কলকাতা 

জ্ঞানেশ কুমার জনপ্রতিনিধি আইনকে তোয়াক্কা করছেন না, সোমবার কমিশনের দপ্তর যাওয়ার আগে বিস্ফোরক মমতা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আগামীকাল সোমবার বিকেল চারটের সময় দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের আগে গতকাল শনিবার একটি চিঠি পাঠিয়েছেন জ্ঞানেশ কুমার কে মমতা। সেই চিঠিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ করেছেন জনপ্রতিনিধি আইনকে কোনরকম ভাবে তোয়াক্কা করছেন না দেশের নির্বাচন কমিশন বলে অভিযোগ করেছেন।
একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে মুখ্য আধিকারিক এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা এই সপ্তাহেই। রবিবার দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, দিল্লি গিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও দলের সাংসদদের সঙ্গে দেখা করবেন তিনি। এর পাশাপাশি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর নামে কী ভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে, তা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরার কথাও জানিয়েছেন তিনি। এসআইআর নিয়ে প্রতিবাদ জোরদার করতে দিল্লিতে তিনি অন্য বিরোধী দলের নেতা-নেত্রীর সঙ্গে দেখা করবেন কি না, তা অবশ্য রবিবার খোলসা করতে চাননি মুখ্যমন্ত্রী।

সোমবার বিকেল ৪টেয় দিল্লিতে কমিশনের সদর দফতর নির্বাচন সদনে যাবেন মমতা। যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন সাংসদ। এ ছাড়া, ‘এসআইআর আতঙ্কে’ মৃতদের পরিবারের কয়েক জন সদস্য তৃণমূলের প্রতিনিধিদলে থাকতে পারেন। রবিবার মমতা জানিয়েছেন, কমিশনের দফতর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তাঁরা।

Advertisement

এসআইআর-এর কাজ নিয়ে আপত্তি জানিয়ে শনিবার ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এর আগে এই সংক্রান্ত পাঁচটি চিঠি দিয়েছিলেন তিনি। ষষ্ঠ চিঠিতে মমতা অভিযোগ করেন যে, ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন যে পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে, তা জনপ্রতিনিধিত্ব আইন এবং তার অধীনে প্রণীত বিধি-বিধানের সীমা অতিক্রম করেছে। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, এই প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তি, আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি করছে।

এদিন অবশ্য তিনি আরেকটি দাবি করেছেন। মমতা বলেছেন আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চারটি রাজ্যে হেরে যাবে বিজেপি। পশ্চিমবঙ্গে তো হারবেই অসমে হারবে তামিলনাড়ুতে হারবে কেরলাতে জায়গায় পাবে না। মমতার এই দাবির পেছনে বড় কোন রাজনৈতিক কৌশল আছে কিনা সেটাই এখন দেখার বিষয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ