ইডির ফের তলব ইন্দ্রনীল সেনকে !
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সিজিও কমপ্লেক্সে আরও এক বার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার ইন্দ্রনীলকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা। ইন্দ্রনীলের বিরুদ্ধে পুজোর পাস বিক্রি নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ‘ভুয়ো’ পাস বিক্রি করে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। অন্তত ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান। এ বিষয়ে তদন্তের সূত্রে গত মঙ্গলবার ইন্দ্রনীলের একাধিক ঠিকানায় হানা দিয়েছিল ইডি। তাঁর কসবার বাড়িতেও তল্লাশি অভিযান চালান গোয়েন্দারা। এ ছাড়া, হুগলির সিঙ্গুরে ইন্দ্রনীলের বাগানবাড়িতে তল্লাশি…
আরও পড়ুন