কলকাতা 

আরজি কর কাণ্ডে বড় মোড়: পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে হেফাজতে নিল সিবিআই

এস রোজলিন:কলকাতা: আরজি কর ধর্ষণ-খুন মামলায় চাঞ্চল্যকর মোড়। এবার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে নিজেদের হেফাজতে নিল সিবিআই। বুধবার শিয়ালদহ আদালতে পুলিশের হাতে ধৃত সোমনাথকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করে দু’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। এর আগে এই মামলায় সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসিকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এবার মূল ধর্ষণ ও খুনের মামলার তদন্তেই সোমনাথকে হেফাজতে নেওয়া হল। সিবিআই সূত্রের খবর, তাঁকে জেরা করে অভয়া-কাণ্ডে আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। গত ৯ই…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন!

বুধবার পুজোর পাস বিলি মামলায় সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দেন চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিকেলে ইন্দ্রনীল সিজিও থেকে বেরোতেই তাঁকে গাড়িতে তোলে পুলিশ। সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই ইন্দ্রনীল সেনকে গাড়িতে তুলল পুলিশ! বুধবার পুজোর পাস বিলি মামলায় সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দেন চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, ইন্দ্রনীলকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।      

আরও পড়ুন
জেলা 

ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য গ্রেফতার প্রৌঢ়

ফেসবুকে লাইভ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে উদ্দেশ্য করে পরিচিত মন্তব্য করার দায়ে ব্যান্ডেল থেকে গ্রেফতার করা হয়েছে কার্তিক বণিক নামে এক ব্যক্তিকে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যান্ডেলের হেমন্ত বসু কলোনির বাসিন্দা। নাম কার্তিক বণিক। এলাকাবাসী তাঁকে বাবু নামে চেনেন। ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বাবুর বিরুদ্ধে পুলিশে যায় বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার আইটি সেলের নেতা শাশ্বত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন চুঁচুড়া থানায়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাবুর গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মাত্র পাঁচ মাসে…

আরও পড়ুন
কলকাতা 

চোর বাগানে বিপর্যয়ের জের পুজো কমিটির সাতজনকে গ্রেফতার করল পুলিশ, এফআইআর দায়ের

চোরবাগানের বিপর্যয়ে রাতভর জিজ্ঞাসাবাদের পর সাত জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির একাধিক কর্তাও। ভিআইপি পাস সামলানো এবং ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব যাঁদের উপরে ছিল, তাঁদেরও পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই কর্মীও। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা ওরফে রাজা এবং কমিটির সহসভাপতি শান্তনু দুবে। পাকড়াও করা হয়েছে কৌশিক সাহা নামে এক ব্যক্তিকে। তাঁর দায়িত্ব ছিল ঠাকুর দেখার ভিআইপি পাস চেক করা এবং ভিড় সামলানো। ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন পিন্টু দে। তাঁকেও গ্রেফতার করেছে…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে ছিলেন মমতা, আটক করল পুলিশ, অভিজিৎ আশুতোষ সৌরভের পর এবার গ্রেফতার নেহা বোরাও! দিল্লি কার্যত বন্দীশালা!

দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে আটক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁর সঙ্গে আটক করা হয়েছে দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম, সাকেত গোখলেকে। কুণাল ঘোষ এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লেখেন, ‘‘দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে দিয়েছে। কোনও রকম প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না। তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই বসে পড়েছেন।’’ তার পরেই মমতাকে আটক করা হয় বলে খবর। আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করল পুলিশ। সিজেপির কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক বহু আইনজীবী। এই…

আরও পড়ুন
কলকাতা 

বিকাশের বাড়িতে হামলা গ্রেফতার ১

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় এক জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে গড়িয়ার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। ধৃত যুবকের নাম বাপ্পা গুছাইত। ২৯ বছর বয়সি ওই যুবক গড়িয়ার বোয়ালিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর ৪টে ৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে সম্পত্তি ধ্বংস, অন্যের জীবনে বিঘ্ন ঘটানো, মহিলার শ্লীলতাহানি, অন্যকে অপমান করে এলাকার শান্তি নষ্ট করা এবং ভয় দেখানোর মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া,…

আরও পড়ুন
জেলা 

মাওবাদী শীর্ষনেতা অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’কে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে!

মাওবাদী শীর্ষনেতা অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’কে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। দীর্ঘদিন ধরে রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে থাকা সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির এই সদস্যকে বৃহস্পতিবার ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের এসটিএফ-এর (স্পেশাল টাস্ক ফোর্স) আইনজীবী আদালতে জানান, অসীম মণ্ডল ওরফে আকাশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশায় মোট ৩৩টি মামলা রয়েছে। তাঁকে ধরার জন্য ঝাড়খণ্ড সরকার ১ কোটি টাকা এবং ওড়িশা সরকার ২.২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি গ্রেফতার হওয়া অন্যতম মাওবাদী নেত্রী ‘বেলাদি’র কাছ থেকেই আকাশ…

আরও পড়ুন
জেলা 

বাঁকড়ার পর্নকান্ডে অন্যতম প্রধান অভিযুক্ত গ্রেফতার আরিয়ান খান, এখনো ফেরার শ্বেতা খান!

বাংলার জনরব ডেস্ক : পর্নকাণ্ড এবং হাওড়ায় সোদপুরের তরুণীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মা-ছেলের মধ্যে ছেলের খোঁজ পেল পুলিশ। পাঁচ দিন খোঁজাখুঁজির পরে কলকাতার গল্ফ গ্রিন এলাকা থেকে শ্বেতা খানের পুত্র আরিয়ানকে গ্রেফতার করেছে তারা। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে ডোমজুড় থানায় নিয়ে যাওয়া হয়েছে। পৃথক অভিযানে আটক করা হয়েছে শ্বেতার মাকে। তা ছাড়াও পলাতক মহিলার বছর তিনেকের কন্যাসন্তানকেও কলকাতায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এখন চলছে শ্বেতার খোঁজ। শ্বেতাদের বাঁকড়ার ফকিরপাড়ার ফ্ল্যাটে তল্লাশি চালাতে আদালতের অনুমতি পেয়েছে পুলিশ। ওই ফ্ল্যাটেই উত্তর ২৪ পরগনার সোদপুরের তরুণীকে আটকে রেখে শারীরিক…

আরও পড়ুন
দেশ 

Cyber fraud : হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামকে কাজে লাগিয়ে ৮৫৪ কোটি টাকার সাইবার প্রতারণা, দেশজুড়ে সর্বশান্ত বহু মানুষ

বাংলার জনরব ডেস্ক : বিনিয়োগ করলে লোভনীয় অফার রয়েছে, অল্পদিনে হাজার হাজার টাকা আয় করার সুযোগ আছে এ কথা বলে কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে তোলা হয়েছে বলে অভিযোগ । এই ঘটনার জেরে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ছয় প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ । আপাতত ভুয়ো সংস্থাটির পাঁচ কোটি টাকা ‘ফ্রিজ়’ করে রাখা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতো জনপ্রিয় অ্যাপকে কাজে এই প্রতারণা করার জন্য এর জাল সমগ্র দেশজুড়ে বিস্তার হয়েছে বলে অভিযোগ । ঘটনার বিবরণে জানা গেছে,মাসিক ভিত্তিতে ১ হাজার থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ…

আরও পড়ুন
জেলা 

Fraud: চাকরি দেওয়ার নামে সাইবার প্রতারণা পুলিশের জালে চার

বাংলার জনরব ডেস্ক : চাকরি দেওয়ার নাম করে সাইবার প্রতারণা এক অভিনব চক্র ধরা পড়লো পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, গত ১৬ এবং ১৭ জানুয়ারি বাঁকুড়ার ওন্দা ব্লকের কল্যাণী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং বড়জোড়া ব্লকের পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মোবাইলে অজানা নম্বর থেকে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে সংশ্লিষ্ট ব্লকের জয়েন্ট বিডিও হিসেবে পরিচয় দেন। জানানো হয় ওন্দা এবং বড়জোড়া ব্লকে আশাকর্মী এবং আইসিডিএস-সহ একাধিক শূন্যপদে দ্রুত নিয়োগ হবে। উপপ্রধানের আত্মীয় কিংবা পরিচিত কেউ চাকরি করতে ইচ্ছুক হলে দ্রুত ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়। এর…

আরও পড়ুন