দেশ 

অবতরণের সময় ভেঙে পড়ল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান

শেয়ার করুন

আবার ভয়াবহ বিমান দুর্ঘটনা মহারাষ্ট্রের বারামতিতে। মুম্বই থেকে বারামতি যাচ্ছিল বিমানটি। এই  বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ার। তিনিও দুর্ঘটনার কবলে পড়েছেন বলে জানা গেছে।

জানা যাচ্ছে, বুধবার সকালে বারামতিতে অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি।ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেবানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও। দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ