জেলা 

৮ দিনে ১০১ কোটি টাকার মাদক নষ্ট! মদ মুক্ত বাংলা গড়তে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু!

মাদকমুক্ত বাংলা গড়তে উদ্যোগী রাজ্য প্রশাসন। বালুরঘাটে গিয়ে নিজে মাদক নষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, গত আট দিনে ১০১ কোটি টাকার মাদক নষ্ট করা হয়েছে। উদ্ধার হয়েছে ৬৪ কোটি টাকার মাদক। গ্রেফতার হয়েছে ৩৭৮ জন। সোশাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, ‘মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।’ মাদকমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে প্রশাসন গত ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঠিক কী কী করেছে, তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান বলছে, ১০১ কোটি টাকার মাদক নষ্ট করা হয়েছে। উদ্ধার হয়েছে ৬৪ কোটি টাকার মাদক।…

আরও পড়ুন
জেলা 

উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে আগুনে পুড়ে ছাই কালীপুজোর সুবিশাল মণ্ডপ, তবুও পুজো হবে বললেন উদ্যোক্তারা

এস রোজলিন:কলকাতা: উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে আগুনে পুড়ে ছাই সুবিশাল কালীপুজোর মণ্ডপ। শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারের ঘটনা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোটা প্যান্ডেল পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় ৩০ লক্ষ টাকার বাজেটে গড়ে উঠেছিল এই মণ্ডপ। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই ওই মণ্ডপে আগুন লেগে থাকতে পারে। তবে বাকি দিকও খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, চলতি বছর ৫৯তম বর্ষে পা রেখেছে যশোড়াকালি বাজারের এই পুজো। মণ্ডপ সাজানো হয়েছিল তালপাতা, পুরুলের জালি, নিম কাঠ এবং কাঠের গুঁড়ো…

আরও পড়ুন
জেলা 

ইন্দিরা স্মৃতি বিদ্যাপীটের বিজ্ঞান প্রদশর্নী

নিজস্ব প্রতিনিধিঃ- শুক্রবার ৬ই নভেম্বর হরিপালে হুগলী জেলার প্রথম সি.বি.এস.সি স্কুল পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীটের নব-নির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন হয়ে গেল এবং ছাত্র-ছাত্রীদের অভাবনীয় এক বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন হল। অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিপালের বিধায়ক মধুমিতা ঘোষ, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি স্বনামধন্য সমাজসেবী শান্তিময় দে, সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক প্রমুখ। উল্লেখ্য এই ইন্দিরা স্মৃতি বিদ্যাপীট বেস্ট পারফরমেন্সের জন্য ২০১৫ সালে কেন্দ্রীয় এইচ.আর.ডি.মন্ত্রী স্মৃতি ইরানির কাছ থেকে এক্সসিলেন্ট অ্যাওয়ার্ড লাভ করে। ২০২৫-২৬ সালে সি.বি.এস.সি.বোর্ড পরীক্ষায় সারা ভারতের মধ্যে ৪র্থ স্থান করে এই বিদ্যালয়ের ছাত্র হিমঘ্ন ঘোষ। এই বিদ্যালয়েরই ছাত্র খেলাধূলায় অসাধারণ…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের বর্ধমান জেলা সম্মেলন-

নিজস্ব প্রতিনিধিঃ- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের বর্ধমান জেলা সম্মেলন হয়ে গেল শনিবার ৭ই নভেম্বর পল্লীবাংলা ফার্ম হাউসে। সম্মেলনে সভাপতিত্ব করেন মতিউল্লাহ সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি দেবকন্যা সেন। সভায় স্বাগত ভাষনে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের রাজ্য সম্পাদক রুহুল আমিন বলেন সাহিত্যে প্রান্তিক ও নিভৃতচারীদের অনুসন্ধানের জন্য পাহাড় থেকে সাগর আমরা ছুটে চলেছি। সারা রাজ্যেই আমাদের জেলা সম্মেলন শুরু হয়েছে নবীন ও প্রবীণ কবি সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক সাংবাদিক মেহবুব কাদের চৌধুরী, সাহিত্যিক বিমল থান্ডার। হাজী কুতুবুদ্দিন এবং…

আরও পড়ুন
জেলা 

দুধের নামে চলছিল ভেজালের কারবার! ডায়মন্ড হারবারে পর্দাফাঁস, গ্রেফতার ৩

এস রোজলিন:কলকাতা:দুধের নামে চলছিল ভেজালের কারবার! সাদা পাউডার ও জলের মিশ্রণে তৈরি করা হতো তরল পদার্থ। পরে সেই তরল পৌঁছে যেত শহরতলির বিভিন্ন এলাকার খাটালে। সেখানে আসল দুধের সঙ্গে মিশিয়ে তা সরবরাহ করা হতো বিভিন্ন জায়গায়। এমনই এক ভেজাল দুধ তৈরির চক্রের পর্দাফাঁস করল ডায়মন্ড হারবার জেলা পুলিশের কালীতলা আশুতি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি মালবাহী গাড়ি-সহ বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। পুলিশের এই অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে…

আরও পড়ুন
জেলা 

ফ্রন্টপেজ পাবলিক স্কুলে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হল

বিশেষ প্রতিনিধি : ফ্রন্টপেজ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠান। ছাত্র-ছাত্রীরা ভারতীয় মহাকাশ যানের মডেল থেকে শুরু করে স্বয়ংক্রিয় সেন্সর চালিত রাস্তার আলো, মানব হৃদপিন্ডে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, অগ্নি লাভা, শব্দ তরঙ্গ দৈর্ঘ্য ব্যবস্থা, স্বয়ংক্রিয় অগ্নি সতর্কীকরণ ব্যবস্থা, ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা, বায়ুদূষণ প্রতিরোধে বিজ্ঞানের বিশেষ ব্যবস্থা, জল সংরক্ষণ সহ নানা বিষয়ে অত্যাধুনিক মানের মডেল তৈরি করে ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেয়। উত্তর ২৪ পরগনার হাড়োয়া রোড স্টেশন সংলগ্ন ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের ইংরেজি মাধ্যম বিদ্যালয় ফ্রন্টপেজ পাবলিক স্কুলে সারাদিন জুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। অভিভাবক অভিভাবিকারাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত…

আরও পড়ুন
জেলা 

ঘুম থেকে উঠে মেয়ে দেখল বাবা-মায়ের নিথর দেহ! বসিরহাটে দম্পতির মৃত্যু নিয়ে রহস্য!

বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির বারান্দায় বাবার ঝুলন্ত দেহ এবং ঘরের বিছানায় মায়ের নিথর শরীর দেখতে পায় মেয়ে। মুহূর্তের মধ্যে আনন্দের সংসারে নেমে আসে শোকের ছায়া। একই বাড়িতে স্বামী-স্ত্রীর এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। কীভাবে মৃত্যু হল দু’জনের, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম সুদেব গোস্বামী (৬০) ও সোমা গোস্বামী (৫৫)। বসিরহাট পুরসভার ৬নং ওয়ার্ডের সানাপুকুর এলাকায় তাদের বাড়ি। সুদেববাবু পেশায় মেডিক্যাল ঠিকাদার ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁদের মেয়ে প্রথমে বাড়ির বারান্দায় বাবাকে গলায় ফাঁস…

আরও পড়ুন
জেলা 

ডায়মন্ড হারবারে তৃণমূল পার্টি অফিসে তল্লাশি, উদ্ধার ১ কোটি ২ লাখেরও বেশি টাকা

এস রোজলিন: কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের একটি তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২ লাখ ৭৯ হাজার টাকা। জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিজেদের হেফাজতে নিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ। এরপরই এদিন সকালে তাঁকে সঙ্গে নিয়ে সরিষার একটি পার্টি অফিসে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতেই উদ্ধার হয় এই বিপুল নগদ টাকা। কেন সেখানে বান্ডিল বান্ডিল টাকা রাখা হয়েছিল, এই টাকার উৎস কী, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে এই বিষয়ে…

আরও পড়ুন
জেলা 

১০ই নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে, ৭ ই ডিসেম্বর পর্যন্ত কোন পদক্ষেপ নয় টুলু মন্ডলকে রক্ষাকবচ দিয়ে বলল সুপ্রিম কোর্ট

আগামী ১৩ দিনের মধ্যে দেশে ফিরতে হবে বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলকে। বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ১৭ নভেম্বরের মধ্যে যেন তিনি ফিরে আসেন। একই সঙ্গে রক্ষাকবচও পেয়েছেন বীরভূমের ‘পাথর সম্রাট’। শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত টুলুর বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পাথর ব্যবসায়ী টুলুর বিরুদ্ধে রাজস্ব তছরুপ, ভুয়ো রসিদ তৈরির মতো অভিযোগে মামলা করেছে পুলিশ। ভুয়ো রসিদ বা ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) চক্রে অভিযুক্ত ওই অবসরপ্রাপ্ত ভূমি আধিকারিক। তৃণমূল জমানায় পাথর ব্যবসায়ী হিসেবে টুলু বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেতেন। সেই মামলার তদন্তে ইতিমধ্যেই সিউড়ি আদালতে…

আরও পড়ুন
জেলা 

উৎসবের আনন্দে মাতোয়ারা ধুবুলিয়া, জমে উঠেছে সিংহাটির সবুজ মেলা

এস রোজলিন: কলকাতা: নদীয়ার ধুবুলিয়ার সিংহাটিতে বর্তমানে বইছে উৎসবের আনন্দময় হাওয়া। এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী সবুজ মেলা ও রক্তার্পণ শিবির ২০২৬। আজ সোমবার এই জমজমাট মেলার দ্বিতীয় দিন। মেলার প্রথম দিন, অর্থাৎ গত রবিবার ২ নভেম্বর, সকাল থেকেই ছিল নানা রঙিন আয়োজন। দিনের শুভ সূচনা হয় মোটর সাইকেল র‍্যালির মাধ্যমে, যা পুরো এলাকা প্রদক্ষিণ করে। এরপর জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানমালার সূচনা হয়। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে আয়োজিত এই মেলার প্রথম দিনেই অনুষ্ঠিত হয় জনকল্যাণমূলক রক্তার্পণ শিবির,…

আরও পড়ুন