জেলা 

Crime : স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আড়াই বছরের মেয়েকে নদীর জলে ছুড়ে ফেললেন বাবা, মৃত্যু শিশুকন্যার

বাংলার জনরব ডেস্ক : স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শেষ পর্যন্ত আড়াই বছরের শিশুকন্যাকে নদীর জলে ছুঁড়ে ফেলে দিলেন ফেকারুল ইসলাম। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার বাজার গাঁও টু গ্রাম পঞ্চায়েতের সোনারপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম শবনম। তার বাবা ফেকারুল পেশায় দিনমজুর। রবিবার ইফতারের সময় ফেকারুল এবং তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই বিবাদের রেশ চলে দীর্ঘ ক্ষণ। শেষে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় ক্ষিপ্ত ফেকারুল গভীর রাতে তাঁর ঘুমন্ত কন্যাকে তুলে নিয়ে গিয়ে বাড়ির কাছে সুধানী নদীর জলে ফেলে দিয়ে আসেন বলে অভিযোগ। তবে ফেকারুলের রাগ শান্ত হয় কিছু…

আরও পড়ুন
জেলা 

Mob lynching : ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে, তিন জন গ্রেপ্তার

বাংলার জনরব ডেস্ক : একই পাড়ায় থাকতেন দীর্ঘদিন। কিছুদিন হলো অন্য পাড়ায় গিয়ে বাস করছেন তাই নেহাতই কৌতূহলবশত পুরনো পাড়ায় গিয়ে প্রতিবেশীর খোঁজখবর দিচ্ছিলেন এক ফুচকা বিক্রেতার। আর তাতেই কাল হয়ে দাঁড়ালো ওই ফুচকা বিক্রেতার। একসময়ের পুরনো প্রতিবেশীর সঙ্গে সামান্য বচসা তারপর তা থেকে তর্ক তর্কাতর্কি পরে মারধর এর ফলে এক ফুচকা বিক্রেতাকে অকালে প্রাণ দিতে হলো। ঘটনাটি ঘটেছে আমাদের রাজ্য দুর্গাপুরের শ্রমিক নগর এলাকায়। মঙ্গলবার ভোরে হাসপাতালে ওই ফুচকা বিক্রেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য। তিনজনকে আটক করেছে কোকওভেন থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ…

আরও পড়ুন
জেলা 

Murder: বসিরহাটে খুন নৃত্যশিল্পী,গ্রেফতার প্রেমিক

বাংলার জনরব ডেস্ক : বসিরহাটের এক নৃত্যশিল্পী খুন হয়েছেন । আর এই খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মৃতের প্রেমিককে ।  ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার চাঁপাপুকুর পঞ্চাননতলা এলাকায়। আজ রবিবার সকালে বসিরহাট থানার চাঁপাপুকুর পঞ্চাননতলা এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় তসলিমা বিবি (২৬) নামে এক মহিলার দেহ। জানা গিয়েছে তসলিমা ওই এলাকায় ভাড়া থাকতেন। তিনি নৃত্যশিল্পী ছিলেন। বিভিন্ন এলাকায় মঞ্চে নাচ করতেন তিনি। রবিবার ওই ভাড়া বাড়ি থেকেই তসলিমার দেহ উদ্ধার হয়। দেহে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ওই ঘটনায় মিঠুন বিশ্বাস নামে এক যুবককে আটক করে। পুলিশ…

আরও পড়ুন
দেশ 

গোহত্যার অভিযোগে রাজধানী দিল্লি শহরে পিটিয়ে মারা হলো রাজারামকে, গোহত্যা সঙ্গে যুক্ত ছিলেন না দাবি মৃতের স্ত্রীর

বাংলার জনরব ডেস্ক: খোদ দেশের রাজধানী দিল্লিতে গোরক্ষকরা গো-মাংস বিক্রির অভিযোগে এক ফার্মহাউসের কেয়ারটেকারকে পিটিয়ে মারল । যদিও মৃতের স্ত্রীর দাবি, তাঁর স্বামী এক বছরের বেশি সময় ধরে অসুস্থ। তিনি গোমাংস বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁকে নিয়ে গুজব ছড়ানো হয়েছিল। গতকাল সোমবার রাতে দিল্লির (Delhi) দ্বারকা এলাকায় ওই কেয়ারটেকারের উপর হামলা চালায় ১০-১৫ জনের একটি দুষ্কৃতী দল।  প্রকাশ্যে পিটিয়ে মারা হয় রাজারাম নামের ওই যুবককে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও ওই যুবককে রক্ষা করা যায়নি। কাউকে এখনও গ্রেপ্তারও করা হয়নি। তবে, অজ্ঞাতপরিচয় ১০-১৫ জন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।…

আরও পড়ুন
জেলা 

বুধবার সাত সকালে ডোমকলে বাইক ও যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত এক, আহত ১৮, সাত জনের অবস্থা আশঙ্কাজনক

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার বহরমপুর-করিমপুর রাজ্য সড়কে বাইকে ধাক্কা মেরে যাত্রীবোঝাই বাস উলটে যায় । এদিন সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল সংলগ্ন নাজিরপুর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম বাইক চালক ও বাসের যাত্রী-সহ মোট ১৮ জন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের উদ্ধার করে ভরতি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার সকালে বহরমপুরগামী ওই বেসরকারি বাসটি বহরমপুর-করিমপুর রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। উলটো দিক থেকে মোটর বাইকে করে আসছিলেন এক মৎস্যজীবী। রাস্তা খারাপ থাকায় আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা দিয়ে উলটে যায়। বাসের ভিতরে আটকে পড়েন…

আরও পড়ুন
কলকাতা 

Hanskhali Rape Case : হাঁসখালির নাবালিকা ধর্ষণ ও মৃত্যুর ঘটনারও তদন্ত করবে সিবিআই নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : নদীয়া জেলার হাঁসখালির নাবালিকা ধর্ষণ কাণ্ডেও (Hanskhali Rape Case) সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২ মে-র মধ্যে জমা দিতে হবে তদন্তের রিপোর্ট। পাশাপাশি, নির্যাতিতার পরিবার এবং মামলার সাক্ষীদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে আদালত। এই তদন্তের সমস্ত নথি সিবিআইয়ের হাতে জেলা পুলিশকে তুলে দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ২ মে। একাধিক ধর্ষণের ঘটনায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করার অভিযোগ এনেছে বিরোধী দলগুলি। তাই বারবার সিবিআই (CBI) তদন্তের দাবি জানাচ্ছিল তারা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী…

আরও পড়ুন
দেশ 

Uttar Pradesh: ‘বদলি চাইলে একটা রাতের জন্য স্ত্রীকে পাঠিয়ে দাও’ ‘বস’-এর হুকুমে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী কর্মী

বাংলার জনরব ডেস্ক : বদলী চেয়ে ছিলেন বিদ্যুৎ দফতরের এক কর্মী । কিন্ত ‘বস’ এক রাতের জন্য স্ত্রীকে পাঠাতে বলেছিলেন । যার জেরে আত্মঘাতী হন ওই সরকারি কর্মী । ঘটনাটি ঘটেছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশের লখিমপুরে । এই অভিযোগ করেছেন মৃতের স্ত্রী । বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, উত্তরপ্রদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের লাইনম্যান গোকুল প্রসাদ বাড়ি থেকে অনেকটা দূরে কাজ করতেন । তাই প্রায় বদলীর আর্জি জানাতেন জুনিয়র ইঞ্জিনিয়ার নগেন্দ্র প্রসাদের কাছে। অভিযোগ, সেখান থেকেই প্রস্তাব আসে, ‘বদলি চাইলে বৌকে এক রাতের জন্য পাঠিয়ে দাও’। স্ত্রীর উদ্দেশে এমন অসম্মানজনক মন্তব্য…

আরও পড়ুন
জেলা 

Hanskhali Minor Death: হাঁসখালি ধর্ষণ-ও হত্যাকাণ্ড: তৃণমূল নেতার ছেলে গ্রেফতার, বাবা ‘উধাও’

বাংলার জনরব ডেস্ক : ধামাচাপা দেওয়ার শেষ চেষ্টা করেও রক্ষা হলো না। নদীয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হল তৃণমূল নেতা সমর গোয়ালার ছেলে ব্রজগোপাল গোয়ালাকে। তার বিরুদ্ধে ধর্ষণ, খুন-সহ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে পকসো আইনেও। ধৃত ব্রজগোপালের বিরুদ্ধে গত শনিবার হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা নাবালিকার বাবা এবং মা। গত সোমবার ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়। এর পর চাইল্ড লাইনের সহযোগিতায় নির্যাতিতার পরিবার ঘটনার চার দিন পর অর্থাৎ শনিবার অভিযোগ দায়ের করতে সমর্থ হয়। রবিবার…

আরও পড়ুন
জেলা 

Death: নদীয়ার হাঁসখালিতে নাবালিকাকে‘ধর্ষণ’ ,রক্তপাতে মৃত্যু! অভিযুক্ত তৃণমূল নেতার পুত্র, জোর করে লাশ দাহ করানোরও অভিযোগ

বাংলার জনরব ডেস্ক : ঘটনাবহুল রাজ্য হয়ে উঠেছে পশ্চিমবাংলা। প্রতিদিন কোথাও না কোথাও খুন-ধর্ষণ লেগেই রয়েছে। আর এইসব ঘটনার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকেই। তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক নাবালিকাকে জোর করে ধর্ষণ করার পর অতিরিক্ত অতিরিক্ত রক্তপাতের ওই নাবালিকার মৃত্যু হলে তাকে জোর করে দাহ করা হয়েছে।গত সোমবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি এক নম্বর ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকায়। তা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ উঠছে, হাঁসখালি এক নম্বর পঞ্চায়েতের সদস্য সমর গোয়ালার ছেলে ব্রজগোপালের বিরুদ্ধে। অভিযোগ, গত সোমবার ব্রজগোপালের জন্মদিনের পার্টি…

আরও পড়ুন
জেলা 

Tapan Kandu: তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের বাড়ি থেকে বুধবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোটও

বাংলার জনরব ডেস্ক : পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী তপনের ঘনিষ্ঠ বন্ধু নিরঞ্জন বৈষ্ণব ওরফে সেফালের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল তাঁর বাড়ি থেকে আজ বুধবার সকালে। তপনকে হত্যার সময় তাঁর সঙ্গেই ছিলেন সেফাল। বস্তুত, তিনিই ছিলেন তপন হত্যা মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী। সেফালের মৃত্যুতে পুরুলিয়ার কংগ্রেস নেতা নেপাল মাহাতো অভিযোগ করেছেন, তপনের মতোই এই ঘটনাটিও পুলিশের অত্যাচারেরই আরেকটি নিদর্শন। যদিও সেফালের দেহের কাছ থেকে উদ্ধার হওয়া সেফালের নামে লেখা একটি সুইসাইড নোটে লেখা রয়েছে, কোনও চাপের মুখে নয়, মানসিক অবসাদ সহ্য করতে না পেরেই স্বেচ্ছায় আত্মঘাতী…

আরও পড়ুন