রক্ষকই ভক্ষক! থানায় অভিযোগ জানাতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা! গ্রেফতার অভিযুক্ত সাসপেন্ড ৫ আধিকারিক! ঝাড়খন্ডের ঘটনায় দেশজুড়ে শোরগোল!
বাংলার জনরব ডেস্ক : ঝাড়খন্ডের মর্মান্তিক ঘটনা ঘটেছে । এক মহিলা থানায় অভিযোগ জানাতে গিয়ে থানার ভিতরেই ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। থানার এক কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে থানার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত আধিকারিক-সহ পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। গত ২৯ অক্টোবর রাতে ঘটনাটি ঘটেছে সরাইকেলা-খারসওয়ান জেলার গামহারিয়া থানায়। নির্যাতিতা অভিযোগপত্রে দাবি করেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। আশঙ্কা ছিল স্বামী তাঁকে মারধর করতে পারেন। তাই নিজের বাড়ি না ফিরে তিনি এক প্রতিবেশীর বাড়িতে ওঠেন। সেখান থেকে পুলিশের…
আরও পড়ুন