জেলা 

শালবনির জমি দুর্নীতির মূলমাথা সুমিত বিধায়কের মাধ্যমে টাকা আদায় সাক্ষী দুই দেহ রক্ষী সিআইডির চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য!

শালবনির জমি দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে তদন্তে সিআইডি-র অন্যতম হাতিয়ার অভিষেকেরই দুই প্রাক্তন দেহরক্ষীর বয়ান। চার্জশিটে সিআইডি দাবি করেছে, শালবনিতে উদ্বাস্তুদের জন্য বরাদ্দ জমি দখল করে নেওয়া হয়েছিল। তার মাধ্যমেই দুর্নীতির শিকড় বিস্তৃত হয়েছিল অনেক দূর পর্যন্ত। জমি জালিয়াতির টাকা সুমিতকে তাঁর দফতরে পাঠিয়ে দিতেন প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিআইডি। গত ২ সেপ্টেম্বর শালবনি জমি দুর্নীতি মামলায় চার্জশিট দিয়েছিল সিআইডি। তাতে সুজয়ের নাম থাকলেও অভিযুক্ত হিসেবে সুমিতের নাম নেই। চার্জশিটে মোট ২০ জন সাক্ষীর কথা উল্লেখ করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। তাঁদের…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার সুমিত রায় ! এবার কী অভিষেকের পালা?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ)-কে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার দুপুরে অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। সুমিতকে নিয়ে ভবানী ভবনের উদ্দেশে রওনা দিয়েছেন সিআইডি আধিকারিকেরা। বৃহস্পতিবারই সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁর রক্ষাকবচ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের রায় প্রকাশ্যে আসার পরেই অভিষেকের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। সঙ্গে ছিল বিশাল পুলিশবাহিনী। অভিষেক অবশ্য এখন চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন। সিআইডি আধিকারিকেরা কালীঘাটের বাড়িতে যেতেই সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। কিছুক্ষণের বাগ্‌বিতণ্ডার পর গেট খুলে ভিতরে ঢোকেন সিআইডি আধিকারিকেরা। গেট খুলতেই দেখা যায় সুমিতকে। তাঁর পরনে ছিল…

আরও পড়ুন
কলকাতা 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে অভিষেক!

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে তৃণমূলের নামাঙ্কিত বিলবোর্ড খুলে দেওয়ার ঘটনায় এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কালীঘাট শিবির। এর আগে তারা কলকাতা হাই কোর্টে মামলা করেছিল। কিন্তু এ বিষয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে আদালত রাজি হয়নি। তাই হাই কোর্টের ওই অবস্থানকে চ্যালেঞ্জ করে কালীঘাট তৃণমূল সুপ্রিম কোর্টে মামলা করেছে। আগামী সোমবার শীর্ষ আদালতে তৃণমূলের মামলার শুনানি হতে পারে। ৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর রয়েছে। কিছু দিন আগে সেখান থেকে বিলবোর্ড খুলে আনতে গিয়ে কলকাতা পুরসভার আধিকারিকেরা অভিষেক অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। এমনকি, পুলিশের সঙ্গে…

আরও পড়ুন
কলকাতা 

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর খালি করার নির্দেশ দমকলের

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর খালি করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গের দমকল বিভাগ। অভিযোগ, সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। অগ্নি নিরাপত্তার সব নিয়ম সেখানে মানা হয়নি। তাই ওই দফতর জনগণের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। মূল ভবনের সপ্তম এবং অষ্টম তলা খালি করার নির্দেশ দিয়েছে দমকল। সেই মর্মে চিঠি গিয়েছে মালিকের কাছে। ৯, অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির (ক্যামাক স্ট্রিট) মূল ভবনটির সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর রয়েছে। দু’টি তলার জন্য নিয়মিত ভাড়া দেওয়া হয়, জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। কিছু দিন আগে সেখান থেকে একটি হোর্ডিং খুলতে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। অভিষেক এবং…

আরও পড়ুন
কলকাতা 

সুপ্রিম ধাক্কার পর বিদ্রোহী তৃণমূল সাংসদদের দ্বিতীয় ধাক্কা দিলেন স্পিকার! সাংসদ পদ হারাতে চলেছেন সুদীপ কাকলিরা!

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় কে ত্যাগ করে পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা যে কুড়িজন সাংসদ এনসিপিআই নামক একটি অনামি দলে যোগ দিয়েছিলেন তাদের এই যোগ দেয়ার যৌক্তিকতা নিয়ে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নোটিশ পাওয়ার পর যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার তে রাতের ঘুম ছুটে গেছে ঠিক তখনই শেষ পর্যন্ত স্পিকার ওম বিড়লা এই কুড়িজন সাংসদ কে চিঠি দিয়ে জানতে চাইলে কেন তাদের সদস্যপদ বাতিল হবে না। একদিকে সুপ্রিম কোর্ট অন্যদিকে স্পিকারের নোটিসের পরিপ্রেক্ষিতে কার্যত এক ঘরে হয়ে গেছে এন সিপির এই কুড়ি…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: কোন সংস্থা থেকে ফোন আসলে ধরবেন না বিধায়কদের নির্দেশ মমতার! নাম না করে আইপ্যাক-কে কেন নিশানা দলনেত্রীর?

বিশেষ প্রতিনিধি : আইপ্যাক এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে তৃণমূল কংগ্রেস এই খবরটা অনেকদিন ধরেই বাজারে রটেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় গতকাল বিধানসভার নওশাদ আলী কক্ষে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করতে গিয়ে বললেন তা এক কথায় অভাবনীয়। চুক্তি মতে ২০২৬ সাল পর্যন্ত আইপ্যাক তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা হিসাবে কাজ করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলে দিয়েছেন কোন সংস্থার কাছ থেকে ফোন এলে ফোন ধরবেন না। সংস্থা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তা উপস্থিত বিধায়কদের বুঝতে বাকি ছিল না। তিনি অবশ্য আইপ্যাকের নাম করেননি। কিন্তু যা বলেছেন এবং যে ভাবে…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Mamata Banerjee & TMC : মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিদ্ধান্ত আমিই নেব, অভিষেক বলছেন ব্যক্তি নয়, সমষ্টি বড়, নেতা কর্মীরা বিভ্রান্তিতে! কোন পথে সমাধান?

সেখ ইবাদুল ইসলাম: সদ্য সমাপ্ত রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর ২৫শে নভেম্বর সোমবার কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্ম সমিতির বৈঠক ডেকেছিলেন। এই বৈঠক ঘিরে সপ্তাহ দুয়েক আগে থেকেই বাংলার রাজনীতিতে একটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সবাই মনে করছিলেন এবার হয়তো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব ও ক্ষমতা আরও বৃদ্ধি করবেন। কিন্তু জাতীয় কর্ম সমিতির বৈঠকের পরে যে নির্যাস বেরিয়ে এলো সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক প্রধান অন্যদিকে দলনেত্রীর…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Abdus Sattar: তৃণমূলের ঝান্ডা না ধরে মমতা সরকারের গুরুত্বপূর্ণ পদে আব্দুস সাত্তার, বাঙালি মুসলিম সমাজের প্রত্যাশা বাড়ছে পূরণ করতে পারবেন?

সেখ ইবাদুল ইসলাম: ২০১১ সালে বামফ্রন্ট সরকার বিদায় নেওয়ার পর পশ্চিমবাংলার রাজনীতির চিত্রটা অনেকটাই বদলে গেছে। এটা আমাদের স্বীকার করতেই হবে। বিরোধীদলের অস্তিত্ব বিপন্নের মুখে। ২০১১ সালের পরেই আমরা লক্ষ্য করে দেখেছি দল ভাঙার খেলাটা তীব্রভাবে হয়েছে এই বাংলায়। আজ যে কংগ্রেস কিংবা সিপিএমে আছে কালকেই তাকে দেখা যেতে পারে তৃণমূল কংগ্রেসে। একুশে জুলাই কিম্বা বিভিন্ন তৃণমূলের সভার সমাবেশে বিরোধী নেতা কর্মীদের দল পরিবর্তন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু ২০২৪ সালে কোথায় যেন বিষয়টি পাল্টে গেল। পাল্টে গেল কার জন্য? বামফ্রন্ট সরকারের আমলের মাদ্রাসা বোর্ডের  প্রেসিডেন্ট, রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা…

আরও পড়ুন
কলকাতা 

অবসর গ্রহণের অনুষ্ঠান মঞ্চ থেকে মাদ্রাসার উন্নতিকল্পে ৫০০০০ টাকা দান করলেন আব্দুল ওহাব! মমতার নয়, প্রকৃত শিক্ষারত্ন আব্দুল ওহাবই

সেখ ইবাদুল ইসলাম : মাওলানা আব্দুল ওহাব একটানা ১১ বছর কলকাতার তপসিয়া এলাকার মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন  হাই মাদ্রাসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কাজ করেছেন। আর একটানা ৪০ বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। ২০২৪ এর ৩০ শে সেপ্টেম্বর মাওলানা আব্দুল ওহাব মাদ্রাসা থেকে সরকারি নিয়ম অনুসারে অবসর গ্রহণ করেন। মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসার কর্তৃপক্ষ মাওলানা আব্দুল ওহাবকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ বৃহস্পতিবার ১৫ ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন যাকে আমরা শিশু দিবস হিসাবে পালন করে থাকি। এই  দিন আব্দুল ওহাবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Nawshad Siddiqui vs Abhishek Banerjee :নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদকে প্রাক্তন সাংসদ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন! কতটা বাস্তব ?কতটা প্রচার? জানতে হলে পড়ুন

সেখ ইবাদুল ইসলাম: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে রাজি আছেন নওশাদ সিদ্দিকী। আজ কলকাতার একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন আমার সম্পূর্ণ ইচ্ছা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার। দল অনুমোদন দিলেই আমি প্রার্থী হয়ে যাব। কিন্তু প্রশ্ন উঠেছে অনুমোদন কবে দেবে দিন তো চলে যাচ্ছে! সাধারণ মানুষের মধ্যে এমনভাবে নওশাদ সিদ্দিকী আগ্রহ তৈরি করেছেন যে সবাই জিজ্ঞাসা করতে শুরু করছে নওশাদ কি সত্যিই দাঁড়াবেন অভিষেকের বিরুদ্ধে? কিন্তু যত দিন যাচ্ছে ততই মানুষের মধ্যে সন্দেহ দানা বাঁধছে। কেন দেরি হচ্ছে…

আরও পড়ুন