জেলা 

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার! মমতা সমর্থনের কথা ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের জালে কংগ্রেস নেতা

কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেছেন শুক্রবার। শুক্রবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, নন্দীগ্রামে উপনির্বাচনে তাঁরা কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবেন। ঘটনাক্রমে তার কয়েক ঘণ্টার মধ্যে মিলনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের একটি সূত্রে খবর, পুরনো একটি খুনের মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী অভিযুক্ত। ওয়ারেন্টও বেরিয়েছিল তাঁর নামে। শুক্রবার তার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে মিলনকে। অন্য দিকে, শনিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘খাস তালুকে’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গ্রেফতারি নিয়ে শোরগোল শুরু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগেই বিরোধী বলে কিছু রাখতে চাইছে…

আরও পড়ুন
জেলা 

মাওবাদী শীর্ষনেতা অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’কে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে!

মাওবাদী শীর্ষনেতা অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’কে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। দীর্ঘদিন ধরে রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে থাকা সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির এই সদস্যকে বৃহস্পতিবার ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের এসটিএফ-এর (স্পেশাল টাস্ক ফোর্স) আইনজীবী আদালতে জানান, অসীম মণ্ডল ওরফে আকাশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশায় মোট ৩৩টি মামলা রয়েছে। তাঁকে ধরার জন্য ঝাড়খণ্ড সরকার ১ কোটি টাকা এবং ওড়িশা সরকার ২.২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি গ্রেফতার হওয়া অন্যতম মাওবাদী নেত্রী ‘বেলাদি’র কাছ থেকেই আকাশ…

আরও পড়ুন
জেলা 

ডিম ছোড়ার জন্য বিজেপির আট জনের নামে থানায় অভিযোগ করলেন মহুয়া!

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ডিম ছোড়া এবং কালো পতাকা দেখানোয় অভিযোগ দায়ের হল থানায়। নদিয়ার তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি সমেত বিজেপির মোট আট জনের বিরুদ্ধে মেল মারফত তেহট্ট থানায় অভিযোগ করেছেন মহুয়া। পুলিশ সূত্রে খবর, সেই অনুযায়ী তদন্তও শুরু হয়ে গিয়েছে। বুধবার তেহট্টের হাউলিয়া পার্ক মোড়ে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। অভিযোগ, তাঁর যাওয়ার খবর পেয়ে সেখানে বিজেপির কয়েক জন কর্মী-সমর্থক জমায়েত করেন। বৈঠক শেষ করে মহুয়া দলীয় কার্যালয় থেকে বার হতেই তাঁর উদ্দেশ্যে কালো পতাকা দেখানো হয়। ‘গো ব্যাক’ স্লোগান দিতে দিতে কাঁচা ডিম…

আরও পড়ুন
জেলা 

আবাবিল ইসলামিক একাডেমিতে নবী দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

বিশেষ প্রতিনিধি : আজ ১৭-০৯-২০২৬তারিখে বেলা ১১ ঘটিকা হতে বেলা দুটো পর্যন্ত অনুষ্ঠানটি হয়| দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার অন্তর্গত ঝাপবেড়িয়া উত্তর পাড়ায় আবাবিল ইসলামিক একাডেমীতে অনুষ্ঠানটি উদযাপিত হয় | উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমীর প্রতিষ্ঠাতা মাওলানা মোজাফফর হোসেন মোল্লা, সম্পাদক মাওলানা মেজবাউল হক, আল-আমিন মিল্লি মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল ওহাব এবং চট্টগ্রাম হেফজুল কোরআন মাদ্রাসার সম্পাদক মাওলানা মোঃ লুৎফুর রহমান | একাডেমির ছাত্র-ছাত্রীরা খুব সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত, নাত শরীফ, গজল এবং নবীর উপরে বক্তৃতা করে অভিভাবক ও অভিভাবিকাদের সেইসঙ্গে বিশিষ্ট অতিথিদেরকে মুগ্ধ করেছে | মাওলানা…

আরও পড়ুন
জেলা 

পরিবেশ নিয়ে” কনসার্ন” এর অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি- হুগলির নালিকুলের সুপরিচিত পরিবেশের ওপর কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা “কনসার্ন”এর ১৯ তম বার্ষিক অনুষ্ঠান সম্প্রতি দুদিন ধরে হয়ে গেল কামারকুন্ডুতে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি বিশ্বনাথ ধাড়া। বিবেক জ্যোতি রায় “কনসার্ন”র স্থাপন উদ্দেশ্য এবং পরিবেশ নিয়ে কার্যক্রম ব্যাখ্যা করে স্বাগত ভাষণ দেন । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার বিধায়িকা, মধুমিতা ঘোষ।। বিভিন্ন জীব সাপ, মাকড়সা, পাখি এবং জীব বৈচিত্র নিয়ে বিশদে অডিও ভিজুয়াল মাধ্যমে আলোচনা হয়। পরিবেশবিদ হিন্দল আহমেদ পাখির চরিত্র বাসা নির্মাণ এবং তাদের অদ্ভুত আচরণ নিয়ে বক্তব্য রাখেন। পরিবেশবিদ স্বর্ণ চক্রবর্তী সাপের বিভিন্ন প্রজাতি…

আরও পড়ুন
জেলা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিয়ে কালীঘাটের এক ফ্ল্যাটে তল্লাশি! কী পেল?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিয়ে কালীঘাটের এক ফ্ল্যাটে গেল সিআইডি। আদালতের নির্দেশে বর্তমানে তিনি সিআইডি হেফাজতে রয়েছেন। মঙ্গলবার দুপুরে সুমিতকে সঙ্গে নিয়ে কালীঘাটে যান তদন্তকারীরা। অভিষেকের বাড়ির পাশেই রয়েছে এই ফ্ল্যাটটি। কেন তাঁকে ওই ফ্ল্যাটে নিয়ে আসা হয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শালবনি জমি কেলেঙ্কারি মামলা গ্রেফতার হন সুমিত। সেই মামলার তদন্তসূত্র ধরে মঙ্গলবার বেলা ১টার কিছু পরে কালীঘাটের একটি ফ্ল্যাটে যায় সিআইডি। সূত্রের খবর, ওই ফ্ল্যাটটি সুমিতের। তাঁকে সঙ্গে নিয়েই ওই ফ্ল্যাটে তল্লাশি চালান গোয়েন্দারা। ঘণ্টা দুয়েক ওই ফ্ল্যাটে ছিল সিআইডি। নতুন কোনও সূত্র পেয়েই এই তল্লাশি…

আরও পড়ুন
জেলা 

হাতে-কলমে বিজ্ঞানচর্চা ও মনস্তাত্ত্বিক কাউন্সেলিং, বেস আন-নূর মডেল স্কুলে দুদিনের সফল কর্মশালা

বিশেষ প্রতিনিধি :  ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং তাঁদের মানসিক বিকাশের লক্ষ্যে দুদিনের একটি অভিনব বিজ্ঞান কর্মশালা ও মনস্তাত্ত্বিক কাউন্সেলিং শিবিরের আয়োজন করেছিল দক্ষিণ দিনাজপুরের অন্যতম নামী শিক্ষাপ্রতিষ্ঠান বেস আন-নূর মডেল স্কুলের বয়েজ এবং গার্লস ব্রাঞ্চ। বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্ররা এই প্রদর্শনীতে অংশ নেয়। তারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় বৈজ্ঞানিক মডেল ও এক্সপেরিমেন্ট প্রদর্শন করে। অন্যান্য ছাত্র-ছাত্রীরা গভীর উৎসাহের সঙ্গে এই এক্সপেরিমেন্টগুলি লক্ষ্য করে। প্রদর্শনী চলাকালীন শিক্ষকদের নানা জটিল প্রশ্নের মুখে পড়েও প্রদর্শনকারী ছাত্ররা অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে তাদের মডেলের বিষয়বস্তু বুঝিয়ে বলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট…

আরও পড়ুন
জেলা 

নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন চন্দ্রনাথ রথের মা হাসির রানী, আজই মনোনয়ন পত্র জমা থাকবেন শুভেন্দু!

নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন চন্দ্রনাথ রথের মা হাসির রানী। আগামী ৬ অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন। আজ, মঙ্গলবার দুপুরে হলদিয়ায় মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার কথা তাঁর। মনোনয়নে থাকবে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছেলেকে নিয়ে শোকের মাঝেও প্রার্থী হয়ে খুশি হাসিরানি রথ। মঙ্গলবার সকালে সুখবর পেয়ে রেয়াপাড়ার মন্দিরে পুজো দিয়েছেন তিনি। আত্মবিশ্বাসের সুরে জানাচ্ছেন, তাঁকে দল ভরসা করেছে, সংগঠন সঙ্গে রয়েছে, জিতবেনই। ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর – জোড়া আসনে জেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি হাতে রেখে ছেড়ে এসেছিলেন নন্দীগ্রাম। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা…

আরও পড়ুন
জেলা 

আমরা কোন জাত ধর্ম মানি না : মধুমিতা ঘোষ এমএলএ 

নিজস্ব প্রতিনিধি। রক্তদান শিবিরের মধ্য দিয়ে আপনারা যে মহৎ কাজ করেছেন তার পাশে আমি আছি। আমি কোন জাত ধর্ম মানিনা, কথাগুলি বলেন হরিপালের বিধায়িকা মধুমিতা ঘোষ- হুগলি জেলার একটি সুপরিচিত সমাজসেবী সংস্থা আওয়ার অবলম্বনের উদ্যোগে রক্তদান শিবিরে, ১৩ই সেপ্টেম্বর 2026। তিনি বলেন কর্ম মানুষকে উপরে তুলে ধরে। প্রধান অতিথি বাসলা শ্রীরামপুর মঠের অধ্যক্ষ গোবিন্দ মহারাজ। তিনি তাঁর বক্তব্যে বলেন আমরা হিন্দু নই মুসলমান নই-আমরা ভারতবাসী। রক্ত হিন্দু মুসলমান চেনে না, রক্তদান মহৎ দান। সাংবাদিক লেখক নৌশাদ মল্লিক আওয়ার অবলম্বনের বিভিন্ন সমাজ সেবামূলক কাজের কথা তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক…

আরও পড়ুন
জেলা 

মামার বাড়ি বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা, চাঞ্চল্য হাবড়ায়

উত্তর ২৪ পরগনার হাবড়ার এক নাবালিকা মামার বাড়ির বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।পুলিশ সূত্রে খবর, হাবড়া পুরসভা এলাকায় ‘নির্যাতিতা’র মামার বাড়ি। সম্প্রতি সেখানে বেড়াতে গিয়েছিল সে। শনিবার সন্ধ্যায় তাকে দূর সম্পর্কের এক বোন ঘুরতে নিয়ে যাবে বলে ডেকে নিয়ে গিয়েছিল। হাঁটতে গিয়ে দুই নাবালিকার সঙ্গে পূর্বপরিচিত দুই যুবকের সাক্ষাৎ হয়। দুই নাবালিকাকে একটি জায়গায় নিয়ে গিয়ে বিয়ার খাওয়ানো হয় বলে অভিযোগ। পুলিশের কাছে ১২ বছরের মেয়েটি দাবি করেছে, নেশায় আচ্ছন্ন হওয়ার আগেই দুই যুবক তাকে বাড়ি চলে যেতে বলেন। মেয়েটির দাবি, সে তা-ই করে। তবে ১৪ বছরের…

আরও পড়ুন