জেলা 

চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত নবদ্বীপে গবেষণা কেন্দ্র তৈরিতে দু কোটি, গোশালা সম্প্রসারণে এক কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : চৈতন্য দেবের স্মৃতি বিজড়িত নবদ্বীপের সার্বিক উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী সরকার। রাজ রাস উৎসব উপলক্ষে রবিবার নবদ্বীপে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে একগুচ্ছ নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন। নবদ্বীপের সার্বিক উন্নয়ন নদী পারাপারের জন্য স্থায়ী সেতু নির্মাণ নবদ্বীপ ঘাটকে সুসজ্জিত করে গড়ে তোলা ফেরি পরিষেবা পুনরায় চালু করা সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু সরকার।

অনেক আগেই ওই ঘাট তৈরির কাজ শুরু হয়েছিল। তবে এখনও তা শেষ হয়নি। রবিবার নবদ্বীপে গিয়ে অসমাপ্ত সেই ঘাটের কাজ শেষ করার কথা জানান শুভেন্দু। তিনি বলেন, ‘‘একটা তৈরি হয়েছিল। তবে সেটা চলে না। আমি ওই ঘাটের কাজ সম্পূর্ণ ভাবে সুন্দর করে তৈরি করার জন্য ব্যবস্থা করব, সেটা বলে গেলাম।’’ তার পরে শুভেন্দু জানান, এই নবদ্বীপে স্থায়ী সেতু নির্মিত না হওয়া পর্যন্ত ওই ঘাটে লঞ্চ পরিষেবার উপর ভরসা করতে হবে মানুষকে। সেতু তৈরির পরেও ওই পরিষেবা চালু থাকবে। এই ঘাট এবং ফেরি পরিষেবা চালু হতে আরও দু’মাস সময় লাগবে বলে জানান শুভেন্দু। তাঁর কথায়, ‘‘কাজ শেষ হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমি আবার নবদ্বীপে আসব। ফেরি পরিষেবা উদ্বোধন করব।’’

শুধু ঘাট বা লঞ্চ পরিষেবা নয়, নবদ্বীপে একটি গবেষণাকেন্দ্রের কাজ শেষ করার কথাও জানান শুভেন্দু। এই কেন্দ্রটি তৈরির কাজ শুরু হলেও অর্থের অভাবে থমকে রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘ভক্তদের সাহায্য নিয়ে ওটা তৈরি হচ্ছে। অর্থের অভাবে সেটা অর্ধসমাপ্ত হয়ে আছে। আমি দু’কোটি টাকা বরাদ্দ করলাম।’’ একই সঙ্গে সেখানকার গোশালা সম্প্রসারণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ-ও বলেন, ‘‘গুরুকুল এবং সংস্কৃত টোল তৈরি করার পরিকল্পনার কথা বলে গেলাম। অর্থ কোনও সমস্যা হবে না।’’

বিগত তৃণমূল সরকারকেও নিশানা করেছেন শুভেন্দু। তাঁর দাবি, ‘‘বিগত সরকার মহাপ্রভুর জন্মস্থানের দিকে নজর দেয়নি। তারা নবদ্বীপকে শুধু একটি দেশি ও বিদেশি মদের দোকান দিয়েছে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ