কলকাতা 

চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মন্ডপের ঘটনায় তদন্ত করবে অবসরপ্রাপ্ত বিচারপতির কমিশন জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার জনরব ডেস্ক : চোরবাগান সর্বজনীন দুর্গা পূজার মন্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত করার প্রস্তাব পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই প্রস্তাব নাকচ করে জানিয়ে দিয়েছে কোন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে এই তদন্ত করাতে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে অবসরপ্রাপ্ত কোন বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন গঠন করে বিষয়টির তদন্ত করা হবে। চোরবাগানে নিহত চাকদহের আরতি সরকারের বাড়িতে গিয়ে মঙ্গলবার তাঁর আত্মীয়-পরিজনদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই এ কথা জানান তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলাম, এই ঘটনার তদন্তের…

আরও পড়ুন
কলকাতা 

চোরবাগান সংলগ্ন এলাকায় জমায়েত নিষিদ্ধ করল কলকাতা পুলিশ জারি ১৬৩ ধারা!

চোরবাগানের বিপর্যয়ে ১৯ জনের মৃত্যুর পরে অবশেষে পদক্ষেপ করল কলকাতা পুলিশ। চোরবাগান সংলগ্ন নির্দিষ্ট কিছু এলাকায় নবমী পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হল বেআইনি জমায়েত। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চোরবাগান সংলগ্ন বউবাজার থানা এলাকার কিছু অংশে জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। নির্দেশিকা অনুযায়ী, পাঁচ বা তার বেশি ব্যক্তির বেআইনি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। রবিবার সকালেই এই মর্মে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। কলকাতার পুলিশ কমিশনারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ স্ট্রিটের কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত অংশ, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের কলুটোলা স্ট্রিট থেকে…

আরও পড়ুন
কলকাতা 

চোর বাগানে বিপর্যয়ের জের পুজো কমিটির সাতজনকে গ্রেফতার করল পুলিশ, এফআইআর দায়ের

চোরবাগানের বিপর্যয়ে রাতভর জিজ্ঞাসাবাদের পর সাত জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির একাধিক কর্তাও। ভিআইপি পাস সামলানো এবং ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব যাঁদের উপরে ছিল, তাঁদেরও পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই কর্মীও। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা ওরফে রাজা এবং কমিটির সহসভাপতি শান্তনু দুবে। পাকড়াও করা হয়েছে কৌশিক সাহা নামে এক ব্যক্তিকে। তাঁর দায়িত্ব ছিল ঠাকুর দেখার ভিআইপি পাস চেক করা এবং ভিড় সামলানো। ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন পিন্টু দে। তাঁকেও গ্রেফতার করেছে…

আরও পড়ুন
কলকাতা 

চোরবাগান বিপর্যয় : গভীর শোক প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন রাহুল গান্ধী

কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গা পূজা মন্ডপে বিপর্যয়কে কেন্দ্র করে দেশ জুড়ে শোকের আবহাওয়া। দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খর্গে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। ঘটনায় দুঃখ প্রকাশ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী সমাজমাধ্যমে লেখেন, ‘‘কলকাতার চোরবাগান এলাকার পুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’’ নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাসি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। প্রশাসনের কাছে রাহুলের আবেদন, উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে দিকে বিশেষ নজর দেওয়ার। নিরপেক্ষ তদন্তের দাবিও…

আরও পড়ুন
কলকাতা 

চোরবাগান বিপর্যয়ে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, আহতদের দেখতে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বন্ধ করে দেওয়া হল চোরবাগানের পুজো। সপ্তমীর রাতে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টালা প্রত্যয়, চেতলা অগ্রণী-সহ কলকাতার বেশ কয়েকটি পুজো নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পরে রবিবারের সব কর্মসূচি বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই বিপত্তির দিনেই তিনি শহরে এসেছেন। সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুঃখ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী-সহ অনেকে। চোরবাগানে সপ্তমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে উপচে পড়ে ভিড়। বাইরে সে সময় ঝেঁপে বৃষ্টি চলছে। আর তাতেই মণ্ডপের ভিতরে পদপিষ্ট হওয়ার মতো…

আরও পড়ুন
কলকাতা 

রাজনীতির পালাবদলে বদলে যায় চোরবাগান পুজো কমিটি! ১৯ জনের মৃত্যুর দায় কার! দায়িত্ব এড়াতে পারবেন পুলিশ উদ্যোক্তারা?

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজনীতি, আর সেই রাজনীতির বলি হতে হলো কি ১৯ জন তরতাজা হিন্দু নাগরিককে। চোরবাগান সর্বজনীন দুর্গা পুজো কমিটির এবার খুঁটিপুজো হয় দুবার তা কি জানেন তাহলে জেনে নিন! এই পুজোটিকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন যিনি তার নাম জয়ন্ত বন্দোপাধ্যায় তিনি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ।! কিন্তু ওই যে বললাম ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজনীতি! চৌঠা মে পালাবদল হয়েছে! পালাবদলের প্রভাব পড়েছে চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটিতে! সরে যেতে হয়েছে জয়ন্ত বন্দ্যোপাধ্যায়কে। তাঁর জায়গায় কে এসেছে জানেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো।…

আরও পড়ুন