কলকাতা 

মুসলিম ব্যক্তিগত আইন নিয়ে পার্সোনাল ল বোর্ডের সভা আলিয়া বিশ্ববিদ্যালয়ে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাসের সভাঘরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের পশ্চিমবঙ্গ রাজ্য কর্মসূচি বাস্তবায়ন কমিটির উদ্যোগে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের অসাংবিধানিক আইন UCC চালু করার উদ্যোগ, রাজ্যের সর্বত্র বন্দেমাতরম গান বাধ্য করা, ওয়াকফ সংশোধনী আইনের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইউনিফর্ম সিভিল কোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন মফিকুল ইসলাম, ‘বন্দেমাতরম’ গানের আইনী বাধ্যবাধকতা ও সাংবিধানিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডাঃ সরফরাজ আদিল, ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫ এর সুবিধা ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পীরজাদা উজায়ের সিদ্দিকী সাহেব।

সভার সভাপতি ও বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য মাওঃ আবু তালিব রহমানী সাহেব বোর্ডের বিগত ও আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং বন্দেমাতরম গান জোর করে গাওয়ানোর মধ্যে মুসলিমদের বিশ্বাস ও সংস্কৃতির উপর আঘাতের বিরুদ্ধে কোলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার ঘোষণা করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডের সদস্য মাওঃ ইসাহাক মাদানী, উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য হাজী মাহমুদ আলম। অনুষ্ঠানের আহ্বায়ক, বোর্ডের সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কনভেনর মুহাম্মদ কামরুজ্জামান বলেন পশ্চিমবঙ্গের মুসলিমদের শরীয়তী ও সাংবিধানিক অধিকার সুরক্ষার বিষয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তত্ত্বাবধায়নে আমাদের সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুবের কলম পত্রিকার সম্পাদক প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, সমাজকর্মী নুরুদ্দিন, যুগ্ম কনভেনর মাওলানা আশরাফ আলী বিশিষ্টজনেরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ