আন্তর্জাতিক 

বাংলাদেশের চলমান অশান্তির প্রেক্ষিতে বিরোধী দলগুলির সাহায্য চান তারেক? রহস্য?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের চলমান অশান্তির প্রেক্ষাপটে বিরোধীদল গুলোকে নিয়ে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন ওই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম আলোয় প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জামাতে ইসলামী বাংলাদেশ অর্থাৎ ওই দেশের প্রধান বিরোধী দল এবং এন সি পি সহ বামপন্থী ও অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব শীঘ্রই সম্ভবত ২/১দিনের মধ্যেই বাংলাদেশের অশান্তির পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের প্রেক্ষাপটে এই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।

এদিকে ক্রমাগত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অশান্তির ছড়িয়ে পড়েছে। বিএনপি দলের আঞ্চলিক স্তরের নেতারাও নিশারায় শিকার হচ্ছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তারেক রহমান সরাসরি হাসিনার দল আওয়ামী লীগ কে সন্ত্রাসী গোষ্ঠী বলে চিহ্নিত করেছেন। তিনি সম্প্রতি বলেছেন অনেক হয়েছে, এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

জানা গেছে,নাহিদ এবং শফিকুর বর্তমানে বাংলাদেশে নেই। তাঁরা ফিরলে তাঁদের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে পারেন তারেক। তবে সেখানে ঠিক কোন কোন রাজনৈতিক দলকে ডাকা হবে, কী নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে বিএনপি সূত্রে খবর।

অন্য দিকে, দেশে ফিরলে আইন মেনে হাসিনার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে শনিবার দাবি করেছেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। জানিয়েছেন, ভারতে বসে হাসিনা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা ও ষড়যন্ত্র করছেন। মাগুরা থেকে তারেকের মন্ত্রিসভার সদস্য বলেন, ‘‘হাসিনা ফাঁসির আসামি। তাঁর এবং তাঁর দোসরদের ফাঁসির রায় হয়েছে। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক আইন অনুযায়ী, সাজাপ্রাপ্ত আসামি যদি কোনও দেশের হেফাজতে থাকেন, তাঁকে সেই দেশের হাতে তুলে দিতে হয়। হাসিনা আসুন, আইন অনুযায়ী তাঁর বিচার হবে।’’ তিনি আরও বলেন, ‘‘এখনও তাঁরা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। তার মূল কেন্দ্র গোপালগঞ্জ। টুঙ্গিপাড়ায় সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে, আমাদের নেতাদের ঘরবাড়ি পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। তা আর হতে দেওয়া হবে না।’’

খাগড়াগাছিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তথা কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েমের বাড়িতে রবিবার ভোর সাড়ে ৩টে নাগাদ হামলা হয়েছে বলে খবর। অভিযোগ, বাড়িতে পেট্রলবোমা ছুড়ে এবং কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। স্থানীয়দের সহায়তায় গোটা বাড়িতে ছড়িয়ে পড়ার আগেই আগুন নেবানো গিয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দিকেই আঙুল তুলেছেন সাদিক।

ডিসেম্বরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন হাসিনা। ভারতে বসেই আইনজীবী মারফত তিনি ঢাকার সঙ্গে যোগাযোগ করেছেন এবং পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। এখনও তাঁর চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি বলে খবর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ