জেলা 

বেড়াচাঁপা বেঙ্গল মডেল- এ প্রজাতন্ত্র দিবস উদযাপন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪পরগনা জেলার অন্তর্গত বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ সাড়ম্বরে পালিত হল “প্রজাতন্ত্র দিবস”। দুই দিন ধরে বিএমসিআই স্কুলের শিশু ছাত্র-ছাত্রীরা মনীষীদের সাজে সুজ্জিত হয়ে আসে। অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ২৬ শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব ও তাৎপর্য ছোট ছোট বাক্যে ব্যাখ্যা করেন প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা, সহ শিক্ষিকা নার্গিস সুলতানা, মৌসুমি বিশ্বাস, শিক্ষক জাবিদ হাসান প্রমূখ।

শিশু ছাত্র-ছাত্রীরা মনীষীদের ছবি আঁকা, সংবিধানের মৌলিক অধিকার নিয়ে প্লাকার্ড তৈরী, জাতীয় পতাকা কে সন্মান জানিয়ে স্কুলের মাঠ সহ পাশ্ববর্তী পাড়া পরিক্রমা করা হয়। সাথে সাথে পরিক্রমা চলাকালীন পথ চলতি গ্রামিন শিশু ছাত্র-ছাত্রীদের হাতে চকলেট, বিস্কুট, বেলুন, রাবার, উট- পেনসিল বিতরণ করা হয়।

Advertisement

দ্বিতীয় দিনে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের ছাত্র- ছাত্রীরা সংবিধান নিয়ে কুইজ, দেশাত্মবোধক গান, ছড়া পাঠ ও একাঙ্ক নাটকে অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেনশিক্ষিকা তাম্মানা পারভীন ও রুপা খাতুন।

সঞ্চালনায় ছিলেন নার্গিস নাহার সুলতানা ও জুহি খাতুন। অনুষ্ঠানে উপস্থিত সকল অভিভাবক-অভিভাবিকাগণ নিজেদের ছেলে-মেয়েদের পারফরম্যান্সে জার পরনায় খুশি। শিক্ষক-শিক্ষিকাগণ নুতন নুতন ভাবনায় শিশু ছাত্র-ছাত্রীদের উজ্জীবিত করে তোলায় অভিভাবক-অভিভাবিকাগণেদের পক্ষ থেকে ভূয়সী প্রশংসা পেয়ে থাকেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ