জেলা 

নজির গড়ল ডায়মন্ডহারবার, একই মেলায় পাশাপাশি সিপিএম-বিজেপি-এপিডিআর-এসইউসিআই-এর বুকস্টল

এস রোজলিন : কলকাতা: রাজ্যজুড়ে দুর্গাপুজোর মণ্ডপে বামপন্থী সংগঠনের বুকস্টলে হামলা, ভাঙচুরের অভিযোগে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন সম্প্রীতি ও গণতান্ত্রিক সহাবস্থানের অনন্য নজির গড়ল ডায়মন্ডহারবার। শারদীয় উৎসবের আবহে ডায়মন্ডহারবার শহরে পাশাপাশি বসেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বইয়ের স্টল। একদিকে সিপিআই(এম), তার ঠিক পাশেই বিজেপি, তার পাশে এপিডিআর এবং কিছুটা দূরেই এসইউসিআই (কমিউনিস্ট) দলের স্টল। প্রতিটি স্টলেই সাধারণ মানুষের ভিড়। নিজেদের মতাদর্শ, ইতিহাস ও আন্দোলনের বই তুলে দেওয়া হচ্ছে পাঠকদের হাতে। কোথাও কোনও উত্তেজনা নেই, বরং উৎসবের ভিড়ে পাঠকরা এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে বই দেখছেন, কিনছেন। এই…

আরও পড়ুন
কলকাতা 

পুজো মরসুমে বইয়ের দোকানে হামলা বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই প্রতিফলন: হাকিকুল ইসলাম

বিশেষ প্রতিনিধি : পুজো মরসুমে রাজ্যজুড়ে বইয়ের দোকানে হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় বইয়ের দোকানে হামলা রুখতে আদালতকে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিতে হচ্ছে! তার পরেও বুলডোজার দিয়ে দোকান ভাঙতে যাচ্ছে পুলিশ। তাহলে জনগণের করের টাকায় পরিচালিত পুলিশ প্রশাসনের ভূমিকা কী? তারা কি শুধুই সরকারবিরোধী আন্দোলন দমন করার জন্য ব্যবহৃত হবে? বাৎসরিক উৎসব সংলগ্ন এলাকায় যদি বিজেপি ও আরএসএসের কর্মীদের বিরুদ্ধে হামলা ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ ওঠে, তাহলে বাংলার সাধারণ মানুষ কোথায় নিরাপদ থাকবেন? মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে আতঙ্ক সৃষ্টির কাজে পুলিশ…

আরও পড়ুন