দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রয়াত প্রখ্যাত অভিনেতা নানা পটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু!

প্রয়াত হলেন নানা পটেকর। বর্ষীয়ান এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হঠাৎ সংজ্ঞা হারান তিনি। চিকিৎসকদের চেষ্টাতেও তাঁকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ভোরে বাড়িতে বুকে ব্যথা অনুভব করেন নানা। তার পরেই সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। ভোর সওয়া ৫টা নাগাদ তড়িঘড়ি তাঁকে গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সং‌বাদসংস্থা এএনআই জানিয়েছে, তার আগে ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন সেখানকার চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ওই হাসপাতালেই নানার দেহের…

আরও পড়ুন
দেশ 

চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৯, গ্রেটার নয়ডার ঘটনায় চাঞ্চল্য

চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত ন’জন যাত্রীর। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল ওই শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসটি। পুলিশ সূত্রে খবর, মধ্যরাতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের নিকটবর্তী দয়ানটপুর গ্রামে বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি বুঝতেই অনেকের বেশ কিছুটা সময় লেগে যায়। এই প্রসঙ্গে এক যাত্রী সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “ঘুমোচ্ছিলাম। একজন বললেন, বাসে আগুন লেগেছে। আমরা ভয়ে চিৎকার করতে শুরু করি।…

আরও পড়ুন
কলকাতা 

Ustad Zakir Hussain : চলে গেলেন কিংবদন্তি তবলা বাদক উস্তাদ জাকির হোসেন! শোক প্রকাশ মমতার

বাংলার জনরব ডেস্ক : ভারতীয় শাস্ত্রীয় সংগীতের যুগপুরুষ এবং কিংবদন্তি তবলা বাদক জাকির হোসেন চলে গেলেন ।রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । তাঁর প্রয়াণের খবর নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, তবলাবাদক প্রয়াত হয়েছেন। কলকাতায় ঠিক এই সময়ে এক অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর। কিন্তু জ়াকিরের শারীরিক অসুস্থতার জন্য বাতিল হয় সেই অনুষ্ঠান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু’সপ্তাহ ধরেই তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। জ়াকির হুসেনের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্সে লেখেন, “সর্বকালের জ়াকিরের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা মুখ্যমন্ত্রীর দরবার 

Swapnadip Kundu: আর যেন কোন স্বপ্নদ্বীপের স্বপ্ন ভঙ্গ না হয় ! যাদবপুরের বাস্তুঘুঘুদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ জরুরী!

সেখ ইবাদুল ইসলাম: মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ অনেক হয়েছে আর নয়। যাদবপুরের রাগিং কান্ড বন্ধ হওয়া উচিত। এ বিষয়ে সমস্ত নিয়ম-কানুনকে অগ্রাহ্য করে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করছি আমরা। যাদবপুরের অভ্যন্তরের যে চিত্র প্রকাশিত হচ্ছে তাতে আর যাই হোক মেধাবী সন্তানদের কাছে সেটা ভালো লক্ষণ বলে মনে হচ্ছে না। অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। হতেই পারে সেরা বিশ্ববিদ্যালয় তাহলে তরুণ প্রজন্মের নিরাপত্তা থাকবে না। রাগিং এর নাম করে যে অত্যাচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে কলকাতা পুলিশকে। প্রয়োজন হলে আইন পরিবর্তন…

আরও পড়ুন
দেশ 

Accident: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৮, আহত ২০

বাংলার জনরব ডেস্ক: আজ সোমবার সকালে দু’টি বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল অন্তত ৮জনের। জখম আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই মর্মান্তিক ঘটনায় টুইটে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। জানা গেছে আজ সকালে বিহার থেকে দিল্লিগামী ওই বাস দু’টি যাচ্ছিল। লখনউ থেকে ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলায় দু’টি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। তাতে প্রাণ হারান অন্তত ৮ জন। জখম ২০ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের লখনউয়ের ট্রমা সেন্টারে ভরতি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। দুর্ঘটনায়…

আরও পড়ুন
জেলা 

Hooch Death in Howrah: হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষমদ খেয়ে মারা গেছেন পাঁচ জন, অভিযোগ পরিবারের

বাংলার জনরব ডেস্ক : মদ খেয়ে একসঙ্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুড়িতে। মৃতদের পরিবারের অভিযোগ বিষমদ খেয়েই প্রাণ হারিয়েছেন এই পাঁচ জন। আশঙ্কাজনক অবস্থায় আরও অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার পুলিশ সুপার। ওই মদ বিক্রেতা প্রতাপ কর্মকার পলাতক বলেও পুলিশ সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বেশ কিছু মানুষ মঙ্গলবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। মদ খাওয়ার কিছুক্ষণ পরই অনেকেরই বমি শুরু হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে এদের মধ্যে অনেকে…

আরও পড়ুন
দেশ 

Uttar Pradesh Accident: উত্তরপ্রদেশের রামপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ছ’জন, আহত ২১

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুর এলাকায় চলন্ত বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ছ’জন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ২১ জনকে।  ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। শনিবার মধ্যরাতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বাসের চালক জানিয়েছেন, ৫০ জন যাত্রীকে নিয়ে দিল্লি যাচ্ছিল বাসটি। মাঝরাতে বাসের যাত্রীরা ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই উলটো দিক থেকে ট্রাক এসে ধাক্কা মারে বাসটিতে। বাস চালকের মতে, সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন ট্রাকের চালক। তার ফলেই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। বাসচালক জানিয়েছেন, “আমি চেষ্টা করেছিলাম ট্রাকের সামনে…

আরও পড়ুন
দেশ 

Burnt Alive: মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে, অপরাধ কবুল করতেই অভিযুক্তকে জীবন্ত পুড়িয়ে মারা হল অসমের নওগাঁ জেলায়, দেশ জুড়ে সমালোচনার ঝড়

বাংলার জনরব ডেস্ক : মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে বিজেপি শাসিত অসম রাজ্যের একটি ঘটনায়। গ্রামের এক সালিশি সভায় অপরাধ কবুল করার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে পুড়িয়ে মারলেন বিচারকরা। আইন বিচার প্রশাসন কোনটাকে তক্তা না করে এই ধরনের বর্বরতা ঘটেছে অসমের নওগাঁ জেলায়। একজন ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারা হলো পুলিশের কাছে যখন খবর দেয় পুলিশ অনেক পরে আসে তত ক্ষণ ওই মানুষকে জীবন্ত পোড়ানো হয়ে গেছে । অসমের নগাঁও জেলার এই ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও লাভ হয়নি। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ‘অপরাধী’কে শাস্তি দিয়ে তাঁকে মাটিতে পুঁতে দিয়েছেন তাঁর…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Tarun Majumdar Death:প্রয়াত কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদার

আজ সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। কিডনি এবং হৃদ্‌যন্ত্রের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক। গত ১৪ জুন তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিনের মধ্যেই তাঁকে উডবার্ন ওয়ার্ড থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। পরে সেখানে অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল তাঁর। কিন্তু সম্প্রতি আবার অবনতি হতে থাকে তাঁর শারীরিক অবস্থার। রবিবার তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগত এক বড়ো মাপের পরিচালককে হারালো। চারটি জাতীয়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Padma Bridge: উদ্বোধনের পর দিনই দুর্ঘটনা পদ্মা সেতুতে, মৃত ২ যুবক, নিষিদ্ধ বাইক চলাচল

উদ্বোধনের ৩৬ ঘন্টার মধ্যে পদ্মা সেতুতে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। রবিবার রাত সাড়ে ১০টার নাগাদ পদ্মা সেতুতে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম দুই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘সমকাল’ সূত্রে খবর, পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যে দুই যুবকের মৃত্যু হয়েছে, তাঁদের নাম মহম্মদ আলমগীর হোসেন (২২) ও মহম্মদ ফজলু (২১)। তাঁদের বাড়ি দোহার থানায় এলাকায়। শনিবারই মহা ধুমধামে পদ্মা সেতুর উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আর এর ৩৬ ঘণ্টার মধ্যে সেতুতে বাইক দুর্ঘটনা…

আরও পড়ুন