দেশ 

Bihar: বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু ক্ষতিপূরণ ঘোষণা নীতিশের

বাংলার জনরব ডেস্ক : বিহারে গত কয়েকদিনে ঝড়-বৃষ্টি বজ্রপাতের ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু নিয়ে ইতিমধ্যেই গভীর শোক ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। টুইটারে নীতীশ কুমার লিখেছেন, ‘ভাগলপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে মৃত ৩, খাগাড়িয়ায় দু’জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে এক জনের করে মৃত্যু হয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। চার লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।’ উল্লেখ্য, অতীতেও একাধিক বার বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহারে। আবহাওয়া পরিস্থিতির…

আরও পড়ুন
জেলা 

Death:পানিহাটির দণ্ড মহোৎসবে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত তিন, আহত অনেক, ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : আজ রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসব মেলায় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হল তিন জনের। অসুস্থ হয়ে পড়লেন অনেকে। পানিহাটিতে ৫০০ বছরের বেশি প্রাচীন এই মেলা। পানিহাটির দণ্ড মহোৎসব তলায় প্রতি বছর এই অনুষ্ঠান হয়। কথিত আছে, মহাপ্রভু এখানে চিঁড়ে খেয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করেই এই মেলা শুরু হয়। এ বারের দণ্ড মহোৎসব ৫০৬তম। করোনার জন্য বছর দুয়েক এই মেলা বন্ধ ছিল। এ বার বরাবরের মতো মেলার আয়োজন করে পানিহাটি পুরসভা। সেখানে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন রবিবার। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন কয়েক জন।…

আরও পড়ুন
কলকাতা 

Park circus firing: পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি! মহিলাকে খুন করে আত্মঘাতী পুলিশকর্মী

বাংলার জনরব ডেস্ক : কলকাতার পার্ক সার্কাসের বাংলাদেশ উপ-দুতাবাস থেকে মাত্র ৫০ মিটার দূরে নিজের সার্ভিস রাইফেল থেকেেএলোপাথাড়ি গুলি চান এক পুলিশ কর্মী বলে খবর পাওয়া গেছে । এতে একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা যান সঙ্গে ওই কনস্টেবল নিজের রাইফেল থেকে গুলিয়ে চালিয়ে আত্মঘাতী হন। শুক্রবার দুপুরে, বাংলাদেশ হাই কমিশন থেকে মাত্র ৫০ মিটার দূরে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর দেখা যায় আত্মঘাতী পুলিশকর্মীর পাশে পড়ে রয়েছে তাঁর ইনসাস সার্ভিস রাইফেল।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অন্তত ১০-১২ রাউন্ড গুলি চালান ওই পুলিশকর্মী। হঠাৎ গুলির আওয়াজে এলাকায় হইচই পড়ে যায়। ওই পুলিশ কর্মী…

আরও পড়ুন
দেশ 

Uttar Pradesh : উত্তর প্রদেশের বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ আগুন অন্তত ৮ শ্রমিকের মৃত্যু, শোক প্রকাশ যোগীর

বাংলার জনরব ডেস্ক:  শনিবার বিকেলে উত্তর প্রদেশের বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির কারখানায় হঠাৎই আগুন ধরে যায়। বিস্ফোরণও ঘটে। দুর্ঘটনার জেরে অন্তত ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন কারখানার ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন, বিকেলে হাপুর জেলার ঢোলানা এলাকার একটি কারখানায় আগুন ধরে যায়। বিস্ফোরণ ঘটে। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এদিকে বিস্ফোরণের খবর পেয়ে দমকলবাহিনী এবং পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। খবর প্রকাশ হওয়া পর্যন্ত উদ্ধারকার্য চলছে। কারখানার ভিতরে আটকে থাকা সকলকে উদ্ধারের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে…

আরও পড়ুন
দেশ 

Lynching: মুসলমান সন্দেহে মধ্যপ্রদেশে পিটিয়ে খুন করা হলো ভবরলাল জৈনকে, অভিযুক্ত বিজেপি নেত্রীর স্বামী

বাংলার জনরব ডেস্ক :  বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক প্রবীণ নাগরিক কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মানসা এলাকার নিমাচের। পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করেছে। অভিযুক্তের নাম দীনেশ কুশওয়াহা। সে নিমাচের এক বিজেপি নেত্রীর স্বামী বলে সূত্রের খবর। নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় ওই ছবি ধরা পড়েছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, বছর ৬৫-র এক বৃদ্ধকে এলোপাথাড়ি মারধর করছে এক ব্যক্তি। ওই প্রবীণের কাছে প্রথমে আধার কার্ড দেখতে চায় হামলাকারী। এ-ও জিজ্ঞাসা করে, ‘‘তোর নাম কি মহম্মদ, জাবড়া থেকে এসেছিস?’’ এর পরই ওই বৃদ্ধের গালে একের পর এক চড় মারতে দেখা…

আরও পড়ুন
দেশ 

Migrant Labour : রাস্তার ধারে ঘুমন্ত পরিযায়ী শ্রমিকদের পিষে দিল ট্রাক মৃত ৩, আহত ১২, হরিয়ানার এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোরগোল

বাংলার জনরব ডেস্ক: হরিয়ানার ঝাঝরের বাহাদুরগঞ্জ এলাকায় একটি টোল প্লাজার কাছে রাস্তার ধারে ঘুমন্ত পরিযায়ী শ্রমিকদের পিষে দিল ট্রাক। ঘটনায় মৃত অন্তত ৩, আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। হরিয়ানার ঝাঝর এলাকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, হরিয়ানার ঝাঝরের বাহাদুরগঞ্জ এলাকায় একটি টোল প্লাজার কাছে রাস্তার ধারেই ঘুমোচ্ছিলেন ১৮ জন পরিযায়ী শ্রমিক (Migrant Workers)। বৃহস্পতিবার সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আরও ১২ জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। আহতদের…

আরও পড়ুন
জেলা 

Murder: জমি নিয়ে বিরোধের জেরে ধূপগুড়িতে জামাইবাবুকে পিটিয়ে খুন করল শ্যালক

বাংলার জনরব ডেস্ক : জমি নিয়ে বিরোধের জেরে জামাইবাবু লাঠিপেটা করে খুন করল শ্যালক । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। ওই কাণ্ডে এখনও পর্যন্ত তিন জন গ্রেফতার হয়েছে। নিহতের নাম গোবিন্দ মণ্ডল (৫৭)। তিনি ধূপগুড়ির গাদং দুই নম্বর গ্ৰাম পঞ্চায়েতের ঝাড়শালবাড়ি এলাকার বাসিন্দা। কিছু দিন ধরে গোবিন্দ এবং তাঁর শ্যালক শ্যামল মণ্ডলের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সেই বিবাদ চরমে পৌঁছয়। অভিযোগ, শনিবার বিকেলে লাঠি, রড এবং কোদাল নিয়ে গোবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ে তার শ্যালক, শ্যালিকা এবং শাশুড়ি। বাবা গোবিন্দকে বাঁচাতে যান তাঁর দুই ছেলে উত্তম এবং গৌতম।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Bizarre: নিজের পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠানে ‘বেঁচে উঠে’ ভয়ে হার্ট অ্যাটাক! মৃত্যু মহিলার

বাংলার জনরব ডেস্ক : এক মহিলার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়ে দেন । মৃত্যু হওয়ার পর তার পরিবার যখন পারলৌকিক ক্রিয়া করতে ব্যস্ত ঠিক তখনই কফিনে শায়িত মহিলা চোখ মেলে তাকাল । সে যখন দেখতে পেল তাকে শেষ বিদায় জানানো জন্য কফিনে রাখা হয়েছে তা দেখে চিৎকার করে উঠলেন । আর এই চিৎকার শুনতে মহিলা স্বামী ছুটে এলেন । সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেন । কিন্ত হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দিলের হার্ট অ্যাটাক করেছেন ওই মহিলা । ঘটনাটি ঘটেছে রাশিয়ার কাজানে । মৃতার নাম ফাজিলিউ মুখামেৎজানভ। বয়স ৪৯। তাঁর স্বামী এই ঘটনায়…

আরও পড়ুন
কলকাতা 

Cossipore BJP leader Death :”খুন করে ফেলে রেখে দেব, কেউ খুঁজে পাবে না” বলে অর্জুনকে হুমকি দেওয়া হয়েছিল দাবি মৃতের মায়ের

বাংলার জনরব ডেস্ক: কলকাতার কাশীপুরের বিজেপি নেতা (Cossipore BJP leader Death) অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। বৃহস্পতিবার রাতে  খুনের হুমকি দেওয়া হয়েছিল তাঁকে, দাবি মৃতের মায়ের। ওইদিন রাতে বাড়িও ফেরেননি অর্জুন। শুক্রবার তাঁর দেহ উদ্ধার করা হয়। অর্জুন চৌরাসিয়ার মা ও দাদার দাবি, বৃহস্পতিবার গভীর রাতে কাশীপুর রেল কলোনিতে তাঁদের বাড়ির কাছে দাঁড়িয়ে ছিল একটি গাড়ি। সেখানে কিছু অশান্তিও হচ্ছিল। সেই সময় একবার বাড়িতে এসেছিল অর্জুন। তারপর আবার বেড়িয়ে যায়। অর্জুনের মায়ের দাবি কাউকে দেখতে পাননি তিনি। তবে শুনেছিলেন কেউ তাঁর ছেলেকে উদ্দেশ্য করে বলছে, “খুন করে…

আরও পড়ুন
দেশ 

Indore: বিয়ে করতে রাজি না হওয়ায় তরুণীকে পুড়িয়ে মারতে বাড়িতে আগুন ‘প্রেমিকের’, ঝলসে মৃত ৭

বাংলার জনরব ডেস্ক : পাশের ফ্ল্যাটেরই এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। এই ক্ষোভের বশে ওই তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টায় বাড়িতে আগুন লাগিয়ে দেন ‘প্রেমিক’। তরুণী বেঁচে গেলেও, ঝলসে মৃত্যু হয়েছে ওই কমপ্লেক্সের সাত জনের। অভিযুক্ত সঞ্জয় দীক্ষিত ওরফে শুভমের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার ভোরে মধ্যপ্রদেশের ইনদওরের বিজয়নগরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বিজয়নগরের ওই কমপ্লেক্সে ভাড়া থাকতেন শুভম। মাস কয়েক আগে সেখান থেকে অন্যত্র চলে যান। ওই কমপ্লেক্সে থাকার সময় পড়শি এক তরুণীর প্রেমে পড়েন তিনি। তাঁকে বিয়ে করার প্রস্তাবও দেন। কিন্তু তিনি তা…

আরও পড়ুন