তির্যকের শারদীয়া ও কার্তিক সংখ্যার প্রকাশ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি ২৯ নভেম্বর ২০২৬, রবিবার বিকাল চার টায় বাংলা লিটল ম্যাগাজিন জগতের উল্লেখযোগ্য নাম তির্যক ( মাসিক সাহিত্য পত্রিকা) র শারদীয়া ও কার্তিক সংখ্যার প্রকাশ অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাহিত্যসভা অনুষ্ঠিত হলো উত্তর ২৪ পরগনার আগরপাড়া আহেলি অ্যাপার্টমেন্টের ঠাকুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর অফিসে।
এই সাহিত্যসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কবি সোমনাথ রায়,কবি ও অধ্যাপক অদীপ ঘোষ, কবি ও প্রাবন্ধিক সুশান্ত গঙ্গোপাধ্যায়,তির্যকের উপদেষ্টা মন্ডলীর প্রবীণ সদস্য শোভনজ্যোতি ঠাকুর,তির্যকের সভাপতি কল্যাণ ঘোষ দস্তিদার,কবি তপন গাঙ্গুলী,প্রাবন্ধিক সুশীল কুমার ঘোষ,কবি মিলি দাস,কবি সৌরভ পাত্র,তির্যকের অন্যতম সহ-সম্পাদক ও কবি সুকুমার হালদার,কবি আরেফা গোলদার, শিক্ষাবিদ অরুণা ঠাকুর, বাচিক শিল্পী বাণী চক্রবর্তী,কবি প্রতিবিম্ব রায়, তরুণ সমাজসেবী প্রবীর দাস, কবি তপন সাহা,কবি গৌতম দত্ত,সংগীতশিল্পী রিনা দত্ত, প্রাবন্ধিক দেবাশীষ রাউত, নাট্য অভিনেতা তারক দাস, তির্যকের সম্পাদক মণ্ডলীর সদস্য দেবাশীষ মুখোপাধ্যায় সহ বহু কবি সাহিত্যিক ও সাহিত্যানুরাগীবৃন্দ।
অনুষ্ঠানের পৌরহিত্য করেন বিশিষ্ট কবি প্রাবন্ধিক অধ্যাপক কবি দীপালি শ্রীবাস্তব। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তির্যকের অন্যতম সহ সম্পাদিকা শিপ্রা ঠাকুর মুখার্জী। শোক প্রস্তাব পাঠ করেন কবি মিঠু মল্লিকা ব্যানার্জী। ২০২৬-এ সাহিত্যে নোবেল বিজয়ী অ্যানা কারসনকে শুভেচ্ছা ও অভিনন্দন পত্র পাঠ করেন তির্যকের অন্যতম সহ সম্পাদক সুকুমার হালদার।অনুষ্ঠানের সকল বক্তা ও কবি, সাহিত্যিকগণ বাংলা সাহিত্যের সত্যিকারের অগ্রগতি ও বাংলা সাহিত্যের অবক্ষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে কবিগণ স্বরচিত কবিতা পাঠ ও সঙ্গীতশিল্পীগণ সংগীতে অংশগ্রহণ করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন তির্যকের সম্পাদকমন্ডলীর সদস্য,কবি প্রদীপ কুমার সরকার ও তির্যকের সম্পাদক জয়ন্ত পাল। কবি সাহিত্যিক ও সাহিত্যানুরাগীবৃন্দদের উপস্থিতিতে সেদিনের সভাগৃহ ছিল পরিপূর্ণ ও আন্তরিকতায় ভরপুর।

