দেশ 

Professor: করোনা কালে পড়াতে পারেননি তাই ৩৩ মাসের বেতন ফিরিয়ে দিয়ে নজির স্থাপন করলেন বিহারের এক অধ্যাপক

বাংলার জনরব ডেস্ক : প্রায় তিন বছর ধরে পড়াশোনা বন্ধ এই অবস্থায় শিক্ষকদের বেতন বন্ধ হয়নি। বেতন নিয়মিত পেয়েছে শিক্ষকরা। কিন্তু না পড়িয়ে বেতন নেওয়াটা বিবেকের কাছে অপরাধী বলে মনে হয়েছে বিহারের মুজাফফরপুরের নীতীশ্বর কলেজের সহকারী অধ্যাপক লালন কুমার। অন্য শিক্ষকদের মতো তিনিও এই অতিমারির সময়ে না পড়িয়ে মাসের পর মাস বেতন নিয়ে গিয়েছেন। কিন্তু কোথাও যেন একটা ‘বিবেকের দংশন’ হয়েছিল সহকারী অধ্যাপক লালনের। আর সেই বিবেকের দংশনেই ২ বছর ৯ মাসের বেতন কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন তিনি। এই সময়ে তিনি মোট বেতন পেয়েছিলেন ২৩ লক্ষ ৮২ হাজার টাকা।…

আরও পড়ুন
দেশ 

Bihar: বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু ক্ষতিপূরণ ঘোষণা নীতিশের

বাংলার জনরব ডেস্ক : বিহারে গত কয়েকদিনে ঝড়-বৃষ্টি বজ্রপাতের ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু নিয়ে ইতিমধ্যেই গভীর শোক ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। টুইটারে নীতীশ কুমার লিখেছেন, ‘ভাগলপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে মৃত ৩, খাগাড়িয়ায় দু’জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে এক জনের করে মৃত্যু হয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। চার লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।’ উল্লেখ্য, অতীতেও একাধিক বার বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহারে। আবহাওয়া পরিস্থিতির…

আরও পড়ুন
দেশ 

Agnipath Scheme: অগ্নিপথ প্রকল্পের আগুনে জ্বলছে দেশের ১৩টি রাজ্য, সবচেয়ে খারাপ অবস্থা বিহার ও উত্তরপ্রদেশের, বিহারে শুধু রেলের ক্ষতি হয়েছে ২০০ কোটি, শনিবারেও বিক্ষোভ আন্দোলন এবং অগ্নিসংযোগ অব্যাহত

বাংলার জনরব ডেস্ক : অগ্নিপথ প্রকল্পের আগুনে জ্বলছে দেশের ১৩টি রাজ্য । সবচেয়ে খারাপ অবস্থা বিজেপি শাসিত দুটি রাজ্য । উত্তরপ্রদেশ এবং বিহার । এখন পর্যন্ত বিহারে কমপক্ষে ৫০টি  ট্রেনের কামরা এবং ৫টি ইঞ্জিন পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে ।  শুধু বিহারেই বিক্ষোভকারীদের তাণ্ডবে রেলের ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকার সম্পত্তি। বিহারের  বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, আরা, মুঙ্গের, জেহানাবাদের মতো এলাকায় ছড়িয়েছে বিক্ষোভ। রেলের পাশাপাশি অবরোধ করা হয় জাতীয় সড়ক। টায়ার জ্বালানো, পাথর ছোড়া, গাড়ি ও ট্রেন ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার ছপরায় একটি ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। দানাপুর রেল ডিভিশনের…

আরও পড়ুন
দেশ 

Agnipath Scheme : অগ্নিপথ বিরোধী বিক্ষোভে দেশজুড়ে রণক্ষেত্র, পুলিশের গুলিতে হত এক তেলেঙ্গানায়, বিহারের উপ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, সাতটি এক্সপ্রেস ট্রেনে আগুন, জনতার বিক্ষোভে অগ্নিগর্ভ নয় রাজ্য, দিশেহারা মোদি – শাহ!

বাংলার জনরব ডেস্ক : অগ্নিপথ বিরোধী আন্দোলনকে ঘিরে রক্ত ঝরল তেলেঙ্গানায়। আজ শুক্রবার দুপুরে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশের গুলিতে মারা গেল একজন।আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার দুপুরে সেকেন্দ্রাবাদ স্টেশনে আগুন লাগানো হয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রিবাহী ট্রেনে। পুলিশ সূত্রের খবর, স্টেশন চত্বরে ঢুকে পড়ে আন্দোলনকারীরা ট্রেন পোড়ায়। সে সময় উত্তেজিত জনতাকে ঠেকাতে অন্তত ১৭ রাউন্ড গুলি চালানো হয়। নিহত যুবক তেলঙ্গানার ওয়ারঙ্গল জেলার বাসিন্দা বলে সেকেন্দরাবাদ পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কেন্দ্রের ‘অগ্নিপথ প্রকল্প’ (Agnipath Scheme) নিয়ে অগ্নিগর্ভ রাজপথ। দেশের…

আরও পড়ুন
দেশ 

Agnipath protests: ‘অগ্নিপথ’ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে জ্বলছে বিহার, বাতিল ২২টি ট্রেন

বাংলার জনরব ডেস্ক : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ঘোষণা মত অগ্নিপথ প্রকল্পের চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে বিহার জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি।ছপরায় একটি ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। একটি বাসেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ২২টি ট্রেন বাতিল করল রেল। আরও ছ’টি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। বাতিল করা হয়েছে ১৩২৫০ ভভুয়া রোড-পটনা এক্সপেস, ১২৫৬৭ সহরসা-পটনা এক্সপ্রেস, ১২৫৬৮ পটনা-সহরসা এক্সপ্রেস, ১৫২৮৩ মণিহারী-জয়নগর এক্সপ্রেস, ০৩২০৩ পটনা-ডিডিইউ মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩২২৭ দানাপুর-রঘুনাথপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩২৭৮ রঘুনাথপুর-পটনা মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৫২৪৩ সহরসা-সমস্তিপুর প্যাসেঞ্জার স্পেশাল, ০৫২৭৫ সহরসা-সমস্তিপুর প্যাসেঞ্জার স্পেশাল, ০৫২২১ সহরসা-সমস্তিপুর…

আরও পড়ুন
দেশ 

Lalu Prasad Yadav: নয়া দুর্নীতির অভিযোগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের বাড়িসহ ১৫ টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই, কেন এই তল্লাশি ? নেপথ্যে রহস্য কি ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের প্রবীণ রাজনীতিবিদ লালুপ্রসাদের বিরুদ্ধে নয়া অভিযোগ দায়ের হয়েছে। সূত্রের খবর মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে সরকারি চাকরির নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে লালুর বিরুদ্ধে। গতকাল বুধবার এই দুর্নীতির মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠাতা লালুর বাড়ি-সহ ১৫টি ঠিকানায় তল্লাশি চালায়। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন নিয়ে মাস খানেক আগে জেল থেকে বাড়ি ফিরেছেন লালু। বিশেষ সিবিআই আদালত গত ফেব্রুয়ারি মাসে লালুকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৬০ লক্ষ টাকা জরিমানা করে। গত মাসে এই মামলায় ঝাড়খণ্ড হাই কোর্ট থেকে জামিন পান বিহারের…

আরও পড়ুন
দেশ 

Rape: বাবার পাশবিক অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইনসাফ চাইলেন ১৮ বছরের তরুণী

বাংলার জনরব ডেস্ক : মেয়েদের কাছে সবচেয়ে বড় নির্ভরশীল জায়গা হল বাবা। সেই বাবাই যখন মেয়ের কাছে অভিশপ্ত হয়ে ওঠে তখনই সামাজিক বন্ধন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে এই খবরে দেশবাসী আশ্বস্ত হতে পারছে না। তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায় এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন একটি ঘটনা ঘটেছে বিহারের সমস্তিপুরে। আপন মেয়েকে জোর করে ধর্ষণ করেছে বাবা। মেয়েকে ধর্ষণের পর বাবা হুমকি দিয়েছিল এ কথা যেন পাঁচ কান না হয়। কিন্তু অসমসাহসী মেয়েটির বাবার এই কুকীর্তির ভিডিও প্রকাশ্যে এনেছে। একইসঙ্গে বিচার চেয়েছে প্রশাসনের কাছে।…

আরও পড়ুন
দেশ 

Prashant Kishore : প্রশান্ত কিশোর এখনই রাজনৈতিক দল গড়ছেন না, তাহলে কী কংগ্রেসেই যোগ দেবেন পিকে? ভোট কুশলীর আসল লক্ষ্য জানতে হলে ক্লিক করুন

বিশেষ প্রতিনিধি : প্রশান্ত কিশোর কী ফের কংগ্রেসের দিকেই ঝুঁকবেন ! তা অবশ্য এখনই বলা না গেলেও রাজনৈতিক ভাষ্যকাররা মনে করছেন প্রশান্ত কিশোরকে রাজনীতি করতে হলে কংগ্রেসেই যেতে হবে । তবে এই বিষয়টি আবার সামনে এসে গেল এই কারণে আজ বৃহস্পতিবার তিনি ঘোষণা করে দিলেন ‘জনসূরজ’ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা পরিবর্তনের মঞ্চ । যাঁরা পরিবর্তন চান তাঁরা এই মঞ্চে যোগ দিতে পারেন । তাই এ থেকে এটা স্পষ্ট হয়েছে যে, তিনি এখনই কোনো রাজনৈতিক দল তৈরি করছেন না । তবে ভবিষ্যতে রাজনীতি করবেন এটাও জানিয়ে দিয়েছেন । সম্প্রতি…

আরও পড়ুন
দেশ 

Bihar : রেলের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ থেকে বিক্ষোভ এবং যাত্রীবাহী ট্রেনে আগুন লাগালো আন্দোলনকারীরা এনডিএ শাসিত বিহারের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক: রেলের পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে ঘিরে রণক্ষেত্রে চেহারা নিল বিহার। পরীক্ষার্থীদের বিক্ষোভ সেখান থেকে হিংসাত্মক আন্দোলন ছড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। এমনকি আন্দোলনকারীরা যাত্রীবাহী ট্রেনে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি বিহারের আরা ও জেহানাবাদ স্টেশনেও। ভাঙচুর চালানো হচ্ছে একাধিক স্টেশনে। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস ও লাঠি চার্জ করেছে পুলিশ। এদিকে পুলিশকে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। প্রকাশ্যে এসেছে ট্রেনে আগুন লাগানোর ভিডিও, সেই ভিডিও দেখে তদন্ত নেমেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিন গয়া স্টেশনে একটি ট্রেন ভাঙচুর করে ইঞ্জিন ও কয়েকটি কামরায়…

আরও পড়ুন