কলকাতা 

মাধ্যমিক ২০২৬ : অভিভাবকদের করণীয় নিয়ে অনুসন্ধান-এর বিশেষ আলাপচারিতা

শেয়ার করুন

আসন্ন মাধ্যমিক। জীবনের প্রথম বিদ্যালয়-গণ্ডির বাইরে বোর্ড পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুত রাজ্যের প্রায় ১০ লাখ ছাত্র-ছাত্রী। পরীক্ষা কেন্দ্র সহ পরীক্ষা নেওয়ার সমস্ত আয়োজন শেষ বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায়। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল নম্বর ও কন্ট্রোল রুম। আগামী সোমবার দুই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু। সকাল ১০ঃ৪৫ থেকে শুরু হবে পরীক্ষা। প্রথম দিন যথারীতি বাংলা পরীক্ষা। প্রথম ১৫ মিনিট প্রশ্ন পড়া আর তার পরের তিন ঘন্টা পাবে লেখার জন্য।
পরীক্ষার আগে এই মুহূর্তে সমস্ত ছাত্র-ছাত্রী ব্যস্ত শেষ মুহূর্তে আরো একবার ঝালিয়ে নিতে চোখ রেখেছে বই এবং নোটসের পৃষ্ঠায়।
এই সময়ে অভিভাবকরা তাঁর সন্তানের পাশে কীভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এ বিষয়ে গতকাল শনিবার রাত ৮ টায় এক বিশেষ অনলাইন আলাপচারিতার আয়োজন করেছিল অনুসন্ধান সোসাইটি। অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ শশাঙ্ক শেখর মন্ডল, সৈয়দা কানিজ মুস্তফা, পঙ্কজ মহাপাত্র, ডঃ আবুল কালাম, মিতালী মুখোপাধ্যায়, ডঃ কমল কৃষ্ণ দাস, পান্থ মল্লিক, অর্পণ বন্দ্যোপাধ্যায়, গৌরাঙ্গ সরখেল, নাজিম মল্লিক, চিকিৎসক ডঃ কুনাল কান্তি মজুমদার ও মনোবিদ ঈশিতা সান্যাল। অনলাইনে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক নায়ীমুল হক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ