জেলা 

নজির গড়ল ডায়মন্ডহারবার, একই মেলায় পাশাপাশি সিপিএম-বিজেপি-এপিডিআর-এসইউসিআই-এর বুকস্টল

এস রোজলিন : কলকাতা: রাজ্যজুড়ে দুর্গাপুজোর মণ্ডপে বামপন্থী সংগঠনের বুকস্টলে হামলা, ভাঙচুরের অভিযোগে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন সম্প্রীতি ও গণতান্ত্রিক সহাবস্থানের অনন্য নজির গড়ল ডায়মন্ডহারবার। শারদীয় উৎসবের আবহে ডায়মন্ডহারবার শহরে পাশাপাশি বসেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বইয়ের স্টল। একদিকে সিপিআই(এম), তার ঠিক পাশেই বিজেপি, তার পাশে এপিডিআর এবং কিছুটা দূরেই এসইউসিআই (কমিউনিস্ট) দলের স্টল। প্রতিটি স্টলেই সাধারণ মানুষের ভিড়। নিজেদের মতাদর্শ, ইতিহাস ও আন্দোলনের বই তুলে দেওয়া হচ্ছে পাঠকদের হাতে। কোথাও কোনও উত্তেজনা নেই, বরং উৎসবের ভিড়ে পাঠকরা এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে বই দেখছেন, কিনছেন। এই…

আরও পড়ুন
জেলা 

“আরশোলা, ছাড়পোকাদের বুঝে নেব” : শুভেন্দু অধিকারী

বাংলার জনরব ডেস্ক : ফের হুংকার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন,“আরশোলা, ছাড়পোকাদের বুঝে নেব।”  গত কাল মঙ্গলবার বিকেলে হাওড়ার লিলুয়াতেও চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত আকৃতী কুমারির বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার বাম-সহ বিরোধীদের নিশানা করেছেন তিনি। লিলুয়ার আনন্দনগর বিদ্যাসাগরপল্লির বাসিন্দা আকৃতি কুমারীর পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মৃতার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি পরিবারের এক সদস্যাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বিরোধীদের এক হাত নেন। তৃণমূল কিংবা সিপিএম…

আরও পড়ুন
কলকাতা 

পুজো মরসুমে বইয়ের দোকানে হামলা বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই প্রতিফলন: হাকিকুল ইসলাম

বিশেষ প্রতিনিধি : পুজো মরসুমে রাজ্যজুড়ে বইয়ের দোকানে হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় বইয়ের দোকানে হামলা রুখতে আদালতকে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিতে হচ্ছে! তার পরেও বুলডোজার দিয়ে দোকান ভাঙতে যাচ্ছে পুলিশ। তাহলে জনগণের করের টাকায় পরিচালিত পুলিশ প্রশাসনের ভূমিকা কী? তারা কি শুধুই সরকারবিরোধী আন্দোলন দমন করার জন্য ব্যবহৃত হবে? বাৎসরিক উৎসব সংলগ্ন এলাকায় যদি বিজেপি ও আরএসএসের কর্মীদের বিরুদ্ধে হামলা ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ ওঠে, তাহলে বাংলার সাধারণ মানুষ কোথায় নিরাপদ থাকবেন? মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে আতঙ্ক সৃষ্টির কাজে পুলিশ…

আরও পড়ুন
কলকাতা 

কোন স্টল থাকবে না বনগাঁ দুর্গাপূজো প্যান্ডেলের সামনে সিপিএমের বুকে স্টল নিয়ে নির্দেশ প্রধান বিচারপতির

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বনগাঁ দুর্গাপুজো প্যান্ডেলের সামনে সিপিএমের বস্টল করাকে কেন্দ্র করে আবার নতুন করে জট তৈরি হয়েছে। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আজ এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে আইন সবার জন্য সমান যদি সিপিএম বুক স্টল করতে না পারে তাহলে কোন স্টল থাকবে না। শুনানির সময় শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, “দেখান অনুমতি চেয়ে আবেদন করেছেন? যদি আবেদনে অনুমতি না পেয়ে থাকেন তাহলে পুলিশ কী করবে?” সিপিএমের আইনজীবী শামিম আহমেদ বলেন, “পিডব্লিউডি…

আরও পড়ুন
জেলা 

জ্ঞানেশ কুমারের অপসারণ ও শাস্তির দাবিতে মিছিল করার পরেই কোচবিহারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সিপিএমের পার্টি অফিস

বিরাটি, দত্তপুকুরের পর এবার কোচবিহারের মাথাভাঙা। রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সিপিএমের পার্টি অফিস। কেবল আসবাবপত্রই নয়, কার্যালয়ের দরজা, দেওয়ালও ভেঙে ফেলা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও শাস্তির দাবিতে কোচবিহারের মাথাভাঙায় প্রতিবাদ মিছিল করেছিল সিপিএম। সেই মিছিলের কয়েক ঘণ্টা পরেই গতকাল, শনিবার গভীর রাতে এই হামলা চলে। বিজেপি এই হামলা চালিয়েছে বলে সিপিএম নেতৃত্বের অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোড়পাটকির গোলকগঞ্জ বাজার এলাকায় গতকাল রাতে সিপিএমের পক্ষ থেকে মিছিল বার করা হয়েছিল। বৈধ ভোটারদের অবিলম্বে ভোটার তালিকায় নাম তোলা, অন্নপূর্ণা…

আরও পড়ুন
কলকাতা দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার সক্রিয় ইন্ডিয়া জোট, ৩০ শে সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক যাচ্ছেন মমতা অভিষেক

বাংলার জনরব ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার দিল্লিতে বৈঠকে বসতে ইন্ডিয়া জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। তা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে আলোচনার জন্যই ইন্ডিয়া জোটের দ্রুত বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকেই যোগ দিতে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির মত তৃণমূল নেতারা। মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার দেশের সমস্ত বিরোধী দলগুলো একসঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করার সিদ্ধান্ত নিতে চলেছে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন যে থামবে না তাই স্পষ্ট করে দিয়েছেন…

আরও পড়ুন
কলকাতা প্রচ্ছদ 

বামপন্থী ছাত্র যুবদের লালবাজার অভিযান, গ্রেফতার ১৪, শুক্রবারের মধ্যে সরাতে হবে পুলিশ কমিশনারকে না হলে শনিবার থেকে লালবাজার অবরুদ্ধ করবে বামেরা জানিয়ে দিলেন মোহাম্মদ সেলিম

বিশেষ প্রতিনিধি : পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে দুপুর থেকে চলছে বামেদের ‘লালবাজার অভিযান’ ঘিরে উত্তাল হয়ে উঠল মধ্য কলকাতা। দুপুর সাড়ে ৩টে নাগাদ শুরু হয় মিছিল। দাবি একটাই, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। বামেদের লালবাজার অভিযান নিয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল পুলিশ। লালবাজারের অনেক আগেই, বেন্টিঙ্ক স্ট্রিটে দু’দিক থেকে ব্যরিকেড করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মিছিল আটকানোয় পথেই বসে পড়েন বামেরা। এখানে প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে বাম কর্মীরা বসে রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আরজি করকাণ্ডে প্রমাণ লোপাটের…

আরও পড়ুন
কলকাতা 

সিপিএমের জন্যই রাজ্যে বিজেপি হেরেছে দাবি শুভেন্দুর

বিশেষ প্রতিনিধি : সিপিএমের ভোট কাটার কারনে বেশ কয়েকটি আসনে বিজেপি হেরে গেছে বলে দাবি করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ রেড রোডে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি যেমাত্র বারটি আসন পেয়েছে তার জন্য সিপিএম দায়ী। কারণ সিপিএম অনেক আসনে ভোট কেটে নিয়ে তৃণমূলকে জিততে সাহায্য করেছে। উদাহরণস্বরূপ তিনি যাদবপুর লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের উদাহরণ দিয়েছেন। একইভাবে দেখা যাবে বেশ কয়েকটি লোকসভা আসনে যেমন আরামবাগ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়ের নেপথ্যে সিপিএমের অবদান…

আরও পড়ুন