কলকাতা 

অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ মমতার, মৃত্যু রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন

এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তার পাশাপাশি কী ভাবে বারামতীতে অজিতের বিমান দুর্ঘটনার কবলে পড়ল, তার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। সেই সফর আপাতত স্থগিত রেখেছেন বলে জানিয়েছে নবান্ন।

বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ বারামতী বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে অজিতের চার্টার্ড বিমান। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর পরই নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে শোকপ্রকাশ করেন মমতা। তিনি জানান, অজিতের আকস্মিক মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। শেষে তিনি লেখেন, ‘‘বিমান দুর্ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত।’’ একই সঙ্গে শরদ পওয়ার-সহ গোটা পওয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Advertisement

বুধবার দুপুরে হুগলির সিঙ্গুরে কর্মসূচি রয়েছে মমতার। সিঙ্গুরে রওনা দেওয়ার আগে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়েও অজিতের মৃত্যু নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর কথায়, ‘‘আমি স্তম্ভিত।’’ তার পরেই মমতা বলেন, ‘‘এ দেশে কোনও মানুষের সুরক্ষা এবং নিরাপত্তা নেই। রাজনৈতিক ব্যক্তিত্বও বাদ নেই।’’ অজিতের ‘ঘর-বদলের’ সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া জল্পনা নিয়ে মতপ্রকাশ করেন মমতা। তাঁর দাবি, ‘‘আমি শুনেছিলাম কোনও এক দলের নেতা দাবি করেছিলেন অজিত বিজেপির সঙ্গে ছাড়তে চলেছেন। তার পরে আজ এই ঘটনা ঘটল। আমি চাই, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে গোটা ঘটনার তদন্ত হোক।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ