জেলা 

শালবনির জমি দুর্নীতির মূলমাথা সুমিত বিধায়কের মাধ্যমে টাকা আদায় সাক্ষী দুই দেহ রক্ষী সিআইডির চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য!

শালবনির জমি দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে তদন্তে সিআইডি-র অন্যতম হাতিয়ার অভিষেকেরই দুই প্রাক্তন দেহরক্ষীর বয়ান। চার্জশিটে সিআইডি দাবি করেছে, শালবনিতে উদ্বাস্তুদের জন্য বরাদ্দ জমি দখল করে নেওয়া হয়েছিল। তার মাধ্যমেই দুর্নীতির শিকড় বিস্তৃত হয়েছিল অনেক দূর পর্যন্ত। জমি জালিয়াতির টাকা সুমিতকে তাঁর দফতরে পাঠিয়ে দিতেন প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিআইডি। গত ২ সেপ্টেম্বর শালবনি জমি দুর্নীতি মামলায় চার্জশিট দিয়েছিল সিআইডি। তাতে সুজয়ের নাম থাকলেও অভিযুক্ত হিসেবে সুমিতের নাম নেই। চার্জশিটে মোট ২০ জন সাক্ষীর কথা উল্লেখ করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। তাঁদের…

আরও পড়ুন
জেলা 

উত্তর ২৪ পরগনায় লোক আদালতে একদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি, কোটি কোটি টাকার বিরোধের সমাধান

মোল্লা জসিমউদ্দিন : শনিবার সমগ্র উত্তর ২৪ পরগনা জেলায় জাতীয় লোক আদালতে মোট ৫০টি বেঞ্চ গঠন করা হয়। এর মধ্যে সদর এলাকায় মোট ২২টি বেঞ্চ, যার মধ্যে ১টি কনজিউমার ফোরামের বেঞ্চ ছিল। এছাড়া বনগাঁয় ৬টি,বিধাননগরে ৫টি, ব্যারাকপুরে ৭টি এবং বসিরহাটে ১০টি বেঞ্চ ছিল।এদিন জাতীয় লোক আদালতে মোট ৪৮,১০৭টি প্রি-লিটিগেশন মামলা এবং ৬,২১৪টি পোস্ট-লিটিগেশন মামলা উপস্থাপিত হয়। পোস্ট-লিটিগেশন মামলাগুলির মধ্যে ৪১৫টি দুর্ঘটনা সম্পর্কিত বিমা মামলা ছিল। একদিনের এই বৃহৎ আয়োজনে হাজার হাজার মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়েছে এবং কোটি কোটি টাকার অর্থের নিষ্পত্তি ও পুনরুদ্ধার হয়েছে। এর ফলে বহু মামলাকারী দীর্ঘদিনের মামলা-মোকদ্দমার…

আরও পড়ুন
জেলা 

রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হানা!

রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের বাড়িতে হানা পুলিশের। আগামী শুক্রবার শ্রীরামপুরে রাজনৈতিক কর্মসূচি করতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি— সোমবার ওই অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। ঘটনাক্রমে সন্ধ্যাতেই হুগলি থেকে কালীঘাট তৃণমূলের বেশ কয়েক জন কর্মীকে নানা অভিযোগে পাকড়াও করেছে পুলিশ। রিষড়ার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদের বাড়ির সামনে থেকেও তাঁর চার অনুগামীকে গ্রেফতার করে পুলিশ। কালীঘাট তৃণমূলের অভিযোগ, মমতার কর্মসূচির আগে তাঁর অনুগামী, দলের কর্মী-সমর্থকদের ভয় দেখানোর জন্য পুলিশকে ব্যবহার করছে বিজেপি। মঙ্গলবার আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জাহিদের…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে মহা সমারোহে শিক্ষক দিবস উদযাপন

বেড়াচাঁপা, দেগঙ্গা, ৫ই সেপ্টেম্বর, ২০২৬:* আজ শিক্ষক দিবস উপলক্ষে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের *ভাবনা সভা কক্ষে* এক অনন্য অনুভূতি ও ভাবগম্ভীর পরিবেশে মহা সমারোহে শিক্ষক দিবস উদযাপিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিশু শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষিকাদের তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয়। এবারের শিক্ষক দিবসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল – *বড়োরা হলো ছোটোদের শিক্ষক*। উপরের ক্লাসের শিশু শিক্ষার্থীরা শিক্ষক সেজে নিচের ক্লাসের শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক পাঠদান করে। খুদে শিক্ষকদের পড়ানোর ভঙ্গি দেখে উপস্থিত সকলেই মুগ্ধ হন। পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য…

আরও পড়ুন
জেলা 

শিক্ষক দিবসে অধ্যাপক ড. আমজাদ হোসেনকে আদর্শ শিক্ষক সম্মাননা ২০২৬ প্রদান করল ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনস

বিশেষ প্রতিনিধি : ফ্রন্টপেজ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আলাদা আলাদা ভাবে বর্ণাঢ্য শিক্ষক দিবস পালিত হল। এবছর ফ্রন্টপেজ গ্রুপ কেন্দ্রীয়ভাবে আদর্শ শিক্ষক সম্মাননা২০২৬ প্রদান করল আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আমজাদ হোসেনকে। আমজাদ সাহেবকে আদর্শ শিক্ষক স্মারক ও মানপত্র প্রদান করেন ফ্রন্ট পেজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান। সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর পল্লব কান্তি হালদার, এস আর ফাউন্ডেশনের সভাপতি ডা: সারফরাজ আদিল, আতহার ফিরদৌসী, ফ্রন্টপেজ কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ ডঃ সুনিপা দত্ত, ফ্রন্টপেজ কলেজ অফ ফার্মেসির অধ্যক্ষ মোজাম্মেল হক, ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমির প্রধান শিক্ষক…

আরও পড়ুন
জেলা 

মায়াপুরের গৌর-নিতাই মন্দিরে পালিত হল জন্মাষ্টমী ও নন্দ উৎসব

বাংলার জনরব ডেস্ক : মায়াপুরের গৌর নিতাই মন্দিরে পালিত হল জন্মাষ্টমী ও নন্দ উৎসব। জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয় নন্দ উৎসব। শ্রীকৃষ্ণের জন্মের পর গোকুলবাসীর আনন্দ-উচ্ছ্বাসকে স্মরণ করেই এই উৎসবের আয়োজন করা হয়। সেই ঐতিহ্য মেনেই নদিয়ার মায়াপুরে নবনির্মিত শ্রীশ্রী গৌর-নিতাই মন্দিরে ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হল জন্মাষ্টমী ও নন্দ উৎসব। গৌড়ীয় বৈষ্ণব অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের উদ্যোগে নির্মিত এই মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য শিষ্য, ভক্ত ও শুভানুধ্যায়ী অংশ নেন। শুক্রবার রাতে জন্মাষ্টমীর পুজো এবং শনিবার সকাল থেকেই নন্দ উৎসব উপলক্ষে…

আরও পড়ুন
জেলা 

শিক্ষক দিবসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার অভিযোগ, চাঞ্চল্য বারুইপুরে

শিক্ষক দিবসে বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ওই মূর্তিটি বারুইপুর মহকুমা শাসকের অফিস এবং পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর উদ্যানে ছিল। গত ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের ওই মূর্তিটি বসানো হয়েছিল। মূর্তি উন্মোচন করেন তৎকালীন কাউন্সিলর মুজাফ্ফর আহমেদ। এই পার্কে প্রতিদিন স্থানীয় বহু মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের দাবি, তা সত্ত্বেও হুঁশ ফেরেনি প্রশাসনের। পার্কটি জঙ্গলে ভরে গিয়েছে। বিদ্যাসাগরের মূর্তিটিরও প্রায় রুগ্ন দশা। কেন তা সত্ত্বেও বারুইপুর পুরসভার তরফে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না, সে প্রশ্নও…

আরও পড়ুন
জেলা 

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মেরামত হল না ফরাক্কার ধসে যাওয়া রেললাইন, চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিল বহু ট্রেন

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মেরামত হল না ফরাক্কার ধসে যাওয়া রেললাইন। চরম ভোগান্তিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যাত্রীরা। পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হয়েছিল, শুক্রবার রাতের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ শেষ করে ফেলা হবে। শনিবার সকাল থেকেই ফরাক্কার আপ লাইনে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার সকাল পর্যন্ত কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। রেল সূত্রে খবর, মাটি নরম থাকায় মেরামতির কাজে দেরি হচ্ছে। এদিকে, ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় শুক্রবার একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। ইতিমধ্যেই…

আরও পড়ুন
জেলা 

আর জি কর কাণ্ডে ধৃত খড়দহ পুরসভার প্রাক্তন প্রধানকে লক্ষ্য করে শুধু ডিম নয় ছোড়া হলো ইট পাটকেল

বাংলার জনরব ডেস্ক : আর জি কর কাণ্ডে ধৃত খড়দহ পৌরসভার প্রাক্তন প্রধান সোমনাথ দে কে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার ছুটির দিনে খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় সোমনাথকে লক্ষ্য করে শুধু ডিম ডিম নয় ছোড়া হল ইট পাটকেলও। শেষ পর্যন্ত হেলমেট পরিয়ে তাকে গাড়িতে তোলা হলেও অনেক পুলিশকর্মী ইটের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে। ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে মেলে পানিহাটির চিকিৎসক-ছাত্রীর দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। নির্যাতিতার ‘তড়িঘড়ি সৎকার’ নিয়ে নতুন করে মামলা রুজু হয়েছে খড়দহ থানায়। ওই মামলায় অপর দুই অভিযুক্ত…

আরও পড়ুন
জেলা 

ময়নাতদন্ত রিপোর্ট দিতেও ঘুষ,গ্রেফতার মেডিকেল কলেজের কর্মী!

দুর্নীতি দমন শাখার অভিযানে ফের গ্রেফতার এক সরকারি কর্মী। রক্ত নিয়ে দুর্নীতির পর এ বার সামনে এল ময়নাতদন্তের রিপোর্টের বিনিময়ে ঘুষ নেওয়ার ঘটনা। গ্রেফতার হয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক সরকারি কর্মী। সংশ্লিষ্ট হাসপাতালের সুপার-ই বলছেন, এমন ‘সিন্ডিকেটে’ আরও অনেকে আছেন! এই অভিযান যেন জারি থাকে। বৃহস্পতিবার তিন হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে কর্মরত এক ব্যক্তি। দুর্নীতি দমন শাখার পাতা ফাঁদে পা দিয়ে রাসায়নিক লাগানো টাকা হাতে নিয়েছিলেন তিনি। হাতে জল দিতেই রঙিন হয়ে ওঠে হাত। হাতেনাতে ধরা পড়েন তিনি। শিলিগুড়ির ওই সরকারি…

আরও পড়ুন