কলকাতা 

চোরবাগান বিপর্যয় : গভীর শোক প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন রাহুল গান্ধী

শেয়ার করুন

কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গা পূজা মন্ডপে বিপর্যয়কে কেন্দ্র করে দেশ জুড়ে শোকের আবহাওয়া। দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খর্গে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন।

ঘটনায় দুঃখ প্রকাশ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী সমাজমাধ্যমে লেখেন, ‘‘কলকাতার চোরবাগান এলাকার পুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’’ নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাসি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। প্রশাসনের কাছে রাহুলের আবেদন, উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে দিকে বিশেষ নজর দেওয়ার। নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের উদ্দেশে রাহুলের নির্দেশ, উদ্ধারও প্রয়োজনীয় ত্রাণকার্যে সাহায্য করার।

শোক প্রকাশ করে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘পদপিষ্টের ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’’ পশ্চিমবঙ্গ সরকারের কাছে খড়গের আবেদন, উদ্ধারকার্য ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হোক। এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তিনিও তদন্তের দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সব ধরণের সাহায্য করার জন্য প্রদেশ কংগ্রেসের কর্মীদের আহ্বান জানিয়েছেন খড়গে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ