দেশ 

পাকিস্তানের হয়ে চরবৃত্তি ! হাশিমারায় গ্রেফতার সেনা জওয়ান জাবির সিংহ

পাকিস্তানের হয়ে চরবৃত্তি! আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ। ভারতীয় সেনাবাহিনীর সংবেদশীল তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে পাঠানোর অভিযোগ। হাসিমারা থেকে গ্রেফতার এক সেনা জওয়ান । তাঁকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল। ধৃতকে ট্রানজিন্ট রিমান্ড পাঞ্জাবে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জওয়ানের নাম জবীর সিং। ধৃত পাঞ্জাবের বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে সহযোগীদের সঙ্গে মিলে সেনা ছাউনি সংক্রান্ত গোপন তথ্য আইএসআই-এর কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে ফাজিলকা’র স্টেট স্পেশাল অপারেশন সেলে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে একটি মামলা রুজু…

আরও পড়ুন
জেলা 

ঝাড়গ্রামের মমতা তৃণমূল নেতা অজিত মাহাতো গ্রেফতার! প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

ঝাড়গ্রামের মমতা তৃণমূল নেতা অজিত মাহাতোকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অজিতের বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে। যদিও তাঁর পরিবারের দাবি, অজিত মমতা তৃণমূল করেন বলে মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অজিত। কিন্তু বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর কাছে ২৬ হাজারেরও বেশি ভোটে হেরে যান। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল মমতা এবং ঋতব্রত— দুই শিবিরে বিভক্ত হয়ে গেলেও অজিত কালীঘাটপন্থী ছিলেন বলে জেলার রাজনৈতিক মহল সূত্রে দাবি করা…

আরও পড়ুন
কলকাতা 

টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর ‘সদ্যপ্রাক্তন’ পিএ আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার!

টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর সদ্যপ্রাক্তন আপ্তসহায়ক গ্রেফতার! ধৃতের নাম সায়ন্তন সান্যাল। পুলিশ সূত্রে খবর, পেশায় তিনি ঠিকাদার। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। সোমবার বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। অভিযোগ, ১৯ লক্ষ টাকা নিয়ে জালিয়াতি করেছেন তিনি। অন্য দিকে, বিধায়ক পাপিয়া জানিয়েছেন, সায়ন্তনকে কিছু দিন আগে কাজ থেকে সরিয়ে দিয়েছেন তিনি। সায়ন্তনের বাড়ি জগদ্দল থানার শ্যামনগরের ব্যানার্জিপাড়া রোডে। সোমবার ভোররাতে স্থানীয় থানার সহযোগিতায় তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। সোমবারই বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়েছিল তাঁকে। ভারপ্রাপ্ত সিজেএম তাঁকে দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ…

আরও পড়ুন
কলকাতা 

গেট টপকে আশুতোষ সৌরভ ঢুকে গেল যন্তর মন্তরে, আটক করল দিল্লি পুলিশ!

সিজেপি-র দুই শীর্ষনেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে ফের আটক করল দিল্লি পুলিশ। মঙ্গলবার সকালে গেট টপকে বন্ধ যন্তর মন্তরের ভিতরে ঢুকে পড়েন তাঁরা। ভিতরে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন। তাঁদের সঙ্গে ছিলেন কয়েক জন সিজেপি সমর্থকও। আশুতোষ এবং সৌরভের পাশাপাশি তাঁদেরও আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আইনভঙ্গ করার অভিযোগে সিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। ঘটনাচক্রে, সোমবারই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি চেয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান সৌরভ, আশুতোষেরা। পুলিশের তরফে অনুমতি না-দেওয়া হলে ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার কথা জানিয়েছেন সিজেপি নেতৃত্ব। যন্তর মন্তরে…

আরও পড়ুন
জেলা 

মমতার জেলা সফর শুরু, শ্রীরামপুরে সভার আগে গ্রেফতার তৃণমূল নেত্রী!

শ্রীরামপুরে শনিবার বিকেলে জনসভা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রিষড়ায় গ্রেফতার করা হল এলাকার এক তৃণমূল নেত্রীকে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ডানকুনি থানার পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে টুম্পা মেটেকে। তিনি তৃণমূলের হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য চাকরিপ্রাপকের তালিকাতেও তাঁর নাম ছিল বলে অভিযোগ। টুম্পার বিরুদ্ধে চাকরির নামে প্রতারণার অভিযোগ ছিলই। রিষড়ার বামুনারি এলাকায় তাঁর বাড়িতে শুক্রবার রাতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে প্রতারণার অভিযোগ টুম্পা মানতে চাননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘‘সব মিথ্যা…

আরও পড়ুন
কলকাতা 

Nawshad Siddiqui : পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে পতাকা ছাড়াই নাগরিকদের মহামিছিলের ডাকে উত্তাল কলকাতা

বাংলার জনরব ডেস্ক : রাজনীতির রং ছাড়াই আজ বুধবার রাস্তায় নামছে আইএসএফ । পীরজাদা নওশাদ সিদ্দিকীসহ ১৯ জনের অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবিতে আজ বুধবার দুপুরে শিয়ালদহ থেকে মিছিল শুরু হবে এবং তা শেষ হবে ধর্মতলায় । এই মিছিলের বৈশিষ্ট্য হচ্ছে কোনো রাজনৈতিক পতাকা এই মিছিলে থাকবে না । মনে করা হচ্ছে, ফুরফুরা শরীফের পীরজাদার মুক্তির দাবিতে এই মিছিলে রের্কড মানুষের ভিড় হতে পারে । ফলে যানজটের সম্ভাবনা রয়েছে । আইএসএফের মিছিলের কারণে বুধবার দুপুরে উত্তর কলকাতার বড় অংশ অচল হয়ে পড়ার আশঙ্কা। আবার দক্ষিণ কলকাতায় যাওয়ার ক্ষেত্রেও অসুবিধাই হতে পারে।…

আরও পড়ুন
কলকাতা 

Partha Chatterjee: মন্ত্রিত্ব, দলীয় পদ থেকে পার্থকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত: কুণাল

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগে ইডির হতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভা এবং সব দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া উচিত বলে দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টুইটারে আজ বৃহস্পতিবার কুণাল লিখেছেন, ‘মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হোক। ওঁকে বহিষ্কৃত করা হোক। আমার এই বিবৃতি যদি ভুল মনে হয়, তা হলে সমস্ত পদ থেকে আমায় সরানোর অধিকার রয়েছে দলের। তৃণমূলের সৈনিক হিসাবে দায়িত্ব পালন করে যাব।’’ https://twitter.com/KunalGhoshAgain/status/1552509784745578498?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1552509784745578498%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fwest-bengal%2Fpartha-chatterjee-should-be-removed-from-ministry-says-kunal-ghosh-dgtl%2Fcid%2F1359206 গত ২২ জুলাই, শুক্রবার বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার…

আরও পড়ুন
দেশ 

YouTuber Gaurav Taneja: জনপ্রিয় ইউটিউবারকে গ্রেফতার করলো উত্তরপ্রদেশের পুলিশ, কেন এই গ্রেফতার? কারণ জানলে বিস্মিত হবেন!

বাংলার জনরব ডেস্ক : জনপ্রিয় ইউটিউবার গৌরব তানেজাকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের পুলিশ। জানা গেছে তিনি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঘোষণা করে অনুগামীদের নিয়ে নয়ডার সেক্টর ৫১ মেট্রো স্টেশনের সামনে  নিজের জন্মদিন পালন করার উদ্যোগ নিয়েছিলেন। জনপ্রিয় এই ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় আবেদন করার ফলে কয়েকশো মানুষ স্টেশনের সামনে জড়ো হয়েছিল। এই কারণে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এই অভিযোগেই জনপ্রিয় ওই ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। স্বামীর জন্মদিন উদ্‌‌যাপনের জন্য মেট্রোর আস্ত একটা রেক বুক করেছেন বলে ইনস্টাগ্রামে জানান গৌরবের স্ত্রী ঋতু রাঠে। সকলের সঙ্গে দেখা করার কথাও বলেন…

আরও পড়ুন
জেলা 

Arrest: মদের দোকানের লাইসেন্স করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল নেতার ছেলের সঙ্গে ৪২ লক্ষ টাকার প্রতারণা! ধৃত তরুণী

বাংলার জনরব ডেস্ক : মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে তৃণমূল কংগ্রেসের এক নেতার ছেলের কাছ থেকে ৪২ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক তরুণী।বৃহস্পতিবার রাতে আসানসোল-দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম সেল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে পাপড়ি সুলতানা নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদতে বার্নপুরের পুরনিয়া তলাওয়ের বাসিন্দা পাপড়ি। তিনি আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর সরবন সাউয়ের ছেলে লব কুমার সাউকে প্রতারণার ফাঁদে ফেলেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানতে পেরেছে, নিজেকে প্রথমে আসানসোলের জেলা আদালতের আইনজীবী হিসাবে পরিচয় দিয়েছিলেন পাপড়ি। তদন্তকারীদের দাবি, পাপড়ি ভুয়ো ওকালতনামাও জমা…

আরও পড়ুন
কলকাতা 

Police Accused of Burglary: হার ছিনতাই করে গ্রেফতার হাওড়া সিটি পুলিশের দুই কনস্টেবল

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলা যেন এক আজব রাজ্য । এখানে ভূয়ো আইএএস, আইপিএস থেকে আদালত সবই পাওয়া যায় । তবে চোর ধরা যাদের কাজ সেই পুলিশ যদি চোর হয়ে যায় তখন আরও বিস্মিত হতে হয় । ঘটনার বিবরণে জানা যায়,মঙ্গলবার বিকেলে ওই দুই কনস্টেবল এবং আরও দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চড়াও হন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা এক প্রৌঢ়ের উপর। হাওড়া স্টেশনের কাছেই বাস থেকে নেমেছিলেন ৫৫ বছর বয়সি সমীরণ। সেখান থেকেই একটি সাদা গাড়িতে তাঁকে তুলে নিয়ে যায় চার জন। নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের কাছে নামিয়ে তাঁর…

আরও পড়ুন