জেলা 

ডায়মন্ড হারবারে তৃণমূল পার্টি অফিসে তল্লাশি, উদ্ধার ১ কোটি ২ লাখেরও বেশি টাকা

এস রোজলিন: কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের একটি তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২ লাখ ৭৯ হাজার টাকা। জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিজেদের হেফাজতে নিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ। এরপরই এদিন সকালে তাঁকে সঙ্গে নিয়ে সরিষার একটি পার্টি অফিসে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতেই উদ্ধার হয় এই বিপুল নগদ টাকা। কেন সেখানে বান্ডিল বান্ডিল টাকা রাখা হয়েছিল, এই টাকার উৎস কী, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে এই বিষয়ে…

আরও পড়ুন
কলকাতা 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ ১০ জন বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব চট্টোপাধ্যায়! আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ ১০ জন বিধায়কের বিধায়কপদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল শিবিরের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। বাকি বিধায়কদের মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূলের টিকিটে ভোটে জেতা বিধায়কদের অনেকেই মমতার হাত ছাড়েন। ঋতব্রতের নেতৃত্বে পৃথক শিবিরে যোগ দিয়ে তাঁরা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন। যদিও কালীঘাট শিবির তা মানতে চায়নি। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেবের নাম প্রস্তাব করেছিল মমতা তৃণমূল। কিন্তু…

আরও পড়ুন
কলকাতা 

তিন বছরের পুরনো মামলায় গ্রেফতার মমতা পন্থী তৃণমূল নেতা প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসলেন কুনাল, বিক্ষোভে বিজেপি কর্মীরা

বাংলার জনরব ডেস্ক : তিন বছরের একটি পুরনা মামলায় গ্রেফতার করা হয়েছে রাজাবাজারের তৃণমূল নেতা মজিদ আনসারীকে। তার প্রতিবাদে শুক্রবার আমহার্স্ট স্ট্রিট থানার সামনে অবস্থানে বসে পড়েন কুণাল ঘোষ। অভিযোগ, চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পর যাঁরা মুখ খুলেছেন, প্রভাবশালীদের যোগ নিয়ে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, মজিদ তাঁদের এক জন। ওই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কুণাল থানায় গেলে বাইরে বিজেপি কর্মী-সমর্থকেরা জড়ো হন। কুণালের বিরুদ্ধে তাঁরা থানার বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সূত্রে খবর, মজিদের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানি এবং ভয় দেখানোর…

আরও পড়ুন
জেলা 

“আরশোলা, ছাড়পোকাদের বুঝে নেব” : শুভেন্দু অধিকারী

বাংলার জনরব ডেস্ক : ফের হুংকার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন,“আরশোলা, ছাড়পোকাদের বুঝে নেব।”  গত কাল মঙ্গলবার বিকেলে হাওড়ার লিলুয়াতেও চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত আকৃতী কুমারির বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার বাম-সহ বিরোধীদের নিশানা করেছেন তিনি। লিলুয়ার আনন্দনগর বিদ্যাসাগরপল্লির বাসিন্দা আকৃতি কুমারীর পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মৃতার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি পরিবারের এক সদস্যাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বিরোধীদের এক হাত নেন। তৃণমূল কিংবা সিপিএম…

আরও পড়ুন
কলকাতা 

নিরাপত্তা ও পুলিশি পদক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কুনাল ঘোষ! কী বলল হাই কোর্ট?

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। পর পর দু’দিন তাঁর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তার পরেই সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিধায়ক। অভিযোগ, তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। আদালতের কাছে নিরাপত্তা চেয়েছেন কুণাল। তাঁর আবেদন, এই ধরনের আক্রমণ যাতে আর না-হয়, তা নিশ্চিত করুক পুলিশ। হয় তাঁকে নিরাপত্তা দেওয়া হোক, না হলে আক্রমণের ঘটনায় পুলিশ পদক্ষেপ করুক। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, তাঁর মক্কেল একজন নির্বাচিত বিধায়ক। পর পর…

আরও পড়ুন