সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের
বিশেষ প্রতিনিধি : সুন্দরবন অঞ্চলের গ্রামীণ মানুষের উৎপাদিত দ্রব্যকে ডিজিটাল মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ওএনডিসি)। ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি)-এর এই উদ্যোগ দেশের ই-কমার্স পরিকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা করেছে। এই উদ্যোগের অংশ হিসেবেই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার মানুষদের ই-কমার্সের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কুলতলির মিলনতীর্থ সোসাইটিতে অনুষ্ঠিত হল ওএনডিসি সংক্রান্ত এক সচেতনতা কর্মশালা। দ্য স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড (এনএসআইসি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় কুলতলি, নারায়নতলা ও বাসন্তি এলাকার শতাধিক উদ্যোগী মানুষ অংশগ্রহণ করেন।…
আরও পড়ুন