জেলা 

এসআইআরের কাজ দেখতে গিয়ে আক্রান্ত মাইক্রো অবজারভার!

শেয়ার করুন

কুমারগঞ্জে SIR-এর কাজ দেখভাল করতে গিয়ে এবার আক্রান্ত হলেন মাইক্রো অবজার্ভার। তাঁকে চড় মারার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত।

যদিও হামলার সঙ্গে দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, গতকাল কুমারগঞ্জ BDO অফিস চত্বরে SIR-এর কাজ দেখভাল করতে যান মাইক্রো অবজার্ভার দিব্যেন্দু গড়াই। তখনই তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত মাইক্রো অবজার্ভারকে উদ্ধার করে বিশাল পুলিশ বাহিনী। মেখলিগঞ্জ থানা সূত্রে খবর, ঘটনার সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ