জেলা 

আল আমিন মিল্লী মিশনে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস সগৌরবে পালিত হলো

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার প্রসিদ্ধ আল আমিন মিল্লি মিশনের দশম ও দ্বাদশ ছাত্রদের বিদায় সংবর্ধনা সেই সঙ্গে পঞ্চম হতে নবম শ্রেণীর যে সকল ছাত্ররা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে বই ও মোমেন্ট দিয়ে পুরস্কৃত করা হয়। দশম ও দ্বাদশ ছাত্রদেরকে একটি করে অফিসিয়াল ব্যাগ দেওয়া হয় ।

জাতীয় পতাকা উত্তোলন করেন মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব তার সহযোগিতা করেন মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার । পতাকা উত্তোলনের পর মিশন সাধারণ সম্পাদক প্রজাতন্ত্র দিবস সম্পর্কে সেই সঙ্গে স্বাধীনতা অর্জনের জন্য ভারতবর্ষের হিন্দু মুসলিম খৃষ্টান বৌদ্ধ ও ও অন্যান্য ধর্মের মানুষ জন একত্রিত হয়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ধনসম্পদ ও জীবন দিয়ে তারা ভারতকে স্বাধীনতা এনে দিয়েছিলেন । ওদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগণ হলেন যে, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হসরাত মহানি মাওলানা হোসাইন আহমদ মাদানী, নেতাজি সুভাষচন্দ্র বসু আরো অনেকে ।

Advertisement

আমরা এমন এক সময়ে উপস্থিত হয়েছি, যে সময়ে এই ভারতবর্ষের কিছু অশুভ মানুষ তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে হিন্দু-মুসলমানের বিভাজন সৃষ্টি করে ভারত বর্ষের এই মসনদে বসে থাকার প্লান করছেন । ওই সারা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের একান্ত অনুরোধ এই প্রজাতন্ত্র দিবসে দিন সকল জনগণকে শপথ নিতে হবে যে, এই ভারতবর্ষে আমরা যেমন অতীতে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসঙ্গে বসবাস করছি আগামীদিনে একইভাবে বসবাস করবো । কোন ভেদাভেদ না করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা হাসিখুশি ভাবে বসবাস করবো । প্রজাতন্ত্র দিবস এবং ছাত্রদের মোটিভেট করার বিষয়ে বিজ্ঞানের শিক্ষক সাদ্দাম হোসেন বিশদ বক্তব্য রাখেন । শিক্ষক হাবিবুর রহমান, একটি সুন্দর আবৃত্তি করেন, শিক্ষক সাদ্দাম হোসেন আরেকটি আবৃত্তি করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল গাফফার তার সুন্দর এক ভাষণে ভারতবাসীকে সম্প্রদায়িক সম্প্রীতির উপর মিষ্টি ভাষায় বক্তব্য রাখেন । সবার শেষে সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব পরম করুনাময় এর নিকট দোয়া চেয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানিক সভা সমাপ্তি করেন ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ