পুর ভোটের প্রস্তুতি শুরু, জেলাশাসকদের সঙ্গে বৈঠক কমিশনের!
পশ্চিমবঙ্গের কয়েক জেলায় রয়েছে পুরভোট। তা মাথায় রেখে বুধবার পর্যালোচনা বৈঠকে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। নেতৃত্বে ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্ত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসকেরা ছিলেন বৈঠকে। পুরভোটে আবার রাজ্যের বেশ কিছু ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। স্থির হয়েছে, ১ জুলাই প্রকাশিত তালিকার উপর নির্ভর করেই হবে পুরভোটের ভোটার তালিকা। সূত্রের খবর, বুধবারের বৈঠকে সেই ভোটার তালিকা নিয়েই আলোচনা হয়েছে। পাশাপাশি, পুর এলাকার সীমানা নির্ধারণ, আসন সংরক্ষণ, ইভিএমের ব্যবস্থাপনা, ভোটগ্রহণ কেন্দ্র-সহ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভোটের প্রস্তুতি কতদূর এগিয়েছে,…
আরও পড়ুন