দেশ 

নরেন্দ্র মোদি ও অমিত শাহের স্বপ্ন কী ভঙ্গ হতে চলেছে? রাহুলকে দেখে জড়িয়ে ধরলেন স্টালিন! সোনিয়া মমতার রাজনৈতিক চালে ব্যাকফুটে মোদি শাহ? নাকি কৌশল?

শেয়ার করুন

নরেন্দ্র মোদি ও অমিত শাহের স্বপ্ন কী ভঙ্গ হতে চলেছে? কারণ শেষ মুহূর্তে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী চেন্নাই গিয়ে দীর্ঘদিনের ইন্ডিয়া জোটের শরিক স্ট্যালিনের সঙ্গে দেখা করেছেন! প্রথম দেখাতেই যদি মনে হয় বরফ গলেছে তাহলে মনে হতে পারে বরফ গলতে চলেছে। তবে রাজনীতিতে সবই সম্ভব আবার সবই অসম্ভব। যেভাবে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে স্বাগত জানালেন স্বয়ং স্ট্যালিন তাতে মনে হতে পারে সব কিছু ঠিক হতে চলেছে আগের মতো হতে চলেছে। রাহুলের দীর্ঘদিনের বন্ধু স্ট্যালিন বন্ধুত্ব রক্ষার স্বার্থে বা মা সোনিয়ার ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের অবস্থানকে সমর্থন করতে পারেন?

সেটা যদি হয় তাহলে তা হবে ভারতের রাজনীতিতে উল্লেখযোগ্য ঘটনা। কয়েকদিন আগে স্ট্যালিন বলেছিলেন কংগ্রেস তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। নিশানাই ছিল রাহুল গান্ধী। কিন্তু শেষ পর্যন্ত সেই রাহুল গান্ধীর সঙ্গে রবিবার সাক্ষাৎ হওয়ার পর যেভাবে স্ট্যালিন তাকে জড়িয়ে ধরলেন তাতে মনে হতেই পারে নতুন করে সম্পর্কের সূচনা হলো। সত্যি কি তাই? যদি এটা হয় তাহলে নরেন্দ্র মোদির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে!  অমিত শাহের অহংকার ধুলিস্যাৎ হয়ে যাবে কিন্তু এত সহজে কি হার মানবে বিজেপি? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন!

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশনের বর্ধিত পর্ব। এই বর্ধিত অধিবেশনেই আসন পুনর্বিন্যাস বিল পেশ করে তা পাশ করিয়ে নিতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার। যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার, তা-ও প্রায় ছুঁয়ে ফেলেছে তারা। শুধু তা-ই নয়, সিদ কেটেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ঘরেও। বর্তমানে ‘ইন্ডিয়া’-বৃত্তে নিষ্ক্রিয় হয়ে যাওয়া ডিএমকে আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের ঘোষণা করেছেন স্ট্যালিন।

এ অবস্থায় শেষ মুহূর্তে রবিবার দুপুরে স্ট্যালিনদের মন গলানোর মরিয়া চেষ্টা দেখা গেল বিরোধী জোটের নেতৃত্বের। দিল্লি থেকে সনিয়া গাঁধী, রাহুল, মল্লিকার্জুন খড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা রওনা দেন চেন্নাইয়ের উদ্দেশে। চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে গিয়ে দেখা করেন তাঁরা। চেষ্টা করেন ডিএমকে প্রধানের সিদ্ধান্ত বদলানোর।

স্ট্যালিনের বাসভবনের কিছু ছবি ইতিমধ্যে কংগ্রেস সূত্রে প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, রাহুলকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে, রাহুল এবং স্ট্যালিন পরস্পরকে আলিঙ্গন করছেন।

বস্তুত, গত মে মাসে তামিলনাড়ুর বিধানসভা ভোটে স্ট্যালিনেরা ধরাশায়ী হওয়ার পর থেকেই রাহুলদের সঙ্গে তাঁদের সম্পর্কে তিক্ততা আসতে শুরু করে। পুরনো বন্ধু ডিএমকে-র হাত ছেড়ে সরকার গঠনের জন্য টিভিকে-কে সমর্থনের সিদ্ধান্ত নেয় কংগ্রেস। তাতেই ক্ষুব্ধ স্ট্যালিন। রাহুলদের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তুলে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ডিএমকে। সেই থেকেই ‘ইন্ডিয়া’র সঙ্গেও দূরত্ব বাড়তে থাকে স্ট্যালিনদের। গত কয়েক মাসে বিরোধী জোটের কোনও কর্মসূচিতে দেখা যায়নি ডিএমকে প্রধানকে। পাঠাননি কোনও প্রতিনিধিও।

রবিবার শেষ মূহূর্তের এই আলোচনায় আসন পুনর্বিন্যাসে বিল নিয়ে স্ট্যালিনের সিদ্ধান্ত কি বদলাতে পারবেন রাহুলেরা? তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে সম্পর্কের শীতলতা কাটিয়ে পুরনো বন্ধুকে কাছে টানার যে চেষ্টা এ দিন দেখাল ‘ইন্ডিয়া’— তা ভবিষ্যতে বিরোধী জোটকে সুবিধা দিতে পারে বলে মনে করছেন অনেকে। ডিএমকে মোদী সরকারের পুনর্বিন্যাস বিলকে সমর্থনের কথা ঘোষণা করার পরেও বিরোধী নেতৃত্বের দল বেঁধে তাঁর বাড়ি চলে যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কংগ্রেস-ডিএমকে সম্পর্কে যে শৈত্য এসেছে, তা ফের উষ্ণ করতেই সাহায্য করতে পারে রাহুল-স্ট্যালিনের আলিঙ্গন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ