কলকাতা 

রাজ্য ও কলকাতা পুলিশের আধিকারিক পর্যায়ে ব্যাপক রদবদল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্য পুলিশের ২৩ জন আধিকারিককে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের মধ্যে কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তাও রয়েছেন। তাঁদের অন্যত্র বদলি করা হয়েছে। আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার ওই আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি শুক্রবার প্রকাশ করেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি, আইবি করে পাঠানো হয়েছে। এ ছাড়া, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে করা হয়েছে রাজ্য পুলিশের ডিআইজি, আইবি। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গি গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি হয়েছেন। স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম।…

আরও পড়ুন
কলকাতা 

জোর ধাক্কা খেলো শুভেন্দু!‘গুন্ডাদমন’ বিলে স্বাক্ষর করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিরোধীদের

রাজ্য বিধানসভায় পাস করানো ‘গুন্ডাদমন’ বিলে স্বাক্ষর করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বরং তা পুনর্বিবেচনার জন্য ফের রাজ্যের কাছেই ফেরত পাঠানো হয়েছে। প্রস্তাবিত গুন্ডাদমন বিলে উল্লিখিত বিধির সঙ্গে কেন্দ্রীয় মাদক বিরোধী আইন ‘এনডিপিএস’-এর সংঘাত তৈরি হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশক্রমে রাষ্ট্রপতি এই পদক্ষেপ করেছেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া নোটে বলা হয়েছে, প্রস্তাবিত বিলের অনুচ্ছেদ বি-তে বলা হয়েছে, কোনও ব্যক্তি ‘ন্যাশনাল ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ অনুসারে শাস্তিযোগ্য কোনও অপরাধ করলে, করার চেষ্টা করলে, অপরাধে মদত দিলে অথবা অপরাধীকে আর্থিক এবং অন্যান্য সুবিধা দিলে তাঁকে ‘গুন্ডা’ হিসেবে চিহ্নিত করা হবে। কিন্তু…

আরও পড়ুন
কলকাতা 

আমাকে রাস্তায় বের হতে দেবে না, কত বুকের পাটা, গায়ের জোরে সবকিছু হয় না আবার বাংলায় তৃণমূল আসছে,তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে ঘোষণা মমতার

বিড়লা তারামণ্ডলের কাছে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তাঁর পরিচালিত বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভার শুরুতেই ভিড় ও বিশৃঙ্খলার জল গড়ালেও, মঞ্চে উঠে কর্মী-সমর্থকদের আশ্বস্ত করে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, খুব তাড়াতাড়ি বাংলায় আরও একটা পরিবর্তন আসবে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাথিড্রাল রোডের সভাস্থলে পৌঁছনো মাত্রই আচমকা তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হাজার হাজার কর্মী-সমর্থক গার্ডরেল ভেঙে মূল মঞ্চের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে চত্বর স্তব্ধ হয়ে পড়ে। এমনকি অতিরিক্ত…

আরও পড়ুন