জেলা 

লক্ষনপুর পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক নবী দিবস

শেয়ার করুন

৩১ জানুয়ারি শনিবার হুগলির লক্ষনপুর পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক নবী দিবস ও ছাত্রছাত্রীদের গজল,আবৃত্তি, বক্তব্য ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ওতৃতীয় স্থানাধিকারকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।

সম্মানিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া কলেজের অধ্যাপক ড. নুরুল আমিন সাহেব, ফুরফুরা আল আমিন শিক্ষা কেন্দ্রের সহ সভাপতি আবু আফজাল জিন্না,সম্মানিয় অতিথি মারজান সিদ্দিকী আরো অনেকে। বক্তাদের বক্তব্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কথা ফুটে ওঠে নবীন প্রজন্মের কাছে সুন্দর বার্তা দেয়া হয় হিংসা ভেদাভেদ দূরীভূত হোক এবং শান্তি প্রতিষ্ঠিত মানুষের মধ্যে ভালোবাসা গড়ে তোলাটাই আগামী প্রজন্মের কাছে বড় একটা চ্যালেঞ্জ আরো বলা হয় দেশের অশান্তি তৈরি করার জন্য মাথা চাড়া দিয়েছে।

Advertisement

আমরা শান্তি কামি মানুষ আমরা চাই সমস্ত দেশবাসী, শান্তি পথ অবলম্বন করে চলুক। সবার মধ্যে সব ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা অটুট থাকুক। দেশবাসীর কল্যাণ কামনা করে সমাপ্তি ঘোষনা করেন স্কুলের প্রধান শিক্ষক মাহবুব হোসেন। প্রধান শিক্ষক অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে সুচারুভাবে বিভিন্ন রকম ইভেন্ট পরিচালনা করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ