বিসর্জনের নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার সকালেই বাবুঘাটে মুখ্যমন্ত্রী!
দশমীর সকাল থেকেই বাজছে বিসর্জনের বাদ্যি। বিসর্জনের জন্য কেমন ব্যবস্থা নেওয়া হয়েছে? সেসব খতিয়ে দেখতে বুধবার সকালেই বাবুঘাটে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার তরফে নজরদারি চলছে। এদিন সকালে বাবুঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দা, কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন গঙ্গার ঘাটে। সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগানে পদপিষ্ট ও দমবন্ধ হয়ে তরতাজা ১৯টি প্রাণ চলে গিয়েছে। বিসর্জনের সময় গঙ্গার ঘাটগুলিতে প্রচুর জনসমাগম হয়। ফলে বিসর্জন ঘিরতে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না হয়, সেই নজরদারি…
আরও পড়ুন