কলকাতা 

গেট টপকে আশুতোষ সৌরভ ঢুকে গেল যন্তর মন্তরে, আটক করল দিল্লি পুলিশ!

সিজেপি-র দুই শীর্ষনেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে ফের আটক করল দিল্লি পুলিশ। মঙ্গলবার সকালে গেট টপকে বন্ধ যন্তর মন্তরের ভিতরে ঢুকে পড়েন তাঁরা। ভিতরে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন। তাঁদের সঙ্গে ছিলেন কয়েক জন সিজেপি সমর্থকও। আশুতোষ এবং সৌরভের পাশাপাশি তাঁদেরও আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আইনভঙ্গ করার অভিযোগে সিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। ঘটনাচক্রে, সোমবারই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি চেয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান সৌরভ, আশুতোষেরা। পুলিশের তরফে অনুমতি না-দেওয়া হলে ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার কথা জানিয়েছেন সিজেপি নেতৃত্ব। যন্তর মন্তরে…

আরও পড়ুন
দেশ 

এবার শুধু জ্ঞানেশ কুমার নন-সিজেপির নিশানায় নরেন্দ্র মোদীও দিল্লিতে সাংবাদিক বৈঠকে মোদি সরকারকে তীব্র আক্রমণ আশুতোষ সৌরভের

বিশেষ প্রতিনিধি : এবার শুধু জ্ঞানেশ কুমার নন এবার কোকরচ জনতা পার্টির নিশানায় নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী শাসক বলে আক্রমণ করলেন সিজেপির নেতারা। গতকাল শনিবার সিজেপির তিন প্রধান নেতা অভিজিৎ দীপকে সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার সকাল ১০ টা নাগাদ তাদেরকে নির্দিষ্ট শর্তে জামিন দেয় আদালত। এই জামিন পাওয়ার পর অভিজিৎ দীপকে জানিয়ে দেন বেলা দুটো নাগাদ সৌরভ দাস ও আশুতোষ দুজনে সাংবাদিক বৈঠক করবেন। যেহেতু অভিজিৎ দীপকের ঠাকুমা মারা গেছেন তাই তিনি গ্রামের বাড়িতে ফিরে গেছেন। কিন্তু বেলা দুটো নাগাদ দেখা গেল দিল্লিতে যতগুলো ছাত্র…

আরও পড়ুন
দেশ 

আমাকে আটক নয় অপহরণ করা হয়েছিল : ধ্রুব রাঠী

বাংলার জনরব ডেস্ক : পুলিশের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর চাঞ্চল্যকর ও বিতর্কিত মন্তব্যটি করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। শনিবার সকালেই তাকে আটক করা হয়েছিল রবিবার সকালে নিজের বাড়িতে গুরুগ্রামে বসে ভিডিও বার্তা প্রকাশ করলেন ইউটিউবার ধ্রুব রাঠী। দিনভর কী কী ঘটেছে, কী ভাবে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, বর্ণনা করেছেন তিনি। অভিযোগ, আটক বা গ্রেফতার নয়, তাঁকে অপহরণ করা হয়েছিল। ধ্রুবের অভিযোগ, সকালে তাঁর বাড়িতে ঢুকে শোয়ার ঘর থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জুতো পরার সময়টুকুও দেওয়া হয়নি। ঘটনাবলি বর্ণনা করতে করতে তিনি বলেন, ‘‘আমি ঘুমোচ্ছিলাম।…

আরও পড়ুন
দেশ 

অভিজিতের ঠাকুরমার মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ ভুল তথ্য দিয়েছে দাবি পরিবারের

বাংলার জনরব ডেস্ক : দিল্লি পুলিশের উপর ক্ষুব্ধ ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে-র পরিবার। শনিবার দীপকেকে বিমান থেকে আটক করে পুলিশ। পরিবারের অভিযোগ, তার পর সারা দিন তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। শনিবারই মৃত্যু হয় তাঁর ঠাকুমার। পুলিশ জানিয়েছিল, মৃত্যুসংবাদ দীপকেকে দেওয়া হয়েছে। মানবিকতার স্বার্থে বাড়ি ফেরার জন্য তাঁকে সবরকম সহায়তা করা হবে। দীপকে-র বাবার দাবি, ছেলে ফিরবেন বলে অপেক্ষা করছেন তাঁরা। ঠাকুমার শেষকৃত্য করা হয়নি এখনও। কিন্তু তার পরেও দীপকে বাড়ি ফেরেননি। সিজেপি প্রতিষ্ঠাতার বাবা ভগবান দীপকে রবিবার সকালে সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘‘আমাদের সঙ্গে ওঁর (দীপকে) কোনও যোগাযোগ…

আরও পড়ুন