করম জাওয়া পরব ২০২৬
নিজস্ব সংবাদাতা : ২২ সেপ্টেম্বর, সোনারপুর পূর্বশীতলায় ২৪ পরগনা আদিবাসী জনকল্যাণ সমিতির আয়োজনে আদিবাসীদের ঐতিহ্যবাহী করম জাওয়া পরব ২৬ অনুষ্ঠিত হল। সোনারপুরের এই করম উৎসব এ বছর দ্বাদশ বছরে পড়লো। ইতিমধ্যেই সোনারপুর করম উৎসব এই জেলার বিস্তীর্ণ এলাকায় বিশিষ্ট সাংস্কৃতিক উৎসব হিসেবে মানুষের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠেছে। এদিন করম উৎসব প্রাঙ্গনে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। করম উৎসবে মূলতঃ নারীদের উপস্থিতিই সবচেয়ে বেশি। কারণ এটি ফসলের উৎসব, জানালেন উদ্যোগক্তারা। পাহান স্বপন সিং পরিচালনায় কারাম বৃক্ষের ডাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে কারাম পূজার শুভারম্ভ । আনুষ্ঠানিক কারাম দেবতার প্রণাম পরবের পর…
আরও পড়ুন