দেশ 

ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মামলা দায়ের মাদ্রাজ হাই কোর্টে

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মামলা দায়ের হল মাদ্রাজ হাই কোর্টে। তাঁর বিরুদ্ধে বিচারব্যবস্থার বিরুদ্ধে অবমামনাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। আদালতে মামলাকারীর আর্জি, সৌরভের পুরনো কার্যকলাপ খতিয়ে দেখা হোক। উচ্চ আদালত সৌরভ-সহ মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকেই নোটিস দিয়ে ৬ সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে বলেছে। সিজেপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সৌরভের বিরুদ্ধে মামলাটি করেছেন চেন্নাইয়ের বাসিন্দা আর গণেশ কুমার। তাঁর অভিযোগ, সৌরভ বারংবার বিচারব্যবস্থা, দেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। তাই পেশাগত দিক থেকে সাংবাদিক বলে পরিচয় দেওয়া সৌরভের পুরনো কার্যকলাপ নিয়ে…

আরও পড়ুন
দেশ 

তিহাড় থেকে ছাড়া পাওয়ার পরের দিনেই সৌরভ আশুতোষ সহ তিনজনকে তলব দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা তিহাড় থেকে ছাড়া পেয়েছেন বুধবার। বৃহস্পতিবারই তাঁদের তলব করল দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। ডাকা হয়েছে সিজেপির আর এক নেতা অজিঙ্ক শিন্দেকেও। যন্তর মন্তরে ঢুকে জাতীয় পতাকা ওড়ানো এবং স্লোগান দেওয়ার ঘটনায় দু’টি এফআইআর করেছিল পুলিশ। দু’টি মামলার তদন্তভারই তুলে দেওয়া হয়েছে অপরাধদমন শাখার হাতে। তারা তিন নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে যন্তর মন্তরে ঢুকেছিলেন সৌরভ, রাঙ্কা এবং শিন্দে। তাঁদের সঙ্গে সিজেপির আরও কিছু সমর্থক সেখানে প্রবেশ করেন। তার আগের দিনই যন্তর মন্তরে প্রতিবাদ…

আরও পড়ুন
দেশ 

মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন সৌরভ আশুতোষ!

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা দিল্লির স্পেশাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে কথা দিয়ে এসেছেন যে, তাঁরা যন্তর মন্তরে আর কোনও আন্দোলনের ডাক দেবেন না, শান্তি বজায় রাখবেন এবং আগামী দিনে তাঁদের যে কোনও আন্দোলন কর্মসূচি হবে ভারতের সাংবিধানিক কাঠামো মেনে। সাত দিন তিহাড়ে বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর বুধবার তাঁরা মুক্তি পেয়েছেন। জেলমুক্তির আগে আদালতে লিখিত বয়ান দিয়েছেন দু’জনেই। যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরকার সরিয়ে দেওয়ার পর গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সৌরভেরা সেখানে ঢোকেন। রাঙ্কা, সৌরভ ছাড়াও ছিলেন সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্দে…

আরও পড়ুন
দেশ 

সাত দিন পর জেল থেকে ছাড়া পেলেন সৌরভ আশুতোষ

অবশেষে জেলমুক্তি হল ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষনেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার। বুধবার দিল্লির স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়েছিল সৌরভদের। তিনি দুই শীর্ষনেতাকে মুক্তি দিয়েছেন। যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরিয়ে সেখানে যাবতীয় আন্দোলন কর্মসূচি নিষিদ্ধ করে দেওয়ার পরে গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সেখানে ঢুকেছিলেন রাঙ্কা, সৌরভেরা। তাঁদের সঙ্গে সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্দে এবং আরও ১১ জন ছিলেন। সকলকে আটক করে পুলিশ। শিন্দে-সহ বাকিদের পরে ছেড়ে দেওয়া হলেও সৌরভদের গ্রেফতার করা হয়। ১৪ অক্টোবর স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তাঁদের হাজির করানো হলে…

আরও পড়ুন
দেশ 

সৌরভ আশুতোষ কেন জামিন পেলেন না? এ বিষয়ে আদালত কী বলল?

প্রতিবাদস্থল হিসেবে নিষিদ্ধ হওয়া যন্তর মন্তরে গেট টপকে ঢুকে পড়ার জন্য গ্রেফতার হয়েছিলেন সিজেপি-র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। প্রথমে তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় বা জেল হেফাজতে পাঠানো হয়। সোমবার তাঁদের জেল হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানোর নির্দেশ দেয় স্পেশ্যাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট। কী কারণে সৌরভ এবং আশুতোষের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হল, তা লিখিত নির্দেশে জানিয়েছেন স্পেশ্যাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট ঋতু রাজ। পুলিশি তদন্তকে উদ্ধৃত করে বিচারক জানিয়েছেন, সৌরভ এবং আশুতোষেরা ‘নিষিদ্ধ’ হওয়া যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর জন্য জমায়েত করেছিলেন এবং তাতে শামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে প্ররোচিত করেছিলেন।…

আরও পড়ুন
দেশ 

অভিজীৎ দিপকের জামিন মঞ্জুর করল দিল্লির আদালত!

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজীৎ দিপকের জামিন মঞ্জুর করল দিল্লির আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে সেই জামিন মঞ্জুর করা হয়েছে। দিতে হবে ৫০ হাজার টাকা বন্ড। পুলিশ সূত্রে খবর, শান্তিভঙ্গ করবেন না বলে মুচলেকা (‘পিস বন্ড’)-তে তাঁকে সই করার নির্দেশ দিয়েছে আদালত। সেই নির্দেশ মেনে নেওয়ার পরে শনিবার বিকেলে মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন তিনি। শুক্রবার ‘তেরঙা যাত্রা’য় যোগ দিতে দিল্লির বাড়ি থেকে বেরনোর মুহূর্তেই আটক হন দিপকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার দিপকের পাশাপাশি আটক হয়েছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইসা) নেত্রী নেহা বোরা। তাঁকে শনিবার সকালে…

আরও পড়ুন
দেশ 

শেষ পর্যন্ত দিল্লী পুলিশ গ্রেফতার করল অভিজিৎ দীপকেকে

শেষ পর্যন্ত গ্রেফতারই করা হল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রধান অভিজিৎ দিপকে-কে। শুক্রবার দিনভর আটকে রাখার পর শনিবার ভোরে দিল্লি পুলিশ জানাল, ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ (আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেফতার) করা হয়েছে ককরোচদের প্রধান মুখকে। শনিবারই তাঁকে দিল্লির বিশেষ এগ্‌‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করানো হবে। সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তাঁরা রয়েছেন জেল হেফাজতে। দু’জনকে রাখা হয়েছে তিহাড় জেলে। এ বার তাঁদের সংগঠনের মাথা দিপকে-কেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেফতার করা হল। পুলিশের বক্তব্য, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায়…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে তেরঙ্গা যাত্রার আগেই দিল্লী পুলিশের হাতে আটক অভিজীৎ দিপকে

বাংলার জনরব ডেস্ক : ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে কে শেষ পর্যন্ত আটক করা হয়েছে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি। অভিজিৎ দীপকে আশুতোষ রাঙ্কা সৌরভ দাস কয়েকদিন আগে যন্তর মন্তরে গিয়ে জাতীয় পতাকা উড়ানোর জন্য তাদেরকে গ্রেফতার করে দিল্লী পুলিশ। এর প্রতিবাদে আজ শুক্রবার ১৬ই অক্টোবর ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর ডাক দেওয়া হয়েছিল। এই ডাককে যাতে বাতিল করা হয়। তার জন্য গতকালই দিল্লি পুলিশের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছিল হাইকোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। আজ…

আরও পড়ুন
দেশ 

সৌরভ আশুতোষ এর গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার নতুন করে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ডাক সিজেপির!

শুক্রবার দিল্লিতে নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজীত দিপকে। ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ অভিযানে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তরুণ প্রজন্মকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকদেরও উদ্দেশেও বার্তা দিয়েছেন। দলের অন্য দুই নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার গ্রেফতারির প্রতিবাদে সিজেপির এই বিক্ষোভ কর্মসূচি। শুক্রবার, অর্থাৎ ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ অভিযানের নেতৃত্ব দেবেন দিপকে। বিকেল ৫টা নাগাদ জমায়েত হবে। ওই দিন ওই সময়ে দলে দলে কনট প্লেসে জড়ো হয়ে জাতীয় পতাকা ওড়ানোর…

আরও পড়ুন
দেশ 

সিজেপি নেতা আশুতোষ সৌরভের ফোন কেড়ে নেওয়া হয়েছে, আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ

বন্ধ দরজা টপকে যন্তর মন্তরে প্রবেশ করাতে গিয়ে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং আরও ১২ জন। দলের অভিযোগ, তাঁদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না আইনজীবীদের। তাঁদের ফোনও কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে গেট টপকে বন্ধ যন্তর মন্তরের ভিতরে ঢুকে পড়েন সৌরভ এবং আশুতোষ। ভিতরে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন। তাঁদের সঙ্গে ছিলেন কয়েক জন সিজেপি সমর্থকও। আশুতোষ এবং সৌরভের পাশাপাশি তাঁদেরও আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আইনভঙ্গ করার অভিযোগে সিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। তার পরেই সিজেপির আইনি উপদেষ্টা…

আরও পড়ুন