কলকাতা 

সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের মানভূম ভাষা দিবস পালন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চের উদ্যোগে গত ২৭শে নভেম্বর, ২০২৬ ,কলকাতার শিয়ালদা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে নিবেদিত হল একটি ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মানভূম বাংলা ভাষা‌ আন্দোলনের জীবিত সেনানী ও তাঁদের উত্তরসূরীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ প্রসঙ্গে সুচনা বক্তব্যে ভাষা মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক নীতীশ বিশ্বাস এই আন্দোলনকে বাংলা ভাষার অধিকার রক্ষার সবচেয়ে প্রাচীন ও দীর্ঘতম (১৯১২ – ১৯৫৬ ) আন্দোলন হিসেবে অভিহিত করেন। এই আন্দোলনে সরাসরি শহিদ না থাকলেও ছিল কৃষক সমাজের ব্যাপক গণ অভ্যুত্থান। এই আন্দোলনকে ভাদু-টুসুর আন্দোলনও বলা হয়। শিল্পী উমা সরকারের মানভূম আন্দোলনের গান দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এদিনের গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে মানভূম আন্দোলনের জীবিত দুই বীর সেনানী দানু মর্দান্যা এবং কাজল সেন, এছাড়া সুশীল মাহাত, প্রতিমা মাহাত, নিশাকর মাহাত, বর্ষা রানী মাহাত, সাম্যপ্যারী মাহাত, অনিল মাহাত ও জয়ন্তী মাহাত কে সংবর্ধিত করা হয়।‌।

এদিনের এই মহতি অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব বিমান বসু। তিনি তাঁর মুল্যবান বক্তব্যে এহেন আয়োজনের জন্য বাংলা ভাষা মঞ্চকে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন আজকের এই অনুষ্ঠান প্রতি সচেতন বাঙালির নৈতিক দায়বদ্ধতাকে স্মরণ করিয়ে দেয় । আরও বলেন সেদিনের মানভূম ভাষা আন্দোলন সমাজের গরিব কিষাণ মজুর থেকে শুরু করে টুসু গানের নারী পুরুষের আত্মবলিদান মুখের ভাষা, বুকের ভাষার অধিকারের জয় ছিনিয়ে এনেছে। অন্যান্য

বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন লোকসেবক সংঘের বর্তমান সম্পাদক সুশীল মাহাত, ভাষা সেনানী দানু মর্দান্যা, অনুষ্ঠানের সভাপতি ভাষা সেনানী কাজল সেন, প্রাক্তন বিধায়ক সাম্যপ্যারী মাহাতো, কালান্তর পত্রিকার সম্পাদক কল্যাণ ব্যানার্জি।

সংবর্ধনা অনুষ্ঠানের সাথে সাজুয্য রেখে চন্দ্রশেখর সরকার ও উমা সরকারের উদ্যোগে একটি মনোজ্ঞ কবি সম্মেলন আয়োজন করা হয়।

এদিনের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন অধ্যাপিকা যূথিকা পান্ডে ও সাহিত্যিক দিলীপ পাল । বিশিষ্ট ব্যক্তিত্ব নবকুমার কর্মকারের ধন্যবাদ জ্ঞাপন দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ