যাওয়ার বিরুদ্ধে করা আপিল এবং নতুন নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করে করা আপিলের পৃথক হিসাব দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের সামনে মূল প্রশ্নগুলির অন্যতম ছিল- এসআইআর-এর মাধ্যমে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের কতজন ফের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন…

আরও পড়ুন
দেশ 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনে বড় জয়ী এবিভিপি

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনে চার পদের মধ্যে ৩টিতেই জয়ী অখিল ভারত বিদ্যার্থী পরিষদ। সভাপতি, সচিব এবং যুগ্ম সচিব তিন পদেই জয়ী সংঘের ছাত্র সংগঠন। একমাত্র সহ-সভাপতির পদটি হাতছাড়া হয়েছে তাঁদের। তবে ওই পদেও কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই জিততে পারেনি। ওই পদটি গিয়েছে নির্দল প্রার্থীর হাতে। প্রেসিডেন্ট পদে এবিভিপির যশ দাবাস ২৪ হাজার ৫৭৬ ভোট পেয়ে হারিয়েছেন এনএসইউআইয়ের বিজয় শংকর মীনাকে। মীনা পেয়েছেন ২২ হাজার ৫২৩ ভোট। সহ সভাপতি পদে জিতেছেন নির্দল প্রার্থী দীপাংশু শোকিন। এই প্রথম দিল্লি বিশ্ববিদ্যালয়ে কোনও নির্দল প্রার্থী গুরুত্বপূর্ণ পদগুলির একটিতে জিতলেন। সচিব পদে জিতলেন এবিভিপির…

আরও পড়ুন
দেশ 

টাটা সাম্রাজ্যে চরমে সংঘাত! ইস্তফা দেওয়া চন্দ্রশেখরনকেই ফের চেয়ারম্যান পদে চাইল টাটা সন্স!

গত ১২ অগস্ট টাটা শিল্পগোষ্ঠীতে নতুন করে ডামাডোলের ইঙ্গিত উস্কে দিয়ে পদত্যাগের ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছিলেন, আগামী ২০ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার পরে আর টাটা সন্সের চেয়ারম্যান পদে থাকবেন না! কিন্তু বৃহস্পতিবার এন চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ করার সিদ্ধান্ত ঘোষণা করল টাটা সন্স বোর্ড। কিন্তু টাটা সন্সের ওই সিদ্ধান্তকে নোয়েল টাটার নেতৃত্বাধীন টাটা ট্রাস্ট ‘বেআইনি’ বলে ঘোষণা করায় প্রকাশ্যে চলে এসেছে টাটা গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব। প্রসঙ্গত, ৪০ হাজার কোটি মার্কিন ডলারের (প্রায় সাড়ে ৩৮ লক্ষ কোটি টাকা) টাটা গোষ্ঠীর মূল নিয়ন্ত্রক সংস্থা হল টাটা সন্স। ‘টাটা সন্স’…

আরও পড়ুন
দেশ 

প্রভিডেন্ট ফান্ডে আয়ের সর্বোচ্চ সীমায় ১০,০০০ টাকা বৃদ্ধি!

বিশ্বকর্মা পুজোর মুখে বেসরকারি সংস্থার কর্মী ও শ্রমিকদের জন্য সুখবর। এ বার প্রভিডেন্ট ফান্ডে বাড়তে চলেছে আয়ের সর্বোচ্চ সীমা। এতদিন সেটা ছিল ১৫,০০০ টাকা। আগামী দিনে ওই অঙ্ক ২৫,০০০ করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। উল্লেখ্য, প্রায় ১২ বছর পর আয়ের সর্বোচ্চ সীমা বদলের সিদ্ধান্ত নিল কেন্দ্র। বেসরকারি সংস্থার কর্মী ও শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সারা দেশে চালু রয়েছে এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীনে থাকা এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন বা ইপিএফও হল এর নিয়ন্ত্রণকারী সংস্থা। বুধবার, ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইপিএফের ক্ষেত্রে আয়ের…

আরও পড়ুন
দেশ 

রাজস্থান পুরসভা নির্বাচনে কংগ্রেস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, একটি পুরসভার দখল নিল সিপিএম

রাজস্থানের পুরভোটে অব্যাহত গেরুয়া ঝড়। সোমবার রাত পর্যন্ত ১০,২৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০,২৩৫টির ফল ঘোষণা হয়েছে। বিজেপি জিতেছে ৪,১৭৯টিতে। ঠিক পিছনেই রয়েছে কংগ্রেস। তাদের দখলে গিয়েছে ৩,৬১৩টি ওয়ার্ড। তবে এই ভোট ঘিরে একাধিক চমকপ্রদ তথ্য উঠে আসছে। একটি ওয়ার্ডে মাত্র ১টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। জেন জি প্রার্থীরাও জিতেছেন পুর নির্বাচনে। তাৎপর্যপূর্ণভাবে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার পুরসভাটি গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। একটি পুরসভায় বোর্ড গঠন করছে সিপিএমও। গেরুয়া ঝড়ের মধ্যেও চমকে দেওয়া ফল করেছেন নির্দল প্রার্থীরা। জেতা ওয়ার্ডের নিরিখে তাঁরা রয়েছেন তৃতীয় স্থানে। নির্দল প্রার্থীরা জিতে নিয়েছেন ২,২৭৩টি ওয়ার্ড। ফলে বহু পুর পরিষদ…

আরও পড়ুন
দেশ 

এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন মুখ্য নির্বাচন কমিশনারের মেয়ে মেধা রুপম! রহস্য?

এলাহাবাদ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আমলা-কন্যা মেধা রূপম। আগেই হাই কোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। মেধা উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর (নয়ডা) জেলার জেলাশাসক। চলতি বছরে নয়ডায় শ্রমিক বিক্ষোভের সময় বঙ্গতনয়া আকৃতি চৌধুরীকে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এ আটক করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তার পর থেকে টানা পাঁচ মাস বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক আকৃতি। গত ২ সেপ্টেম্বর আকৃতির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন বাতিল করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। গত সোমবার আদালতের…

আরও পড়ুন
দেশ 

মালোশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল প্রিয়াঙ্কার প্রাতরাশ বৈঠক

চলতি ব্রিক্‌স শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। ১২ ও ১৩ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে হচ্ছে এই সম্মেলন। এরই ফাঁকে রবিবার দিল্লিতে আনওয়ার ইব্রাহিমের সঙ্গে প্রাতরাশ-বৈঠক করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। এ দিন বৈঠকে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তাঁরা। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীও। রাহুলের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, ঠিক এক দিন আগেই বাণিজ্য, সেমিকনডাক্টর, পরিকাঠামো এবং প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য,…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ব্রিকস সম্মেলনে হাজির থাকলেও মোদির নৈশভোজে ছিলেন না চিনের প্রেসিডেন্ট!

ব্রিক্‌স সম্মেলনের মাঝেই রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সেরে  চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকলেও। কিন্তু রাতে তাঁর আয়োজিত নৈশভোজে জিনপিংকে দেখা যায়নি। নৈশভোজে না গিয়ে হোটেলেই বিশ্রাম নেন চিনা প্রেসিডেন্ট। তবে ব্রিক্‌সে উপস্থিত অন্য রাষ্ট্রনেতারা নৈশভোজে হাজির ছিলেন। আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে শনিবার রাতে অতিথিদের জন্য নয়াদিল্লির ভারত মণ্ডপমে নৈশভোজের আয়োজন করেছিলেন মোদী। জিনপিং কেন সেখানে গেলেন না, এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, বিশ্রাম নেবেন বলেই তিনি হোটেলে ফিরে গিয়েছিলেন। শনিবার বেলা ১২টার কিছু আগে জিনপিং দিল্লিতে পৌঁছোন। ব্রিক্‌স সম্মেলনে যোগ দেন এবং মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন।…

আরও পড়ুন