দেশ 

জেন জির হুমকির মুখে জ্ঞানেশ কুমারের কর্মসূচী স্থগিত! পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনে নামবে সিজেপি!

পদত্যাগ করার জন্য বৃহস্পতিবার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার সিজেপি নেতা অভিজিৎ দীপকে জানালেন যে, শনিবারের মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদত্যাগ না-করলে গাঁধীজয়ন্তী (২ অক্টোবর) থেকে আন্দোলনে নামবেন তাঁরা। আন্দোলন শুরু হবে দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে দীপকে লেখেন, “কালকের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না-করলে সিজেপি আগামী ২ অক্টোবর মুম্বই থেকে আন্দোলন শুরু করবে। তার পর দেশের প্রতিটি শহরে এই আন্দোলনকে নিয়ে যাবে। এই গাঁধীজয়ন্তীতে গণতন্ত্রকে রক্ষা করার শপথ নিন।” এসআইআর-সহ একাধিক বিষয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে অন্তর্কলহ প্রকাশ্যে চলে…

আরও পড়ুন