কলকাতা 

চোরবাগান সংলগ্ন এলাকায় জমায়েত নিষিদ্ধ করল কলকাতা পুলিশ জারি ১৬৩ ধারা!

চোরবাগানের বিপর্যয়ে ১৯ জনের মৃত্যুর পরে অবশেষে পদক্ষেপ করল কলকাতা পুলিশ। চোরবাগান সংলগ্ন নির্দিষ্ট কিছু এলাকায় নবমী পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হল বেআইনি জমায়েত। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চোরবাগান সংলগ্ন বউবাজার থানা এলাকার কিছু অংশে জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। নির্দেশিকা অনুযায়ী, পাঁচ বা তার বেশি ব্যক্তির বেআইনি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। রবিবার সকালেই এই মর্মে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। কলকাতার পুলিশ কমিশনারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ স্ট্রিটের কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত অংশ, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের কলুটোলা স্ট্রিট থেকে…

আরও পড়ুন