কলকাতা 

রাজ্য ও কলকাতা পুলিশের আধিকারিক পর্যায়ে ব্যাপক রদবদল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্য পুলিশের ২৩ জন আধিকারিককে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের মধ্যে কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তাও রয়েছেন। তাঁদের অন্যত্র বদলি করা হয়েছে। আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার ওই আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি শুক্রবার প্রকাশ করেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি, আইবি করে পাঠানো হয়েছে। এ ছাড়া, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে করা হয়েছে রাজ্য পুলিশের ডিআইজি, আইবি। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গি গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি হয়েছেন। স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম।…

আরও পড়ুন
কলকাতা 

বিশ্ব পরিবেশ দিবস পালনে কলকাতা পুলিশ

মোল্লা জসিমউদ্দিন : তীব্র দহনে জ্বলছে বাংলা সহ গোটা ভারত।বিশ্ব উষ্ণতা বৃদ্ধিতে অন্যতম কারণ যততত্র গাছ কাটা।ঠিক এইরকম পরিস্থিতিতে শুক্রবার সকালে কলকাতা পুলিশের তরফে পিজি হাসপাতাল সংলগ্ন পিটিএস চত্বরে মহাসমারোহে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এই কর্মসূচি সার্থক করতে হাজির ছিলেন কলকাতা পুলিশের সিংহভাগ আধিকারিক। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং, শুভঙ্কর সিনহা সরকার, পান্ডে সন্তোষ প্রমুখ এদিন বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। প্রত্যেক পুলিশ কর্মীর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের চারাগাছ। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং মহাশয় বলেন – ” বিশুদ্ধ অক্সিজেন সহ মনোরম আবহাওয়া পেতে আমাদের…

আরও পড়ুন
কলকাতা প্রচ্ছদ 

বামপন্থী ছাত্র যুবদের লালবাজার অভিযান, গ্রেফতার ১৪, শুক্রবারের মধ্যে সরাতে হবে পুলিশ কমিশনারকে না হলে শনিবার থেকে লালবাজার অবরুদ্ধ করবে বামেরা জানিয়ে দিলেন মোহাম্মদ সেলিম

বিশেষ প্রতিনিধি : পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে দুপুর থেকে চলছে বামেদের ‘লালবাজার অভিযান’ ঘিরে উত্তাল হয়ে উঠল মধ্য কলকাতা। দুপুর সাড়ে ৩টে নাগাদ শুরু হয় মিছিল। দাবি একটাই, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। বামেদের লালবাজার অভিযান নিয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল পুলিশ। লালবাজারের অনেক আগেই, বেন্টিঙ্ক স্ট্রিটে দু’দিক থেকে ব্যরিকেড করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মিছিল আটকানোয় পথেই বসে পড়েন বামেরা। এখানে প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে বাম কর্মীরা বসে রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আরজি করকাণ্ডে প্রমাণ লোপাটের…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

বিনীত গোয়েলকে কেন মমতা সরাচ্ছেন না?

সেখ ইবাদুল ইসলাম : অনেক আগেই বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ এ কথা ঠিকই আর জি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কলকাতা পুলিশ তার দায় এড়াতে পারেনা। কিন্তু প্রথম দিন থেকেই কলকাতা পুলিশের কমিশনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে গেছেন। প্রথমত ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে পৌঁছে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনার দিন থেকে বিভিন্ন রকম ভাবে বিবৃতি দিয়ে পুলিশ কমিশনার এদেশের নাগরিককে অনেক বেশি সন্দেহভাজন করে তোলে। পুলিশ কমিশনার যেভাবে সাংবাদিক…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা মুখ্যমন্ত্রীর দরবার 

Swapnadip Kundu: আর যেন কোন স্বপ্নদ্বীপের স্বপ্ন ভঙ্গ না হয় ! যাদবপুরের বাস্তুঘুঘুদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ জরুরী!

সেখ ইবাদুল ইসলাম: মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ অনেক হয়েছে আর নয়। যাদবপুরের রাগিং কান্ড বন্ধ হওয়া উচিত। এ বিষয়ে সমস্ত নিয়ম-কানুনকে অগ্রাহ্য করে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করছি আমরা। যাদবপুরের অভ্যন্তরের যে চিত্র প্রকাশিত হচ্ছে তাতে আর যাই হোক মেধাবী সন্তানদের কাছে সেটা ভালো লক্ষণ বলে মনে হচ্ছে না। অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। হতেই পারে সেরা বিশ্ববিদ্যালয় তাহলে তরুণ প্রজন্মের নিরাপত্তা থাকবে না। রাগিং এর নাম করে যে অত্যাচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে কলকাতা পুলিশকে। প্রয়োজন হলে আইন পরিবর্তন…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Nawshad Siddiqui: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের বাঙালি মুসলিমদের কৃতজ্ঞ থাকা উচিত ! কেন ? জানতে হলে ক্লিক করুন

সেখ ইবাদুল ইসলাম : বাংলার মুসলমান সমাজের উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকা । কারণ দীর্ঘদিন পর এই বাংলায় একজন যথাযোগ্য বাঙালি মুসলিম নেতা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গত শনিবার ২১ জানুয়ারি ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বিনা অপরাধে গ্রেফতার করার পর অনেকেই ক্ষুদ্ধ হয়েছেন , ক্ষোভ প্রকাশ করেছেন । কিন্ত আমার কোথায় যেন মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে নিজের অজান্তেই রাজ্যের বাঙালি মুসলিমদের জন্য একটা ভালো কাজ করলেন । তিনি যতদিন রাজনীতিতে থাকবেন ততদিন মমতার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করবে বাঙালি মুসলমান সমাজ । হ্যাঁ, পাঠক…

আরও পড়ুন
কলকাতা 

Nawshad Siddiqui : পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে পতাকা ছাড়াই নাগরিকদের মহামিছিলের ডাকে উত্তাল কলকাতা

বাংলার জনরব ডেস্ক : রাজনীতির রং ছাড়াই আজ বুধবার রাস্তায় নামছে আইএসএফ । পীরজাদা নওশাদ সিদ্দিকীসহ ১৯ জনের অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবিতে আজ বুধবার দুপুরে শিয়ালদহ থেকে মিছিল শুরু হবে এবং তা শেষ হবে ধর্মতলায় । এই মিছিলের বৈশিষ্ট্য হচ্ছে কোনো রাজনৈতিক পতাকা এই মিছিলে থাকবে না । মনে করা হচ্ছে, ফুরফুরা শরীফের পীরজাদার মুক্তির দাবিতে এই মিছিলে রের্কড মানুষের ভিড় হতে পারে । ফলে যানজটের সম্ভাবনা রয়েছে । আইএসএফের মিছিলের কারণে বুধবার দুপুরে উত্তর কলকাতার বড় অংশ অচল হয়ে পড়ার আশঙ্কা। আবার দক্ষিণ কলকাতায় যাওয়ার ক্ষেত্রেও অসুবিধাই হতে পারে।…

আরও পড়ুন
কলকাতা 

Tet Agitation: নিয়োগের দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল রবীন্দ্র সদন চত্বর, প্রিজন ভ্যানের তলায় শুয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের

বাংলার জনরব ডেস্ক :  প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল এক্সাইড মোড়।রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। পুলিশের প্রিজ়ন ভ্যানের চাকার তলায় শুয়ে বিক্ষোভ। নিয়োগের দাবিতে বুধবার, এক্সাইড মোড়ের কাছে জমায়েত হন চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের সরাতে যেতেই বেঁধে যায় ধুন্ধুমার। একাধিক চাকরিপ্রার্থী প্রতিবাদস্বরূপ প্রিজন ভ্যানের তলায় চাকার নীচে শুয়ে পড়েন। পুলিশ টেনেহিঁচড়ে তাঁদের বার করে। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালে তাঁরা টেট পাশ করলেও এখনও পর্যন্ত নিয়োগ পাননি।  সেই বিক্ষোভ সামলাতেই হিমসিম খায় পুলিশ। পরে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি সাউথ। তখন পরিস্থিতি আরও অগ্নিগর্ভ…

আরও পড়ুন
কলকাতা 

KMC: কলকাতা পুরসভার সচিবের ইমেইল আইডি নকল করে চাকরির নিয়োগ পত্র, গ্রেফতার দুই

বাংলার জনরব ডেস্ক : হাই স্কুল ও প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে রাজ্যজুড়ে যখন আলোচনা চলছে ঠিক তখনই দমকলে কর্মী নিয়োগ নিয়েও প্রশ্ন উঠে গেছে এরপরেই দেখা গেল খোদ কলকাতা পুরসভার নিয়োগেও প্রতারণার অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য। কলকাতা পুরসভায় যা হয়েছে তা এক কথায় অভিনব বলা যেতে পারে। এইরকম কায়দায় সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগ খুব কম আসে। কলকাতা পুরসভার চাকরির নিয়োগ পত্র ইমেইল মারফত পেয়েছিল বেশ কয়েকজন। তারপর সেই নিয়োগপত্র খতিয়ে দেখতে গিয়ে জানা যায় পুরোটাই জাল। কলকাতা পুরসভার সচিবের ইমেইল আইডির মত আরেকটি ইমেইল আইডি তৈরি করে…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee : নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুল মোল্লা ঢুকলো কি করে? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে দায় এড়াতে পারে কলকাতা পুলিশ ?

বাংলার জনরব ডেস্ক : এই রাজ্যের পুলিশ প্রশাসন যে সঠিক মত চলছে না তা বাংলার জনরব বারবার বলেছে। পুলিশ তার নিজের কাজ না করে অকাজ করতেই ব্যস্ত থেকেছে বেশি। এমনকি রাজ্যের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণভাবে রাজ্যের সব কাজে ব্যর্থ হচ্ছে। কোথায় মানুষ ১১ ঘণ্টা ধরে অবরোধ করছে সেই খবর গোয়েন্দা দপ্তরে থাকে না। অথচ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে গোয়েন্দাদের পিছনে। গত শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে যা ঘটেছে তার কোন সদুত্তর রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাছে নেই বলে আমাদের মনে হয়েছে। কিভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে নিরাপত্তার বেষ্টনী ভেদ করে…

আরও পড়ুন