জেলা 

বিডিও অফিসে মারধর ও অশান্তির জেরে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা, জেল থেকে ছাড়া পেয়ে বিধায়কের পাশে খেলার মাঠে! বিতর্ক তুঙ্গে

বিশেষ প্রতিনিধি : বিডিও অফিসের ভেতরে ঢুকে মারধর এবং অশালীন আচরণ করার দায়িত্ব গ্রেফতার হয়েছিলেন যে তৃণমূল নেতা সেই তৃণমূল নেতা জেল থেকে জামিন পাওয়ার পর খোদ বিধায়কের পাশে বসে খেলা উদ্বোধন করতে দেখা গেল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রামে।যদিও বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের যুক্তি, একটি ক্রিকেট প্রতিযোগিতার অন্তিম পর্বের খেলা উপলক্ষে আয়োজকদের অনুরোধে অতিথি হিসাবে গিয়েছিলেন তিনি। বাকিরা কে কে আসবেন, জানা ছিল না তাঁর। তবে বিতর্ক থামছে না। সদ্য জেল থেকে ছাড়া পাওয়া ওই অভিযুক্ত হলেন আউশগ্রাম ২ নম্বর ব্লকের প্রাক্তন কার্যকরী সভাপতি আহমেদ সামস তাবরিজ ওরফে অরূপ মৃধা।…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: কোন সংস্থা থেকে ফোন আসলে ধরবেন না বিধায়কদের নির্দেশ মমতার! নাম না করে আইপ্যাক-কে কেন নিশানা দলনেত্রীর?

বিশেষ প্রতিনিধি : আইপ্যাক এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে তৃণমূল কংগ্রেস এই খবরটা অনেকদিন ধরেই বাজারে রটেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় গতকাল বিধানসভার নওশাদ আলী কক্ষে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করতে গিয়ে বললেন তা এক কথায় অভাবনীয়। চুক্তি মতে ২০২৬ সাল পর্যন্ত আইপ্যাক তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা হিসাবে কাজ করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলে দিয়েছেন কোন সংস্থার কাছ থেকে ফোন এলে ফোন ধরবেন না। সংস্থা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তা উপস্থিত বিধায়কদের বুঝতে বাকি ছিল না। তিনি অবশ্য আইপ্যাকের নাম করেননি। কিন্তু যা বলেছেন এবং যে ভাবে…

আরও পড়ুন
জেলা 

Cheating: চাকরি দেওয়ার নামে সাড়ে ১২ লাখ টাকা নেন ‘বিধায়ক মামা’! তাপস সাহার বিরুদ্ধে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানালেন বিধায়কের ভাগ্নে

বাংলার জনরব ডেস্ক : চাকরি দেওয়ার নাম করে নিজের ভাগনার  কাছ থেকেও টাকা নিয়েছেন তেহট্টের বিধায়ক তাপস সাহা বলে অভিযোগ।  শুধু তাই নয়, চাকরি পেতে তাপসকে টাকা দিয়েছিলেন তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি কল্লোল খাঁর জামাইও। শুক্রবার রাতেই তাপসের আপ্তসহায়ক প্রবীর কয়াল-সহ তিন জন গ্রেফতার হয়েছেন আর্থিক প্রতারণার অভিযোগে। তার পরেই জানা যাচ্ছে, প্রতারিতদের তালিকায় রয়েছেন অনেক তৃণমূল নেতার আত্মীয়েরাও। তাপস যদিও শনিবার এই অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। নিজেকে তাপসের ভাগ্নে পরিচয় দিয়ে ‘মামা’র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন নদিয়ার দইয়েরবাজার এলাকার বাসিন্দা শুভ সাহা। স্থানীয়দের দাবি, শুভর…

আরও পড়ুন
কলকাতা 

TMC MLA: চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তৃণমূলের বিধায়ক বলে অভিষেককে চিঠি অভিযোগকারীদের, অভিযুক্ত বিধায়ক বলছেন, প্রমাণে ইস্তফা

চাকরি দেওয়ার নাম করে তৃনমূলের নেতারা টাকা নেন এই অভিযোগ দীর্ঘদনের তবে প্রমানিত নয়। কিংবা এই বিষয় নিয়ে দলের নেতাদের কাছে সরাসরি অভিযোগ করার ঘটনা খুব কমই আছে। কিন্তু নদীয়ার নদিয়ার তেহট্টের বিধায়ক চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তাপস সাহার নামে অভিযোগ জানিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে  তিনটি চিঠি পাঠালেন অভিযোগকারীরা। এই খবরটি কলকাতা থেকে প্রকাশিত অনলাইন ডিজিটাল আনন্দবাজার ফলোও আজ সোমবার প্রকাশ করেছে। প্রকাশিত খবরে লেখা হয়েছে যে ওই বিধায়কের বিরূদ্ধে যে তিনটি চিঠি লেখা হয়েছে তার একটি চিঠি গিয়েছে পলাশিপাড়া…

আরও পড়ুন